১১:৪৪ এম
চাঁদের বুকে আছড়ে পড়তে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের একটি পরিত্যক্ত রকেট।
ঘণ্টায় প্রায় ৮৭০০ কিলোমিটার প্রচণ্ড গতিতে রকেটের অংশটি চন্দ্রপৃষ্ঠে আঘাত হানবে।
এটি চাঁদে একটি বড় গর্ত তৈরির পাশাপাশি মহাকাশে বিপুল পরিমাণ ধূলিকণা ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার কারণ হবে, যা পর্যবেক্ষণের জন্য অপেক্ষা করছেন বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানীরা।
আরও পড়ুন: স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
মহাকাশ পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের মতে, চাঁদের পশ্চিম প্রান্তে অবস্থিত ‘আইনস্টাইন ক্রেটার’-এর কাছে এই সংঘর্ষ ঘটবে। ৪০ ফুট লম্বা এবং প্রায় সাড়ে ৪ হাজার কেজি ওজনের রকেটটি আঘাত হানার সময় ৩ টন টিএনটি বিস্ফোরণের সমতুল্য শক্তি উৎপন্ন করবে।
এর প্রভাবে চন্দ্রপৃষ্ঠে প্রায় ৯০ ফুট চওড়া ও ১৬ ফুট গভীর গর্ত তৈরি হতে পারে।
সাধারণত প্রাকৃতিক উল্কাপাতের সময় আগে থেকে জানা যায় না। তবে এই ঘটনাটি আগে থেকেই নিশ্চিত হওয়ায় গবেষণার জন্য এটি এক বড় সুযোগ সৃষ্টি করেছে বিজ্ঞানীদের কাছে।
নাসার ‘লুনার রিকনসান্স অরবিটার’ এবং দক্ষিণ কোরিয়ার ‘দানুরি’ নামের কৃত্রিম উপগ্রহ মহাকাশ থেকে ঘটনাটি সরাসরি পর্যবেক্ষণ করবে এবং সংঘর্ষের আগের ও পরের ছবি সংগ্রহ করবে।
আরও পড়ুন: ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ
বিশ্লেষকরা বলছেন, এই নির্দিষ্ট রকেটের ধাক্কায় চাঁদের বড় কোনো ক্ষতি না হলেও, তা মহাকাশে অনিয়ন্ত্রিত আবর্জনা বৃদ্ধির ঝুঁকিকে স্পষ্ট করে তুলেছে।
ভবিষ্যতে চাঁদে আন্তর্জাতিক মহাকাশচারী ও স্থায়ী ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিভিন্ন দেশের।
কিন্তু কক্ষপথে এভাবে পরিত্যক্ত রকেটের অংশ ভেসে বেড়ালে তা আগামী দিনের মহাকাশ মিশনের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে।
আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে হিজবুল্লাহর মাথাব্যথা নেই: নাঈম কাসেম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন