ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

তামাক নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে কাজ করবে তথ্য অধিদপ্তর


তামাক নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে কাজ করবে তথ্য অধিদপ্তর

তথ্য অধিদপ্তর তামাক নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে।

 

জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকজনিত ক্ষয়ক্ষতি রোধে বহুমুখী সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করবে তথ্য অধিদপ্তর (পিআইডি)। পাশাপাশি, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’-এর ২০২৬ সালের সংশোধনী বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আরও পড়ুন: ২ ঘণ্টা গুলি বিনিময়ের পর উজোবাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে: পুলিশ সুপার

 

আজ সোমবার (৩১ আগস্ট) পিআইডির সভাকক্ষে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০২৬ বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব বিষয় তুলে ধরেন।

তথ্য অধিদপ্তর এবং মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) যৌথভাবে এই সভার আয়োজন করেছে। সভায় প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম বলেন, বর্তমানে তামাক নিয়ন্ত্রণের কার্যক্রম চলছে, এবং পর্যায়ক্রমে তামাক নির্মূলের উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে তামাক নিয়ন্ত্রণ অনেক সময় কম গুরুত্ব পায়।

 

আরও পড়ুন: বিএনপি ও জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি দোষারোপ, রাজনৈতিক সম্পর্কের বিতর্ক তীব্র

তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

তিনি উল্লেখ করেন, ভুটানসহ অনেক দেশ মানুষের সুখ এবং ভালো থাকার জন্য কাজ করছে। তামাক ও মাদকের মতো নেতিবাচক দ্রব্য পরিহার এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাংলাদেশকেও এ বিষয়ে কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

 

প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ বলেন, অতীতে তামাকবিরোধী জনসচেতনতা তৈরিতে সরকারি এবং বেসরকারি সমন্বয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। এর ফলে তামাক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন এসেছে।

আরও পড়ুন: মাধ্যমিক শিক্ষকরা সরকারকে উচ্চতর গ্রেড বৈষম্য দূর করতে দুই মাসের সময় দিলেন

তিনি আরও বলেন, তথ্য অধিদপ্তরের প্রায় ৩০০ জন তথ্য ক্যাডারের কর্মকর্তা রয়েছেন। তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় দায়িত্ব পালনকালে তারা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

 

প্রধান আলোচক মানসের সভাপতি অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরী বলেন, চলচ্চিত্র, নাটক, ওটিটি এবং ডিজিটাল কনটেন্টে তামাকজাত পণ্যের ব্যবহার ও প্রদর্শন তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন।

তিনি সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি নীতিমালা দ্রুত পাস এবং কার্যকর করার আহ্বান জানান।

আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ মুখ্যসচিব

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভাইটাল স্ট্র্যাটেজিসের টেকনিক্যাল অ্যাডভাইজার আমিনুল ইসলাম সুজন। তিনি বলেন, তামাক কোম্পানিগুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষ প্ররোচনা তামাকের ব্যবহার কমানোর উদ্যোগকে বাধাগ্রস্ত করছে। এর ফলে কিশোর এবং তরুণরা তামাক ও মাদকের নেশার ঝুঁকিতে পড়ছে। ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের প্রলোভন থেকে রক্ষা করতে আইনের কার্যকর বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বিশেষ করে চলচ্চিত্র, নাটক এবং ওয়েব সিরিজে ধূমপানের মতো নেতিবাচক দৃশ্য প্রদর্শনের ক্ষেত্রে আইন এবং নীতিমালা কঠোরভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মানসের সিনিয়র প্রজেক্ট অ্যান্ড কমিউনিকেশন অফিসার মো. আবু রায়হানের সঞ্চালনায় সভায় আরো বক্তৃতা করেন ভাইটাল স্ট্র্যাটেজিসের ম্যানেজার (তামাক নিয়ন্ত্রণ) ফাহমিদা ইসলাম, প্রত্যাশা মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, বিইআর-ঢাকা বিশ্ববিদ্যালয়ের তামাক নিয়ন্ত্রণ প্রকল্প পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল, টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেলের প্রকল্প সমন্বয়কারী ফারহানা জামান লিজা এবং ডাব্লিউবিবি ট্রাস্টের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব।

আরও পড়ুন: মায়ের মৃত্যুর ১২ ঘণ্টার মধ্যে ছেলের মৃত্যু, একসঙ্গে জানাজা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় ইয়াবাসহ ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় ইয়াবাসহ ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১০ লাখ ৩৭ হাজার ১০৫ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, গত ৪৮ ঘণ্টায় ব্যাটালিয়নের অধীন বিভিন্ন সীমান্ত বিওপির সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালান। এসব অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা, মাদক পাচার বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।

সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন গান নিয়ে হাজির হচ্ছেন রেহান রাসুল ও রাপ্তি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


নতুন গান নিয়ে হাজির হচ্ছেন রেহান রাসুল ও রাপ্তি

নতুন গান নিয়ে আসছেন রেহান রাসুল-রাপ্তি

 

‘দূরত্ব’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী রেহান রাসুল এবং রাপ্তি সারওয়াত। গানটির কথা ও সুর রচনা করেছেন রেহান রাসুল নিজেই।

 

গানটির সংগীতায়োজন করেছেন তাসনুভ নাওয়াল। এই গানের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন রেহান রাসুল ও রাপ্তি সারওয়াত।

নতুন গান সম্পর্কে রেহান রাসুল মন্তব্য করেন, ‘দূরত্ব’ গানের লিরিকটি আমার কাছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাংলা গান ও সুরের একটি কথোপকথন।

স্বতন্ত্র গায়কী, নিজস্ব সুর এবং কথার জন্য ইতিমধ্যে সংগীতাঙ্গনে আলাদা পরিচিতি অর্জন করেছেন রেহান রাসুল।

 

২০১৮ সালে ‘বাজে স্বভাব’ গানটির মাধ্যমে ব্যাপকভাবে শ্রোতাদের নজরে আসেন তিনি। এরপর একে একে প্রকাশিত হয় ‘রূপকথা’, ‘অচেনা শহর’, ‘অন্যরকম খুন’, ‘হাই’ সহ বেশ কয়েকটি মৌলিক গান।

এছাড়া আলোচিত সিনেমা ‘তুফান’-এর জনপ্রিয় গান ‘আসবে আমার দিন’ শাকিব খানের লিপসিঙ্কে পর্দায় উঠে আসে। চলতি বছর তার কণ্ঠে প্রকাশিত ‘মায়াপাখি’ নাটকের ‘মায়াপাখি’ গানটিও শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

 

অন্যদিকে, রাপ্তি সারওয়াত পেশায় একজন চিকিৎসক। তিনি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি রয়াল অস্ট্রেলিয়ান কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্সের ফেলো। চিকিৎসাকে পেশা হিসেবে বেছে নিলেও সংগীতের সঙ্গে তার সম্পর্ক শৈশব থেকেই রয়েছে।

শিশুশিল্পী হিসেবে বাংলাদেশ বেতারে নজরুলসংগীত, দেশাত্মবোধক গান ও পল্লীগীতিতে তালিকাভুক্ত ছিলেন রাপ্তি।

 

পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনেও নজরুলসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

রাপ্তির কণ্ঠে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ‘বিমূর্ত এই রাত্রি আমার’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ এবং ‘একা আছি তো কী হয়েছে’ সহ বেশ কিছু গান। তবে ‘দূরত্ব’ হতে যাচ্ছে তার প্রথম মৌলিক গান।

জানা গেছে, আগামী মাসের শুরুতে রাপ্তি সারওয়াতের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘রাপ্তি সারওয়াত’-এ গানটি প্রকাশিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার থেকে ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

এটি ঘটেছে সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে বসুরহাট-হাজারীহাট সড়কের বিদ্যুৎ অফিস এলাকায়।

পুলিশ এবং স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে ইসলামী ব্যাংক আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার আবদুর রহমান বসুরহাট থেকে ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে আবু মাঝির হাট যাচ্ছিলেন। বিদ্যুৎ অফিস পার হওয়ার পর, ডিবি পুলিশের পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি একটি প্রাইভেটকারে এসে তার মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় অস্ত্র হাতে থাকা ডিবি পুলিশের পোশাক পরা কয়েকজন প্রাইভেটকার থেকে বের হয়ে আবদুর রহমানকে ইয়াবা বিক্রির অভিযোগে আটক করার কথা বলে গাড়িতে তুলে নেন। এরপর তাকে সেনবাগ উপজেলার নবীপুর এলাকায় নিয়ে গিয়ে রেখে যায় চক্রটি এবং তার কাছে থাকা ১২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

আবদুর রহমান ইসলামী ব্যাংকের ওই এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবেও কাজ করছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, "১২ লাখ টাকা ছিনতাইয়ের একটি মৌখিক অভিযোগ পাওয়া গেছে।" তিনি আরও জানান, "খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের সমস্যা। গত ১৭ বছর বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দিয়ে বলা হতো, এই এলাকা শতভাগ বিদ্যুতায়ন হয়ে গেছে। আমরা অনেক কিছুতে স্বয়ংসম্পূর্ণ। এসবই ছিল শুভঙ্করের ফাঁকি।

সোমবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের মাঝে বিদ্যুৎ এবং গ্যাস পৌঁছে দেওয়ার স্থায়ী সমাধানের পরিকল্পনা তৈরি করছি। সেজন্য কিছুটা সময় প্রয়োজন।

প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু পুলিশ প্রশাসন দিয়ে এককভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স থাকতে হবে। এখানে কোনো দল বা কার কী পরিচয়, তা দেখার প্রয়োজন নেই। মাদকের সঙ্গে সম্পর্ক থাকলে সে যে দলেরই হোক, কেউ গিয়ে যদি তদবিরও করে, আপনারা তা শোনবেন না। আপনারা আপনাদের কাজ করবেন। এতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যও যুক্ত থাকলে তাকে এই স্টেশন থেকে চলে যেতে হবে। তাদের এখানে চাকরি করার সুযোগ নেই। এটা আপনারা খেয়াল রাখবেন।

জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের এমপি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%