ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের


ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের

ছাত্র বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। তিনি টানা ১৮ মাস ধরে চলা তীব্র সরকারবিরোধী ও ছাত্র বিক্ষোভের চাপের কারণে এ ঘোষণা দেন। শনিবার (২৭ জুন) বেলগ্রেডে অনুষ্ঠিত বিশাল এক সরকারপন্থী সমাবেশে ভুচিচ জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি পদত্যাগ করবেন এবং দেশে আগাম রাষ্ট্রপতি ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভুচিচ দীর্ঘ ১২ বছর ধরে দেশের ক্ষমতায় আছেন। তার এই আকস্মিক পদত্যাগের ঘোষণা সার্বিয়ার রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ২০২৪ সালের নভেম্বরে সার্বিয়ার নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হওয়ার পর থেকেই সার্বিয়ায় বিক্ষোভের সূচনা হয়। শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া এই দুর্নীতিবিরোধী আন্দোলন পরবর্তী সময়ে ব্যাপক আন্দোলনে পরিণত হয়। বিক্ষোভকারী এবং বিরোধী দলগুলো অভিযোগ করে যে, সরকারি প্রকল্পগুলোর চরম দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ওই দুর্ঘটনা ঘটে।

২০০০ সালের পর এটিকে সার্বিয়ার ইতিহাসে সবচেয়ে বড় গণবিক্ষোভ হিসেবে মনে করা হচ্ছে। সমাবেশে ভুচিচ বলেন, 'আমি আর মাত্র কয়েক সপ্তাহ রাষ্ট্রপতি থাকব, তারপর পদত্যাগ করব।' উল্লেখ্য, তার বর্তমান মেয়াদ ২০২৭ সালের মাঝামাঝি সময়ে শেষ হওয়ার কথা। বিশেষজ্ঞদের মতে, তার এই পদত্যাগ রাজনৈতিক জীবনের শেষ নয়, বরং এটি তার নতুন কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

সার্বিয়ায় রাষ্ট্রপতির পদটি মূলত আনুষ্ঠানিক হলেও, ভুচিচ এতদিন দল ও সরকারের ওপর একক প্রভাব বজায় রেখেছেন। ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়িয়ে তিনি আগামী সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তার দল জয়ী হলে তিনি পুনরায় দেশের ‘প্রধানমন্ত্রী’ হিসেবে দায়িত্ব নেবেন। এর মাধ্যমে ভুচিচের জন্য ক্ষমতা পদবি নির্বিশেষে বজায় থাকবে।

ওয়ারশ-ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক রাদিভোয়ে গ্রুইচ বলেন, এটি মোটেও ভুচিচের শেষ নয়। তার মাথায় ইতিমধ্যেই নতুন পরিকল্পনা রয়েছে এবং তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না বলেও জানান। ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের প্রধান সাভো মানোজলোভিচ ভুচিচের এই ঘোষণাকে তাদের আন্দোলনের বিজয় হিসেবে দেখতে পাচ্ছেন। তিনি উল্লেখ করেন, পদত্যাগ ও আগাম নির্বাচনের ঘোষণার মাধ্যমে ভুচিচ মূলত তার অবশ্যম্ভাবী পতন ঠেকাতে চাচ্ছেন, কারণ বর্তমানে ছাত্র আন্দোলন ও সাধারণ মানুষের সমর্থন তার চেয়ে অনেক বেশি।

সমাবেশে ভুচিচ তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, বিক্ষোভকারীরা দেশের ক্ষতি করছে এবং তাদের পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। তবে তিনি একইসাথে দেশে দুর্নীতি নির্মূল, দরিদ্রদের জন্য পেনশন ও আর্থিক বরাদ্দ বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতের উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য পদের প্রার্থী দেশ হিসেবে সার্বিয়াকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং দুর্নীতি দমনের শর্ত পূরণ করতে হবে। কিন্তু বিরোধী দলগুলোর অভিযোগ, ভুচিচ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে দেশে দুর্নীতি, গণমাধ্যমের স্বাধীনতা হরণ এবং বিরোধী মত দমনে লিপ্ত রয়েছেন।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘একা না, প্রিয়জনদেরও সঙ্গে নিয়ে মরা উচিত’ স্ট্যাটাসে বিতর্কে স্বেচ্ছাসেবক দল নেতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:০০ এম


‘একা না, প্রিয়জনদেরও সঙ্গে নিয়ে মরা উচিত’ স্ট্যাটাসে বিতর্কে স্বেচ্ছাসেবক দল নেতা

‘একজন মানুষ শুধু নিজে একা মরে না, নিজেও মরে অন্যকেও মরার মতো করে রেখে যায়। তাই মরার সময় প্রিয়জনদেরও সঙ্গে নিয়ে মরা উচিত। তাতে কারও জন্য কাউকে কষ্ট পেতে হয় না।’

শুক্রবার (২৬ জুন) রাতে স্থানীয় সময় প্রায় ৯টার দিকে ইতালির রোমের পশ্চিমাঞ্চলের অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি পার্কে একই পরিবারের তিনজনকে হত্যার পর নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে ওই কথাগুলো লিখেন স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত হোসেন।

 

এ দিকে ইতালির রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এক স্বেচ্ছাসেবক দল নেতার ছবি প্রকাশ করেছে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী। ওই নেতার সঙ্গে নিহত মমতাজের পরকীয়া সম্পর্ক ছিলো বলে জানা যায়।

 

অভিযুক্ত মো. শাহাদাত হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল আহাদের ছেলে।

 

নিহতরা হলেন: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী মমতাজ  আরজু (৩৮) ও মেয়ে আরওয়া ইসলাম আরিশা (৫)। একই ঘটনায় কামালের ছেলে আমির হোসেন অয়ন (১৮) গুরুতর আহত হয়েছেন।

 

 

রোমে বসবাসরত নিহতদের নিকটাত্মীয় হোসনেয়ারা বেগম এ তথ্য জানান।

 

জানা যায়, দেশে থাকতেই কামালের স্ত্রী আরজুর সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাতের পরকীয়ার সম্পর্ক ছিল। তা নিবৃত্ত করতে না পেরে দুই বছর আগে কামাল উদ্দিন তার স্ত্রী ও সন্তানদের ইতালি নিয়ে যান।

 

 

 

এ দিকে চার বছর আগে শাহাদাতের স্ত্রী বাড়ির সম্পত্তি বিক্রি করে তাকে যুক্তরাজ্য নিয়ে যান। সেখানে পরকীয়ার বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। পরে প্রেমিকা মমতাজ বেগম আরজু ইতালি যাওয়ার খবর পেয়ে ওই বছর শাহাদাতও যুক্তরাজ্য ছেড়ে ইতালি পাড়ি জমান।

 

ইতালি প্রবাসীদের একাধিক সূত্র ও নিহত কামালের গ্রামের বাড়ির লোকজন জানায়, শুক্রবার (২৬ জুন) রাতে কামাল তার রোমের বাসার পার্শ্ববর্তী পার্কে স্ত্রী আরজুর পরকীয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রেমিক শাহাদাতের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় কামালের দুই সন্তানও উপস্থিত ছিল। বৈঠকে বাগবিতণ্ডার একপর্যায়ে শাহাদাত ছুরিকাঘাত করে প্রেমিকা আরজু, তার স্বামী কামাল উদ্দিন বাবুল ও মেয়ে আরিশাকে ঘটনাস্থলেই হত্যা করেন। কামালের ছেলে অয়ন আহত হলেও পালিয়ে জীবন রক্ষা পান।

 

 

অন্যদিকে চাঞ্চল্যকর এ ঘটনার জন্য শাহাদাত হোসেনকে প্রধান সন্দেহভাজন উল্লেখ করে শনিবার (২৭ জুন) তার ছবি প্রকাশ করে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী।

 

এ নিয়ে তারা ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জানান, ‘ছবিতে থাকা ব্যক্তি রোমে গত রাতে ঘটে যাওয়া ট্রিপল মার্ডারের রচয়িতা বলে সন্দেহ করা হচ্ছে। লোকটি শাহাদাত হোসেন নামে পরিচিত। ১৯৮৩ সালের ১০ মে বাংলাদেশে জন্ম। তার সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তা রোম কোয়েস্টের মোবাইল টিমকে (৩৩৪৬৯০৩২৯৫) জানাতে পারেন।’

 

কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার বলেন, শাহাদাত হোসেন চার বছর আগে যুক্তরাজ্য যাওয়ার পর থেকে দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তবে শাহাদাতের পদত্যাগ বা পদ থেকে অব্যাহতির লিখিত কিছু তিনি দেখাতে পারেননি।

 

বাড়িতে গেলে শাহাদাতের বড় ভাই সৌদি প্রবাসী ইসমাইল হোসেন হারুন বলেন, চার বছর আগে বাড়ির সব সম্পত্তি বিক্রি করে পরিবার নিয়ে যুক্তরাজ্য যাওয়ার পর থেকে শাহাদাতের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের নতুন অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:০২ এম


সংসদের নতুন অধিবেশন শুরু

সংসদ ভবন, ২৮ জুন, ২০২৬ : আজ রোববার সকাল ১০টা ৩৪ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনটি শুরু করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস বেলুনের কারণে ২০ মিনিট থেমে ছিল মেট্রোরেল চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:০৪ এম


গ্যাস বেলুনের কারণে ২০ মিনিট থেমে ছিল মেট্রোরেল চলাচল

মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন আটকে যাওয়ার কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।

রবিবার (২৮ জুন) সকালে, সকাল পৌনে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে একাধিক গ্যাস বেলুন আটকে যাওয়ার ফলে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। পরে নিরাপদভাবে বেলুনগুলো সরিয়ে নেয়ার পর চলাচল স্বাভাবিক করা হয়।

রবিবার (২৮ জুন) সকালে এমআরটি লাইন-৬–এর দায়িত্বশীল একটি সূত্র এই বিষয়টি নিশ্চিত করে জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের সময় সুইপিং ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে ওভারহেড তারে কয়েকটি গ্যাস বেলুন আটকে থাকতে দেখে। এরপর দ্রুত সেগুলো অপসারণ করা হয়। অপসারণের জন্য ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় লেগেছিল। বেলুন সরানো হওয়ার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

ঢাকার মেট্রোরেলের ওভারহেড বিদ্যুতের তারে বিভিন্ন সময়ে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন ও কাপড় আটকে পড়ার ঘটনা ঘটছে। সর্বশেষ রবিবার টিএসসি এলাকায় গ্যাস বেলুন আটকে যাওয়ার কারণে নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।

ডিএমটিসিএল সূত্র জানায়, এ ঘটনার ১৫ থেকে ২০ মিনিট পর তারে আটকে থাকা বেলুনগুলো অপসারণ করা হয়। এরপর পুরো এলাকা নিরাপদ ঘোষণা করে মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করাচিতে রেঞ্জার্স সদরদফতরে সশস্ত্র হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:০৬ এম


করাচিতে রেঞ্জার্স সদরদফতরে সশস্ত্র হামলা, নিহত ৬

পাকিস্তানের কেরাচিতে সিন্ধু রেঞ্জার্সের সদরদফতরে সশস্ত্র হামলায় অন্তত তিন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

এ ঘটনায় তিন হামলাকারী আহত হয়েছেন বলেও জানিয়েছে রোববার (২৮ জুন) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।

আইএসপিআরের প্রকাশ্যে বলা হয়েছে, ভারত-সমর্থিত বলে দাবি করা জঙ্গিগোষ্ঠী জামাত-উল-আহরার-এর সদস্যরা সমন্বিত এই হামলাটি চালিয়েছে। হামলাকারীরা প্রথমে ক্যাম্পের প্রধান ফটকে বিস্ফোরণ ঘটিয়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেছিল।

তবে রেঞ্জার্স সদস্যদের দ্রুত ও কার্যকর প্রতিরোধের কারণে হামলাটি ব্যর্থ হয়। এ সময় তিন হামলাকারী নিহত হয় এবং একজন আহত অবস্থায় আটক হন।

হামলাটিকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে আইএসপিআর দাবি করেছে, এটি ভারতের মদদপুষ্ট একটি সংগঠনের মাধ্যমে পরিচালিত হয়েছে।

ঘটনার পর এলাকায় অন্য কোনো জঙ্গি লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী তল্লাশি ও অভিযান শুরু করেছে।

আইএসপিআর জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে দেশটির নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহত সেনাসদস্যদের হত্যার প্রতিশোধ নিতে পাকিস্তান হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করবে।

এদিকে, হামলায় নিহত নিরাপত্তা বাহিনীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এক বিবৃতিতে তিনি বলেছেন, নিহতদের আত্মত্যাগ পাকিস্তানের নিরাপত্তা রক্ষায় জাতির অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

তথ্যসূত্র: জিও নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%