ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

চট্টগ্রামে ভারতীয় শাড়িসহ দুজন গ্রেপ্তার


চট্টগ্রামে ভারতীয় শাড়িসহ দুজন গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ভারতীয় শাড়ি, থ্রিপিস এবং একটি পিকআপসহ পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। তাদের নাম মো. আলমগীর হোসেন (৪২) এবং মো. সেলিম (৩৪)। সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ভারতীয় চোরাই কাপড়ের একটি চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সড়কে একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এসময় ১ হাজার ২৩৮ পিস শাড়ি এবং ২৪৬ পিস থ্রিপিস পিকআপ থেকে জব্দ করা হয়। এসব কাপড়ের মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা এবং এসময় পিকআপে থাকা দুইজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

হাটহাজারী থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, অভিযুক্তরা চোরাইপথে এসব ভারতীয় শাড়ি ও থ্রিপিস পাচার করছিলো। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাকেরগঞ্জে বিএনপি নেতার কেয়ারটেকারকে চলন্ত ইজিবাইক থেকে নামিয়ে হুমকির অভিযোগ, প্রাণনাশের আশঙ্কায় থানায় জিডি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০০ বা ততোধিক ডিজিটের টোকেন আপডেটে বিদ্যুৎ বিতরণকারী সংস্থার সহায়তা নেওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


২০০ বা ততোধিক ডিজিটের টোকেন আপডেটে বিদ্যুৎ বিতরণকারী সংস্থার সহায়তা নেওয়ার আহ্বান

বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়ায় গ্রাহকদের মিটারের ২০০ বা ততোধিক ডিজিটের টোকেন আপডেট করতে প্রয়োজনীয় সহায়তা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রদর্শিত পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, টোকেন আপডেট বিষয়ে যে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে, সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার হটলাইনে যোগাযোগ করার জন্যও অনুরোধ করা হয়েছে। খবর তথ্যবিবরণীর।

হটলাইনসমূহ হলো: বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা-১৬৯৯৯; বিপিডিবি এর কল সেন্টার-১৬২০০; পবিবো এর কল সেন্টার-১৬৮৯৯; ডিপিডিসি লিঃ এর কল সেন্টার-১৬১১৬; ডেসকো লিঃ এর কল সেন্টার-১৬১২০; নেসকো লিঃ এর কল সেন্টার-১৬৬০৩; এবং ওজোপাডিকো লিঃ এর কল সেন্টার-১৬১১৭।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রীসেবা নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলবে: মসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


যাত্রীসেবা নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলবে: মসিক প্রশাসক

 নগরীর মাসকান্দা বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

তিনি বলেন, নগরবাসী এবং দূরপাল্লার যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে বাস টার্মিনালের অবৈধ উচ্ছেদ চলমান থাকবে। পাশাপাশি অবৈধ দখলমুক্তকরণের মাধ্যমে টার্মিনালটির প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

আজ সোমবার দুপুরে নগরীর মাসকান্দা বাস টার্মিনালের সার্বিক পরিবেশ ও যাত্রীসেবার মান পরিদর্শন করে নগর প্রশাসক এসব কথা বলেন।

এ সময় তিনি টার্মিনাল এলাকার অবৈধ দোকান ও স্থাপনার মালিকদের দ্রুত সময়ের মধ্যে দোকান ও স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেন।

অন্যথায় যাত্রীসেবার মান নিশ্চিত করতে বাস টার্মিনালে অবৈধ স্থাপনা ও দোকানের বিরুদ্ধে অভিযান চলবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।

অভিযানকালে তিনি টার্মিনালের সার্বিক পরিবেশ ও যাত্রীসেবার মান পরিদর্শন করে টার্মিনালকে আরও সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় নগর প্রশাসক যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করতে বাস টার্মিনালে একটি আধুনিক ওয়েটিং রুম এবং নারী ও পুরুষের জন্য পৃথক টয়লেট স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন মসিকের প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মো. আরিফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান, জাকির হোসাইন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পী মুস্তাফা মনোয়ারের দাফন আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


শিল্পী মুস্তাফা মনোয়ারের দাফন আগামীকাল

বাংলাদেশে পাপেট শিল্পের পথিকৃৎ, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মরদেহ আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে তাঁকে বনানী গোরস্থানে দাফন করা হবে।

তিনি আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া এবং প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স ৯০ বছর ছিল। তিনি স্ত্রী মেরী মনোয়ার, ছেলে সাদাত মনোয়ার, মেয়ে নন্দিনী মনোয়ারসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী এবং শুভাকাঙ্খী রেখে গেছেন।

শিল্পী মুস্তাফা মনোয়ারের ব্যক্তিগত সহকারী মো. রুবেল মিয়া বাসসকে জানান, হাসপাতালে যাবতীয় প্রস্তুতি শেষে সকাল ১০টার দিকে শিল্পীর মরদেহ ধানমন্ডির তাকওয়া মসজিদে নেওয়া হয়। এরপর মরদেহ বহনকারী ফ্রিজিং ভ্যানে তাঁকে ধানমন্ডির ১ নম্বর সড়কের নিজ বাড়িতে নেয়া হয়। আজ রাতে শিল্পীর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।

আগামীকাল ৩০ জুন সকালে ৯টায়, বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) মুস্তাফা মনোয়ারের মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শহীদ মিনারে তাঁর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর মুস্তাফা মনোয়ারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বাদ যোহর বনানী কবরস্থানে শিল্পী মুস্তাফা মনোয়ারকে দাফন করা হবে।

উল্লেখ্য, বরেণ্য এই শিল্পী নিউমোনিয়াসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর তিনি কয়েক দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

শিল্পীর মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সম্মিলিত সামাজিক আন্দোলনসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

কলকাতা আর্ট কলেজে চারুকলা বিষয়ে পড়াশোনা শেষে দেশে ফিরে শিল্পী মুস্তাফা মনোয়ার শিক্ষকতা, শিল্পচর্চা এবং সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত হন। বাংলাদেশের পাপেট শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। তিনি ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর কবি গোলাম মোস্তফা এবং জমিলা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন।

মুস্তাফা মনোয়ার ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধকাল পর্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়াও, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান 'নতুন কুঁড়ি'-এর পরিকল্পনা ও নির্মাণে দক্ষতার পরিচয় দিয়েছিলেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় লিডের দিকে এগোচ্ছে জিম্বাবুয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


বড় লিডের দিকে এগোচ্ছে জিম্বাবুয়ে

 বাংলাদেশ দলের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট হাতে নিয়ে ২১০ রানে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের চা-বিরতিতে তারা এই অবস্থানে পৌঁছেছে।

বাংলাদেশের ১৪০ রানের জবাবে জিম্বাবুয়ে ৫ উইকেট হারিয়ে ৩৫০ রান তুলেছে। ওপেনার ইনোসেন্ট কাইয়া ১৪০ রানে আউট হন।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টেস্টের প্রথম দিনেই বাংলাদেশ অলআউট হয়ে যায়। দিন শেষে জিম্বাবুয়ে ১ উইকেটে ১৩৬ রানে ব্যাট করছিল। কাইয়া ৭৬ ও ব্রেন্ডন টেইলর ১৭ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনের খেলায় ১৭ রানের মাথায় বাংলাদেশ পেসার খালেদ আহমেদের বলেই আউট হন টেইলর। দলীয় ১৪৩ রানে টেইলর ফিরে আসার পর ক্রিজে প্রবেশ করেন ব্রায়ান বেনেট। তৃতীয় উইকেটে কাইয়ার সাথে ১০৭ রান যোগ করেন বেনেট। ব্যক্তিগত ৫৯ রানে টাইজুলের বলে আউট হন বেনেট।

বেনেটের সাথে জুটিতে কাইয়া তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ গ্রহণ করেন। ২২৭ বল খেলে ১৭টি চার মারার পরে ১৪০ রানে তিনি তাইজুলের দ্বিতীয় শিকারে পরিণত হন।

জিম্বাবুয়ের উইকেটরক্ষক টাফাডজাওয়া সিগা ১ রানে রান আউট হওয়ার পর ষষ্ঠ উইকেটে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চা-বিরতি বিরতিতে যান ক্রেইগ আরভিন ও ওয়েসলি মাধভেরে। বিখ্যাত মুহূর্তে, আরভিন ৪৯ ও মাধভেরে ৩৬ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের খালেদ ও তাইজুল প্রত্যেকে ২টি করে উইকেট নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%