ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানে মার্কিন হামলা প্রয়োজন ছিল: ন্যাটো প্রধান


ইরানে মার্কিন হামলা প্রয়োজন ছিল: ন্যাটো প্রধান

নিকটবর্তী ইরানের ওপর নতুন বিমান হামলা ‘পুরোপুরি প্রয়োজনীয়’ ছিল বলে উল্লেখ করেছেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বুধবার এই মন্তব্যটি করেন।

গত মঙ্গলবার ইরানজুড়ে নতুনভাবে হামলা চালায় মার্কিন বাহিনী। এটি ঘটে হরমুজ প্রণালিতে তিনটি তেলের ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার পর। একই সাথে, ওয়াশিংটন তেহরানের তেল বিক্রির লাইসেন্সও বাতিল করে দেয়, যা দুই দেশের মধ্যে বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতিকে চরম ঝুঁকিতে ফেলে।

ন্যাটো নেতাদের একটি শীর্ষ সম্মেলন শুরু হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্ক রুটে বলেন, যখন একটি যুদ্ধবিরতি চলমান এবং ইরান সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, তখন যুক্তরাষ্ট্রের এমন শক্তিশালী জবাব দেওয়া অত্যন্ত জরুরি ছিল।

আরও পড়ুন: চীনে নদীর তলদেশে ট্রেন চলাচল, আলোর লেজারের প্রদর্শনী পর্যটকদের মুগ্ধ করছে

এই সম্মেলনে ইউরোপের নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই সামরিক জোটের পাশে থাকার জন্য রাজি করানোর চেষ্টা করবেন। এ চেষ্টা ইরান যুদ্ধ এবং গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের নতুন করে বিরোধ স্থাপিত হওয়ার পর শুরু হয়েছে।

ন্যাটো প্রধান আরও বলেন, ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ প্রতিশ্রুতি’ নিয়ে কোনো সন্দেহ থাকার সুযোগ নেই। কারণ, এই জোট আমেরিকাকেও রক্ষা করতে কাজ করে। তবে তিনি এই বিষয়েও মন্তব্য করেন যে, ‘আমেরিকার প্রত্যাশা হলো ইউরোপ এবং কানাডাও যেন যুক্তরাষ্ট্রের সমান সামরিক খরচ বহন করে, যা আমার মনে হয় পুরোপুরি ন্যায্য।’

তিনি এটিকে একটি বড় জয় হিসেবে উল্লেখ করে বলেন, ভালো খবর হলো, এটি আজকের বড় সাফল্য। এটি পুতিনের জন্য ক্ষতি, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বড় জয়।

আরও পড়ুন: দু’পক্ষই আগ্রহী হলে ইরান-মার্কিন বিরোধে মধ্যস্থতায় প্রস্তুত রাশিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনাম যেন ক্ষুণ্ন না হয়, সেজন্য কঠোর নীতি গ্রহণ করেছে যুবদল: মোনায়েম মুন্না

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


সুনাম যেন ক্ষুণ্ন না হয়, সেজন্য কঠোর নীতি গ্রহণ করেছে যুবদল: মোনায়েম মুন্না

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না মন্তব্য করেছেন যে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যুবদলের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না। তিনি জানান, ভবিষ্যতে কেউ যাতে সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে না পারে, সেই উদ্দেশ্যে যুবদল কঠোর নীতি গ্রহণ করেছে।

বুধবার, রাজধানীর নয়াপল্টনের হোটেল ভিক্টোরির সাঙ্গু ব্যাংকুইট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মোনায়েম মুন্না মন্তব্য করেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে যুবদলের নেতাকর্মীরা মিছিল, সমাবেশ, গণসংযোগের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি দাবি করেন, জুলাই-আগস্টের গণআন্দোলনে যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন এবং শতাধিক নেতাকর্মী স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।

তিনি বলেন, সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের বহিষ্কার করার পাশাপাশি আইনের আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া যুবদলের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে সেতু নির্মাণ, খাল খননসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

যুবদলের সভাপতি বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর জরুরি সভা, প্রতিবাদ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আগামী দিনেও সারাদেশে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে। এই লক্ষ্যে সাংগঠনিক টিম গঠন করে জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে আবদুল মোনায়েম মুন্না বলেন, বিভিন্ন ঘটনায় যুবদলকে জড়িয়ে অপপ্রচার না চালিয়ে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা উচিত।

তিনি বলেন, ‘আমাদের দলীয় কর্মসূচিতে কোনো ধরনের বাগবিতণ্ডা হয়নি। সত্যতা যাচাই না করে সিন্ডিকেট করে যে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, সহসভাপতি রেজাউল কবীর পল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিদের হারানোর পরিকল্পনা জানালেন সুইজারল্যান্ডের কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:১০ পি.এম


মেসিদের হারানোর পরিকল্পনা জানালেন সুইজারল্যান্ডের কোচ

মেসিদের হারানোর পরিকল্পনার কথা জানালেন সুইজারল্যান্ডের কোচ।

৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ড এবার আরও কঠিন পরীক্ষার সম্মুখীন। শেষ আটে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষের শক্তিমত্তাকে স্বীকার করার পরেও আর্জেন্টিনাকে তারা অপরাজেয় মনে করছেন না সুইস কোচ মুরাত ইয়াকিন।

কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার সময় সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, 'বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা বিশেষ সুযোগ। তবে আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়।'

তিনি বলেন, 'আর্জেন্টিনা অবশ্যই দুর্দান্ত দল। কিন্তু তারা অপরাজেয় নয়। আমরা তাদের হারানোর জন্য চেষ্টা করব। দক্ষিণ আমেরিকার দলগুলোর মানসিকতা সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে।'

অন্যদিকে, সুইজারল্যান্ডের অভিজ্ঞ রক্ষণভাগের খেলোয়াড় রিকার্ডো রদ্রিগেজ প্রতিপক্ষকে নিয়ে অত্যন্ত সতর্ক। তিনি বলেন, 'আর্জেন্টিনার দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। পাশাপাশি তাদের একজন ভালো কোচ আছেন এবং বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসিও আছেন।'

এদিকে, কোয়ার্টার ফাইনালের আগে চোট নিয়ে দুশ্চিন্তায় রয়েছে সুইজারল্যান্ড। দলের হয়ে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ তিন গোল করা ইয়োহান মানজাম্বি অনুশীলনে হাঁটুতে চোট পাওয়ায় কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারেননি। তাকে নিয়ে এখনো নিশ্চিত নন কোচ ইয়াকিন।

তিনি আরও বলেন, 'এ ধরনের চোট এত দ্রুত সেরে ওঠে না। কী ধরনের চোট, সেটিও এখনো নিশ্চিত নই। যদি সে খেলার মতো অবস্থায় থাকে, অবশ্যই তাকে খেলাব। তবে কোনো ঝুঁকি নিতে চাই না।'

এ ছাড়া চোটের কারণে মিশেল এবিশার ও লুকা ইয়াকেজও বর্তমানে দলের বাইরে রয়েছেন। আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহযুদ্ধবিধ্বস্ত সুদানে গত ছয় মাসে অন্তত ৩০০ শিশু হতাহত: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


গৃহযুদ্ধবিধ্বস্ত সুদানে গত ছয় মাসে অন্তত ৩০০ শিশু হতাহত: ইউনিসেফ

গৃহযুদ্ধবিধ্বস্ত সুদানে গত ছয় মাসে অন্তত ৩০০ শিশু নিহত বা আহত হয়েছে। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, এসব হতাহতের বেশিরভাগই ড্রোন হামলার শিকার। পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান সংঘাতে এ পর্যন্ত অন্তত ৫৯ হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় এক কোটি ৩০ লাখ মানুষ এবং ৩ কোটির বেশি মানুষ জরুরি মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

বর্তমানে উত্তর ও দক্ষিণ করদোফান, দারফুর এবং ব্লু নাইল অঞ্চলে সংঘর্ষ সবচেয়ে তীব্র। সাম্প্রতিক সময়ে হতাহতদের প্রায় ৬০ শতাংশই ড্রোন হামলা কারণে হয়েছে বলে জানাইছে ইউনিসেফ। হামলায় স্কুল, বাজার, জ্বালানি ডিপো ও পানি সরবরাহ কেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত পাঁচ লাখ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ উত্তর করদোফানের কৌশলগত শহর এল-ওবেইদকে ঘিরে সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি জাতিসংঘ-সমর্থিত মানবাধিকার পরিষদ আরএসএফ ও তাদের মিত্রদের সহিংসতার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রস্তাবে শরণার্থীদের আশ্রয় দেওয়া দেশগুলোকে আরও সহায়তা এবং সংঘাতে সব ধরনের বিদেশি হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানানো হয়েছে।

ইউনিসেফের সুদান প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, শিশুরা অব্যাহত সহিংসতা, বাস্তুচ্যুতি ও বঞ্চনার ভয়াবহ চক্রে আটকে পড়েছে। তিনি সংঘাতরত সব পক্ষের প্রতি বেসামরিক মানুষ ও অবকাঠামো রক্ষা এবং বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানান।

এদিকে পৃথক একটি ঘটনায়, সুদানের মিসর সীমান্তবর্তী ওয়াদি হালফা এলাকায় পরিত্যক্ত একটি স্বর্ণখনির অংশ ধসে অন্তত ১৫ অনানুষ্ঠানিক খনি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে খনিটি বন্ধ থাকলেও শ্রমিকরা সেখানে পুনরায় খননকাজ শুরু করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্ককে এফ-৩৫ দিতে চান ট্রাম্প, বড় বিপদের আশঙ্কায় নেতানিয়াহুর কড়া বিরোধিতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


তুরস্ককে এফ-৩৫ দিতে চান ট্রাম্প, বড় বিপদের আশঙ্কায় নেতানিয়াহুর কড়া বিরোধিতা

তুরস্ককে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়ে কড়া বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আঙ্কারার হাতে এ ধরনের যুদ্ধবিমান যাওয়ার ফলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের কথা বলছেন। তিনি রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে আঙ্কারার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগের কথাও জানিয়েছেন।

 

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন, যেন তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন না দেওয়া হয়। তিনি মন্তব্য করেন, শুধু এফ-৩৫ সরবরাহ করলেই তুরস্ক যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হবে না।

 

নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, বর্তমানে তুরস্ক এমন একটি সরকারের অধীনে রয়েছে, যার সঙ্গে মুসলিম ব্রাদারহুডের প্রভাবের সম্পর্ক রয়েছে। তিনি দাবি করেন, এটি যুক্তরাষ্ট্রবিরোধী একটি সংগঠন। তিনি অভিযোগ করেন, বর্তমান তুর্কি নেতৃত্ব মার্কিন আদর্শ মিত্র নয় এবং প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে ধ্বংস করার হুমকিও দিয়েছেন।

 

তিনি আরও মন্তব্য করেন, তুরস্কের হাতে এফ-৩৫ তুলে দিলে এর প্রভাব কেবল দুই দেশের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; এটি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতেও প্রতিফলিত হবে। নেতানিয়াহুর মতে, এমন সক্ষমতা একটি দেশের হাতে তুলে দিলে আগ্রাসনের ঝুঁকি সৃষ্টি হতে পারে।

 

এ বক্তব্যের প্রেক্ষাপট হচ্ছে ন্যাটো সম্মেলনে অংশ নিতে ট্রাম্পের তুরস্ক সফর। ওই সফরে তিনি ঘোষণা করেন, রাশিয়ার তৈরি এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তা প্রত্যাহার করা হবে। এর আগে, যুক্তরাষ্ট্রের আইন মতে, এস-৪০০ কেনার কারণে তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছিল।

 

প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে ট্রাম্প বলেন, বন্ধুপ্রতিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নয়। তিনি উল্লেখ করেন, ‘আমরা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি। এখন সময় এসেছে।

 

তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন ট্রাম্প। তার মতে, বর্তমানে যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো। এস-৪০ ব্যবস্থা এখনও তুরস্কের কাছে থাকা নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি মন্তব্য করেন, এ মুহূর্তে বিষয়টি নিয়ে তার বড় কোনো চিন্তা নেই।

 

এরদোয়ানের প্রশংসা করে ট্রাম্প বলেন, তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে তার ভালো বোঝাপড়া রয়েছে। তিনি তুরস্ককে যুক্তরাষ্ট্রের ‘অসাধারণ মিত্র’ বলেও উল্লেখ করেন। একই সঙ্গে জানান, তুরস্ককে পুনরায় এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে। তার দাবি, অনেক ক্ষেত্রেই তুরস্ক এমন কিছু দেশের চেয়েও বেশি বিশ্বস্ত, যাদের যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে। এ সময় তিনি এফ-৩৫-কে বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান বলেও উল্লেখ করেন।

 

এদিকে, প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেই আলোচনা হয়েছে এবং তুরস্ক ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করছে। তিনি উল্লেখ করেন, অতীতে তুরস্ককে পাঁচটি যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং ট্রাম্প সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন।

 

তুরস্ককে এফ-৩৫ বিক্রির বিরোধিতা করলেও ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে—এমন ধারণা নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখেন, আর তিনি ইসরায়েলের স্বার্থ দেখেন। অধিকাংশ ক্ষেত্রেই দুই দেশের স্বার্থ একই জায়গায় মিলে যায়। তিনি মন্তব্য করেন, দুই নেতা এখনো ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করছেন।

 

সূত্র : সিএনএন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%