ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপ ভাবনায় ক্যারিবিয়ান স্কোয়াডে হেটমায়ারের প্রত্যাবর্তন


বিশ্বকাপ ভাবনায় ক্যারিবিয়ান স্কোয়াডে হেটমায়ারের প্রত্যাবর্তন

ক্যারিবিয়ানরা তিন ম্যাচের সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ঘরের মাঠে। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত শিমরন হেটমায়ারকে এই সংস্করণের দলে ফেরানো হয়েছে ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে ফিরে এসেছেন পেসার আলজারি জোসেফ এবং বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি।

গত বছরের জুনে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন হেটমায়ার। এর পরবর্তী সময়ে পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা গত তিন সিরিজের জন্য তিনি দলে ছিলেন না। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। তিনি ১৮৬.৪৬ স্ট্রাইক রেট এবং ৪১.৩৩ গড়ে ২৪৮ রান সংগ্রহ করেছিলেন। তবে এবারের আইপিএলে তার পারফরম্যান্স ছিল একদমই খারাপ। রাজস্থান রয়্যালসের হয়ে ৭ ইনিংসে তিনি মোটে ৭৮ রান করতে পেরেছিলেন, তার স্ট্রাইক রেট ছিল ১১৩.০৪।

তবে আইপিএলে তার খারাপ পারফরম্যান্সের পরেও, টি-টোয়েন্টি বিশ্বকাপে তার কার্যকরি পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকদের নজর কাড়ে। এজন্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দিক থেকে তারকে এই সংস্করণে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবিয়ানরা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পর, আগামী বছরের অক্টোবর-নভেম্বরের ৫০ ওভারের বিশ্বকাপের প্রস্তুতির জন্য শিমরন হেটমায়ারকে আবারো ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

হেটমায়ার, যিনি এক বছর পর ওয়ানডে দলে ফিরছেন, লঙ্কানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে খেলতে পারছেন না। তিনি আগামী ৮ জুন শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন। সিরিজটি শুরু হবে বুধবার, ৩ জুন। দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ৬ জুন। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে স্যাবাইনা পার্কে।

পিঠে চোট কাটিয়ে প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেছেন আলজারি জোসেফ। গত জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে তার আলাদা প্রতিনিধিত্ব ছিল। এর আগে তিনি ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেন। গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি ছিলেন না মোটি। একটি সিরিজ পর তাকে ফিরিয়ে এনেছে ওয়েস্ট ইন্ডিজ। কিউইদের বিপক্ষে ওই সিরিজের জন্য নির্বাচনকৃত দলে বাদ পড়েছেন আলিক আথানেজ, ইয়োহান লেইন, খ্যারি পিয়ের, রোমারিও শেফার্ড।

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স একেবারে ভালো নয়। তারা সর্বশেষ ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই পরাজিত হয়েছে। একমাত্র জয়টি বাংলাদেশকে সুপার ওভারে পরাজিত করে অর্জন করে। তবে ঘরের মাঠে ২০২৩ সাল থেকে তারা সর্বশেষ চারটি সিরিজেই জয়ী হয়েছে। বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তারা দশম স্থানে আছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার জন্য তারা লড়াই করছে। আয়োজক দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের পাশাপাশি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে। ওয়ানডে সিরিজের পর দুই দল তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ১২, ১৪ এবং ১৫ জুন অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এরপর তারা দুটি টেস্ট খেলার জন্য মুখোমুখি হবে।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল : শেই হোপ (অধিনায়ক), আকিম ওগিস, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস এবং শামার স্প্রিঙ্গার।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনসংলগ্ন গোড়াপদ্মা হতে পারে পর্যটনের নতুন কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


সুন্দরবনসংলগ্ন গোড়াপদ্মা হতে পারে পর্যটনের নতুন কেন্দ্র

বরগুনার সুন্দরবনের কোলঘেঁষা গোড়াপদ্মা এখন প্রকৃতিপ্রেমী মানুষের কাছে এক নতুন আকর্ষণের নাম। এটি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নে অবস্থিত। এখানে বঙ্গোপসাগরের কোলঘেঁষে প্রমত্তা পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় গড়ে উঠেছে। সুন্দরবনের সবুজ ছায়া এবং নদীর অবিরাম ঢেউয়ের মায়াবী আহ্বান- সব মিলিয়ে গোড়াপদ্মা অপার প্রাকৃতিক সৌন্দর্যের একটি অনন্য মিলনস্থলে পরিণত হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, সরকারি উদ্যোগে পরিকল্পিত উন্নয়ন হলে গোড়াপদ্মা দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণীয় ইকো-ট্যুরিজম কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে।

এলাকার ভৌগোলিক এবং প্রাকৃতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দরবনের সন্নিকটে অবস্থিত হওয়ায় এখানে জীববৈচিত্র্যের সমৃদ্ধ উপস্থিতি, নির্মল পরিবেশ এবং নদীকেন্দ্রিক অপরূপ প্রাকৃতিক দৃশ্য দর্শকদের আকৃষ্ট করছে। প্রতিদিন বিকেল হলেই পরিবার-পরিজন, শিক্ষার্থী, তরুণ-তরুণী ও ভ্রমণপিপাসী মানুষ গোড়াপদ্মার এলাকাটিতে পদচারণা শুরু করে।

স্থানীয়দের মতে, বরগুনা জেলায় পরিবার নিয়ে অবসর কাটানোর জন্য মানসম্মত বিনোদন কেন্দ্রের সংখ্যা খুবই সীমিত। অথচ গোড়াপদ্মার প্রাকৃতিক পরিবেশ পর্যটন শিল্প বিকাশের জন্য অত্যন্ত উপযোগী। এখানে পরিকল্পিতভাবে ওয়াচ টাওয়ার, নদীভিত্তিক নৌবিহার, শিশুদের বিনোদন জোন, সবুজ পার্ক, হাঁটার পথ, বিশ্রামাগার, খাবার কর্নার এবং নিরাপদ পর্যটন অবকাঠামো নির্মাণ করা হলে এটি দ্রুত জাতীয় পর্যায়ের পর্যটন গন্তব্যে পরিণত হতে পারবে।

স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে এসে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ও জ্ঞানচর্চামূলক বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর পাশাপাশি এটি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

স্থানীয় সচেতন মহল জানান, গোড়া পদ্মা গ্রামের বেড়িবাঁধ থেকে সমুদ্রসৈকত পর্যন্ত বিদ্যমান সরু সড়কটি প্রশস্ত করা জরুরি। পর্যটকদের জন্য বিশ্রামের সুব্যবস্থা, আবাসন সুবিধা, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, আধুনিক টয়লেট নির্মাণ, পর্যাপ্ত নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা প্রয়োজন। বাস্তবায়ন হলে দর্শকদের আগমন ও এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে।

পর্যটন সংশ্লিষ্টদের মতে, পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ন রেখে ইকো-ট্যুরিজমভিত্তিক উন্নয়ন করা গেলে স্থানীয়ভাবে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ক্ষুদ্র ব্যবসা, পরিবহন, আবাসন, খাদ্য ও হস্তশিল্প খাতের বিকাশ ঘটবে। এতে স্থানীয় মানুষের জীবনমান উন্নত হবে এবং বরগুনার পর্যটন শিল্পও নতুন গতি পাবে।

বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ বলেন, গোড়াপদ্মার প্রাকৃতিক সৌন্দর্য, নদী ও সুন্দরবনের সংযোগস্থল হিসেবে বিশেষ সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত বিনিয়োগ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি বরগুনার পর্যটন শিল্পের অন্যতম চালিকাশক্তি হতে পারে।

জেলা পর্যটন শিল্প উদ্যোক্তা কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, বরগুনার পর্যটন খাতে নতুন গন্তব্য উন্নয়নের প্রয়োজন রয়েছে। গোড়াপদ্মা সেই সম্ভাবনাময় স্থানগুলোর একটি। পরিকল্পিত অবকাঠামো এবং প্রচারণার মাধ্যমে এটি জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করতে পারে।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ বলেন, গোড়াপদ্মা এলাকার প্রাকৃতিক পরিবেশ ও ভৌগোলিক অবস্থান পর্যটন বিকাশের জন্য সম্ভাবনাময়। সরকার দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র উন্নয়নের বিষয়ে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে এলাকাটি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব হবে এবং স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা ও সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনার জন্য কাজ করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এলাকাবাসীর বিশ্বাস, সময়োপযোগী পরিকল্পনা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গোড়াপদ্মা শুধু বরগুনার নয়, পুরো দক্ষিণাঞ্চলের অন্যতম দর্শনীয় পর্যটন গন্তব্য হবে। সুন্দরবনের কোলঘেঁষা নৈসর্গিক জনপদ তখন প্রকৃতি, পর্যটন, পরিবেশ সংরক্ষণ, এবং অর্থনৈতিক উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় ইভটিজিংয়ের ঘটনায় যুবকের ১০ দিনের সাজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


কলাপাড়ায় ইভটিজিংয়ের ঘটনায় যুবকের ১০ দিনের সাজা

পটুয়াখালীর কলাপাড়ায় ইভটিজিংয়ের দায়ে মো. মেহেদী হাসান অপু (১৯) নামের এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১ জুন) রাত ৮টার দিকে কলাপাড়া পৌরশহরের হ্যালিপ্যাড মাঠে জনৈকা এক নারীকে ইভটিজিং করার অভিযোগে উপস্থিত জনতা ওই যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে।

এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ ঘটনার সত্যতা পেয়ে তাকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ বলেন, 'কলাপাড়া উপজেলার বিনোদন কেন্দ্রগুলোতে মানুষ অবসরকালীন বিনোদনের জন্য আসেন। এতে বিভিন্ন সময় নারীদের বিরক্ত করার ঘটনা তারা শুনেছেন। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে প্রশাসন বিনোদন কেন্দ্রগুলোতে এ অভিযান অব্যহত রাখবেন' বলে তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোর বয়সে প্রবাসে যান আরিফ, ১১ বছর পর ফিরে গেলেন না ফেরার দেশে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


কিশোর বয়সে প্রবাসে যান আরিফ, ১১ বছর পর ফিরে গেলেন না ফেরার দেশে

অভাবের সংসারের ভার নিজেদের উপর নেওয়ার জন্য মাত্র ১৬ বছর বয়সে মালয়েশিয়ায় চলে যান আরিফ ইসলাম। সেখানে দীর্ঘ ১১ বছর প্রবাসজীবন কাটিয়ে, তাঁর দেশে ফেরার সময় ছিল এক বিশেষ স্বপ্ন। আগামীকাল বুধবার (৩ জুন) বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

কিন্তু, ঢাকা বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি এবং একই ঘটনায় নিহত হয়েছেন তার মা ও পরিবারের আরও দুই সদস্য। ফলে যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে শোকের ছায়া নেমে আসে।

মঙ্গলবার (২ জুন) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারান প্রাইভেটকারের চালকসহ মোট পাঁচজন।

নিহতদের মধ্যে আছেন ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান বেগম (৫০), তার ছেলে আরিফ ইসলাম (২৬), আরেক ছেলে রাকিব (১৮), স্বজন আয়শা বেগম (২৮) এবং প্রাইভেটকার চালক জাহিদ (২৫)। এই ঘটনায় আহত হয়েছেন আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)।

স্বজনরা জানিয়েছেন, আরিফ মাত্র ১৬ বছর বয়সে মালয়েশিয়ায় গেলেন সংসারের অভাব দূর করতে। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি পরিবারের জন্য জমি কিনে বাড়ি নির্মাণ করেছিলেন। দীর্ঘ সময় পরে ছুটিতে দেশে ফেরেন তিনি। বিমানবন্দর থেকে তাকে স্বাগত জানাতে গিয়েছিলেন তার মা, ভাই এবং অন্যান্য স্বজনরা। কিন্তু, বাড়ি ফেরার আগেই এই দুঃখজনক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

আরিফের মামা নজরুল ইসলাম বলেন, '১১ বছর পরে দেশের উদ্দেশ্যে আরিফ ফিরে এসেছিল। তাকে আনতে গিয়ে একই পরিবারের চারজন মৃত্যুবরণ করেছেন। বর্তমানে পরিবারে শুধু তার বাবা বেঁচে আছেন।'

এদিকে, বুধবার পাত্রী দেখতে যাওয়ার জন্য আরিফের অনুষ্ঠানের প্রস্তুতি ছিল। কিন্তু পরিবারের আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনায় প্রাইভেটকারটি ট্রাকের পেছনে সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায়। পরে মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকুন্দিয়ায় সানি হত্যা মামলার প্রধান আসামি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


পাকুন্দিয়ায় সানি হত্যা মামলার প্রধান আসামি আটক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে নিহত যুবক সানি (২২) হত্যা মামলার মূল আসামি মফিজুলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) রাতে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার চিনিকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানায় নিয়ে আসা হয়।

মঙ্গলবার (২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পাকুন্দিয়া থানার এসআই মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার মফিজুল উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। নিহত সানি একই গ্রামের হাদীউল ইসলামের ছেলে।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, তথ্য প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে সিপিসি-৩, র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সহযোগীতায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার চিনিকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল দিবাগত রাত ৮টার দিকে সানি উপজেলার হিজলীয়া দক্ষিণপাড়া জামে মসজিদের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একই এলাকার সুরুজ মিয়ার ছেলে মফিজুলের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রæত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ২৪ এপ্রিল নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার বাদি হয়ে মফিজুলকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৪ থেকে ৫ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে এ ঘটনায় পুলিশ এ মামলার ৩জন আসামিকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি মফিজুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%