১০:৪৯ এম
সাইবার সুরক্ষা আইনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকা এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী, যিনি জানান, মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়ায় আনা হচ্ছে। এ বিষয়ক সংবাদ ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
এর আগে গত রবিবার রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে এ মামলাটি করেছিলেন। মামলার এজাহারে বলা হয়েছে, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং এ পোস্টের ফলে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
বিষয়টি বিএনপির একাধিক নেতাকর্মী দেখার পরে দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মামলাটি করতে সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার সিলেট বিভাগের কয়েকটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার জন্য ছাত্রদল ও যুবদলের নেতাদের দায়ী করে শুক্রবার ফেসবুকে পোস্ট দেন তানভীর। তার পোস্টে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সমালোচনার পর পোস্টটি সরিয়ে নেওয়া হলেও এর স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এরপর, তানভীর তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দেন। ওই দিনই এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো নোটিশে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন