০৩:৩৬ পি.এম
কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত যুবলীগ গণভবনের সামনে একটি বিক্ষোভ মিছিল করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনও নেতাকর্মীকে আটক করার খবর পাওয়া যায়নি। সীমানা নির্ধারণ নিয়ে মিছিলের বিষয়টি মোহাম্মদপুর ও শেরে বাংলা নগর থানার ওসি এড়িয়ে গেছেন।
শেরে বাংলা নগর থানার ওসির দাবী হলো, যেখানে মিছিলটি হয়েছে, সেটি শেরে বাংলা নগর থানা এলাকার ভেতরে পড়ে না। অন্যদিকে মোহাম্মদপুর থানার ওসিরও দাবি, মিছিলের স্থানটি মোহাম্মদপুর থানার অধীনে নেই।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় মিছিলটি অনুষ্ঠিত হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকাল ১০টায় ৪০-৫০ জনের একটি দল মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের ব্যানার নিয়ে প্রথমে রেসিডেন্সিয়াল কলেজের সামনে থেকে মিছিল শুরু করে। এরপর মিছিলটি সড়ক ঘুরে গণভবনের সামনে মূল ফটক পার করে শেষ হয়।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন এই ঘটনা নিয়ে বলেন, আমাদের থানা এলাকায় কোনো মিছিল হয়নি। আর এ মিছিল কখন হয়েছে আমাদের জানা নেই। যা দেখলাম এটি শেরে বাংলা নগর থানা এলাকায় হয়েছে। মিছিল থেকে কেউ আটক হয়নি।
আর শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আমরা শুনেছি মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে। এটি আমাদের থানার মধ্যে পড়েনি। এরপরও বিষয়টি নিয়ে খোঁজ নিতে বলেছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন