ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁ ধামইরহাটে পুলিশের অভিযানে ১ জন খুচরা মাদক বিক্রেতা ও তিনজন মাদক সেবী সহ মোট ৪ জন গ্রেপ্তার


নওগাঁ ধামইরহাটে পুলিশের অভিযানে ১ জন খুচরা মাদক বিক্রেতা ও তিনজন মাদক সেবী সহ মোট ৪ জন গ্রেপ্তার

পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া অদ্য ২০/০৬/২০২৬ তারিখ : ১১.২০ ঘটিকার সময় ধামইরহাট থানাধীন আমাইতারা বাজারস্থ জনৈক মোঃ শাহ জাহান আলী (২৮) পিতা- মোঃ হামিদুল ইসলাম এর মোবাইল শপ এন্ড সার্ভিসিং সেন্টার দোকানের সামনে ফাঁকা জায়গায়, আমাইতাড়া, ধামুইরহাট, নওগাঁ হতে খুচরা মাদক বিক্রেতা মোঃ তুহিন (১৯) পিতা- মৃত মোশারফ হোসেন, মাতা- মৃত পপি, গ্রাম- কনাই, উপজেলা/থানা- ধামুইরহাট, জেলা -নওগাঁকে গ্রেফতার করা হয়।

পৃথক অপর ঘটনায় অদ্য ২০/০৬/২০২৬ তাং সময় ১৩.৫৫ ঘটিকায় ধামইরহাট থানাধীন দক্ষিণ চকযদু গ্রামস্হ (২ নং ওয়ার্ড পৌরসভা) মাদক দ্রব্য সেবন করা অবস্থায় আসামী ১। শ্রী রঞ্জিত মালি(৩৮) পিতা মৃত বিজয় মালী মাতা রবি মালী সাং মঙ্গলকোঠা, ২। শ্রী সুভাষ বাস ফোড়(৩২) পিতা মৃত গোপাল বাশফোড়,সাং দক্ষিণ চকযদু,৩। শ্রী রঞ্জিত দাস(৩৭),পিতা রাম জনম, মাতা রিনা রানী, সাং দক্ষিণ চকযদু, সর্ব থানা ধামইরহাট,জেলা নওগাঁদের কে মাদক সেবনরত অবস্থায় উপকরণ সহ গ্রেফতার করা হয়।

উভয় ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাড়ে ৩ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


সাড়ে ৩ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করল আরব আমিরাত

ইরান-যুক্তরাস্তার সংঘাত চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম আইন লঙ্ঘনের কারণে ৩ হাজার ৫০০ পাকিস্তানিকে বহিষ্কার করেছে সংযুক্ত আরব আমিরাত।

এমন তথ্য পাকিস্তানের জাতীয় পরিষদ (ন্যাশনাল অ্যাসেম্বলি) থেকে জানানো হয়েছে বলে পাক সংবাদ মাধ্যম দ্য নেশন জানিয়েছে।

পাকিস্তানের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিষয়ক ফেডারেল মন্ত্রী তারিক ফজল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সরকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য সর্বোচ্চ সহায়তা প্রদানের চেষ্টা করছে।

জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) সামিনা খালিদ ঘুরকির একটি প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্পেন, পর্তুগাল ও যুক্তরাজ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো পাকিস্তানি নাগরিক নেই।

তিনি বলেন, এসব দেশে পাকিস্তানি দূতাবাসগুলোতে বন্দি নাগরিকদের সহায়তার জন্য বিশেষ সেল রয়েছে। এই সেলগুলো নিয়মিত কারাগার পরিদর্শন করে, বন্দিদের সমস্যার সমাধান এবং আর্থিকভাবে অসচ্ছলদের জন্য আইনি সহায়তা প্রদান করে থাকে।

এর আগে পাকিস্তান ও যুক্তরাজ্যের মধ্যে বন্দি স্থানান্তর চুক্তির আওতায় ২০২৪ ও ২০২৫ সালে মোট ৯ জন পাকিস্তানি বন্দিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও তিনি জানান।

তবে সংযুক্ত আরব আমিরাত থেকে বহিষ্কৃত ৩ হাজার ৫০০ পাকিস্তানির বিরুদ্ধে ঠিক কী ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল, সেই বিষয়ে জাতীয় পরিষদে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই রয়েছে—রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তিনি জানান। খুলনার সার্কিট হাউজ ময়দানে শনিবার ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন। এর উদ্দেশ্য ছিল গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি উত্থাপন। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব। তিনি আরো বলেন, সরকার যদি আধিপত্যবাদের কাছে মাথা নত করে, তাহলে আমরাও তাদেরকে ছেড়ে কথা বলবো না। সেই সঙ্গে তিনি সবাইকে আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। সমাবেশের প্রধান অতিথি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সকাল বেলা খুলনা পৌঁছালে সার্কিট হাউজে তাকে স্বাগত জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ স্থানীয় নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পথকুকুর নিধনের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


পথকুকুর নিধনের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে পথকুকুর নিধনের ঘটনাগুলোর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন প্রাণিকল্যাণকর্মী, স্বেচ্ছাসেবী ও আইনজীবীরা।

এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় শনিবার (২০ জুন) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে।

এএলবি অ্যানিম্যাল শেল্টার (অ্যানিম্যাল লাভার্স অব বাংলাদেশ), গ্রিট ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রাণিকল্যাণ ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

এই কর্মসূচি থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো— প্রাণিকল্যাণ আইন, ২০১৯ এবং উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন; কুকুর নিধন ও অবৈধ স্থানান্তরের সব উদ্যোগ বন্ধ করা; দেশব্যাপী পুনরায় সিএনভিআর কার্যক্রম চালু করা; জলাতঙ্ক প্রতিরোধে গণটিকা কর্মসূচির সম্প্রসারণ ও প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা; এবং সামাজিক মাধ্যমে আতঙ্ক ও বিদ্বেষ ছড়ানো বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

মানববন্ধনে গ্রিট ফাউন্ডেশনের পরিচালক নিলুফার ইয়াসমিন টুম্পা বলেছেন, "একটি সমাজের সভ্যতা, মানবিকতা ও নৈতিকতার প্রকৃত পরিচয় নির্ভর করে সে সমাজ দুর্বল ও অসহায়দের কতটা সুরক্ষা দিতে পারে তার ওপর।"

তিনি বলেন, "যে সমাজে দুর্বলরা নিরাপত্তা ও মর্যাদা পায় না, সেই সমাজকে পুরোপুরি মানবিক বলা যায় না।"

তিনি আরও বলেন, "প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা সমাজে সহিংসতার সংস্কৃতি তৈরি করে, যার প্রভাব শেষ পর্যন্ত মানুষের ওপরও পড়ে। অসহায় প্রাণীর প্রতি দয়া ও সহমর্মিতার শিক্ষা মানুষকে আরও দায়িত্বশীল ও সহনশীল সমাজ গঠনে সহায়তা করে।"

এএলবি অ্যানিম্যাল শেল্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দীপান্বিতা হৃদি বলেছেন, "বৈজ্ঞানিক বাস্তবতা ও জনস্বাস্থ্যের বিষয়কে গুরুত্ব দিয়ে সরকার যেন মানুষ ও পথপ্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করে।"

এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশেই মেসি ও রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


দেশেই মেসি ও রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশেই লিওনেল মেসি, রোনালদো এবং এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেছেন।

শনিবার (২০ জুন) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরকারপ্রধান বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা করব। শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ অন্যান্য খেলা দিয়েও বাংলাদেশকে সবাই চিনবে। সরকার সকল শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে। যে গান করতে চায়, ছবি আকতে চায় বা কোরআন তেলাওয়াত করতে চায়— সে সবের জন্য সরকার ব্যবস্থা করবে।

শিশুদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ। খেলাধুলার পাশাপাশি পড়াশোনা এবং সংস্কৃতি চর্চায় পারদর্শী হতে হবে। তাহলেই সুন্দর, শক্তিশালী বাংলাদেশ গড়তে পারব। মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তোমাদের মধ্যে থেকেই তৈরি হবে। এছাড়া, অলিম্পিকে আরও ভালো অবস্থান তৈরি করতে হবে।

প্রধানমন্ত্রী জানান, আগামী বছর থেকে প্রাথমিক এবং মাধ্যমিকে 'প্রাইম মিনিস্টার'স কাপ' চালু হবে। অ্যাম্বাসেডর হিসাবে বাংলাদেশকে এগিয়ে নিতে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

এদিন রাজশাহী বিভাগের পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের নান্দাইলের আচারগাও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে প্রমিলা ফুটবলারদের নৈপুণ্যে মেতে উঠেন সরকার প্রধানসহ মন্ত্রী পরিষদের সদস্যরা। পরে চ্যাম্পিয়ন জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। দেশব্যাপী গত ৬ এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেয় ২২ লাখ শিক্ষার্থী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%