ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ডিএনসিসির ১৫ বছরে ক্লিন, গ্রিন ও আধুনিক ঢাকা গড়ার পরিকল্পনা


ডিএনসিসির ১৫ বছরে ক্লিন, গ্রিন ও আধুনিক ঢাকা গড়ার পরিকল্পনা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন আগামী ১৫ বছরে ক্লিন, গ্রিন ও আধুনিক ঢাকা গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি ফুটপাত নিয়ন্ত্রণ, হকার পুনর্বাসন ও জোনভিত্তিক অটোরিকশা নিবন্ধন চালুর উদ্যোগের কথাও উল্লেখ করেন, যা নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টায় ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ম্যারাথনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ ম্যারাথনে তিন ধাপে প্রায় ৫ হাজার মানুষ বিভিন্ন বয়সের অংশগ্রহণ করেন। প্রশাসক এ সময় তরুণদের খেলাধুলার জন্য মাঠ সংরক্ষণ, পরিচ্ছন্নতাকর্মীদের সম্মান জানাতে ‘সিটি হিরো অ্যাওয়ার্ড’ চালু এবং নগরবাসীকে উন্নত নাগরিক সুবিধা দেয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

আরও পড়ুন: জাবিপ্রবিতে নিষিদ্ধ সংগঠনের প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম সরকারের উপস্থিতি

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, "ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ দিনে ১৫টি কর্মসূচি নেয়া হয়েছে। আগামী ১৫ বছরে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক ঢাকা গড়ে তোলাই লক্ষ্য।" তিনি আরও জানান, নগরবাসীকে উন্নত নাগরিক সুবিধা দেয়ার পাশাপাশি তরুণদের খেলাধুলার সুযোগ তৈরি ও মাঠ সংরক্ষণে কাজ করা হবে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে এবং এরই মধ্যে ৮২ হাজার গাছ লাগানো হয়েছে। ১৫টি কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন ও সহযোগিতা করেছেন।

নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ফুটপাত নিয়ন্ত্রণ ও হকার পুনর্বাসনের পরিকল্পনার কথা জানিয়ে প্রশাসক বলেন, ডিএনসিসির চারটি জোনে অটোরিকশা চলাচলের জন্য নিবন্ধন চালু করা হবে। পাশাপাশি জন্মনিবন্ধন ও ট্রেড লাইসেন্সসংক্রান্ত আইন সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে।

অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, "ঢাকা শহরকে বসবাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশন কাজ করছে।" তিনি বলেন, "ডিএনসিসির ১৫ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতেই এ আয়োজন।" প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় নেয়া কর্মসূচিগুলো সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: গাইবান্ধায় জামায়াতের নবনির্বাচিত উপজেলা আমিরদের শপথ গ্রহণ

বাসযোগ্য ও আধুনিক ঢাকা গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন ডিএনসিসি প্রশাসক। এদিকে, শহরকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলার উদ্যোগকে স্বাগত জানান ম্যারাথনে অংশ নেয়া নগরবাসীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%