ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

পিংক বাসের ভাড়ার তালিকা জেনে নিন


পিংক বাসের ভাড়ার তালিকা জেনে নিন

রাজধানীসহ দেশের তিনটি শহরে নারীর নিরাপদ ও স্বাচন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস সার্ভিস’ চালু করা হয়েছে। নারী যাত্রীদের কাছে বিশেষ এই সেবাটি ইতোমধ্যে ‘পিংক বাস’ নামে পরিচিতি পেয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া মিলিয়ে ১৪টি বাস নিয়ে যাত্রা শুরু করেছে এই বিশেষ সেবা।

বিআরটিসি জানিয়েছে, এই ১৪টি বাসের মধ্যে ঢাকায় ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস পরিচালিত হবে। এসব বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারী কর্মীরা। ফলে নারী যাত্রীরা নারী চালক, কন্ডাক্টর ও সহযাত্রীদের সঙ্গে যাতায়াতের সুযোগ পাবেন।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমাজের কার্যকর ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় যেসব রুটে চলবে পিংক বাসগুলো, সেগুলো প্রাথমিক পর্যায়ে ১০টি রুটে ১০টি বাস চলবে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ রুট হলো নিউ বাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল এবং ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও।

এ ছাড়া মিরপুর-১০, মিরপুর-১২, মিরপুর-১, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, আদাবর এবং গাজীপুর-বিমানবন্দরসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে এই বিশেষ বাস চলবে। বিআরটিসির তথ্যমতে, ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস রয়েছে।

পিংক বাসের ভাড়া কেমন হবে? পিংক বাসে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করা হবে। যাত্রীদের সুবিধার জন্য বাস, ডিপো ও কাউন্টারের দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টাঙানো হয়েছে।

চট্টগ্রামের পিংক বাসে দূরত্বভেদে ভাড়া ১০ টাকা থেকে সর্বোচ্চ ৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

যাত্রীসেবা আরও সহজ করার জন্য বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করেছে বিআরটিসি। এ লক্ষ্যে বিআরটিসি ও ‘সহজ ডট কম’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তবে নারীরা বাসে ওঠার আগে ডিজিটাল মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।

প্রতিটি বাসে যুক্ত করা হয়েছে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস)। এর মাধ্যমে বাসের অবস্থান ও চলাচল পর্যবেক্ষণ করা সম্ভব হবে। নির্ধারিত স্টপেজে বাস থামানোর ব্যবস্থা রাখা হয়েছে। এতে যাত্রীদের ওঠানামা আরও সুশৃঙ্খল হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

নারী যাত্রীদের মধ্যে উদ্বোধনের দিন থেকেই নতুন এই সেবা নিয়ে আগ্রহ দেখা গেছে। তেজগাঁওয়ে পিংক বাসে ওঠা এক নারী যাত্রী ঐশি বলেন, সাধারণ বাসে চলাচলের সময় নারীদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। নারী চালক, সহকারী ও নারী যাত্রী থাকায় পিংক বাসে তুলনামূলকভাবে বেশি নিরাপদ মনে হচ্ছে।

কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের প্রত্যাশা, বাসগুলো নিয়মিত, সময়মতো এবং নির্ধারিত রুটে চললে প্রতিদিনের ভোগান্তির পরিমাণ অনেকটাই কমবে। বিআরটিসি জানিয়েছে, যাত্রী চাহিদা ও সেবার সাড়া বিবেচনায় ভবিষ্যতে পিংক বাসের সংখ্যা ও রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতি: পানিসম্পদ মন্ত্রী

এই বিশেষ সুবিধাগুলো পিংক বাসকে রাজধানীর গণপরিবহনে নতুন সংযোজন হিসেবে তুলে ধরেছে। নিয়মিত ও নির্ভরযোগ্যভাবে সেবা পরিচালিত হলে নারীদের দৈনন্দিন যাতায়াতে এটি স্বস্তির নতুন ঠিকানা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৭৩০ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৭৩০ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৭৩০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ২টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি এবং ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি এবং ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১৪১টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৮টি বাস, ৩টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি এবং ১২০টি মোটরসাইকেলসহ মোট ৩০৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩টি বাস, ১৭টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি এবং ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১৫২টি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ১৭৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ১৭টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি এবং ১৪৪টি মোটরসাইকেলসহ মোট ৩৫৪টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২২টি বাস, ২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ২৬২টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৯টি বাস, ৪টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি এবং ৫৩টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা হয়েছে। এ ছাড়াও, অভিযানে মোট ৫৮৯টি গাড়ি ডাম্পিং ও ৩৪৮টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমাজের সবাই এগিয়ে এলে বড় বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


সমাজের সবাই এগিয়ে এলে বড় বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই যদি একত্রে এগিয়ে আসে, তাহলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব হবে।’

তিনি মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘যারা এ জনকল্যাণমূলক কাজে অংশ নিতে চায়, সরকার সর্বদা তাদের পাশে থাকবে।’

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রকোপী আবহাওয়ায় সুরক্ষার লক্ষ্যে বেসরকারি খাতের সিএসআর (CSR) তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

অথরিত শিল্পের কর্মকর্তাদের হিসাবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শ্রমিকদের সার্বিক খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির এ তথ্য জানান।

তিনি আরও জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে গৃহীত এই কর্মসূচির আওতায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের জন্য মোট ২০ হাজার রেইনকোট প্রদান করা হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট সরবরাহ করছে।

অনুষ্ঠানে উপস্থিত বেসরকারি খাতের প্রতিনিধিরা জানিয়েছেন, ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া ও শ্রমজীবী মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করাও করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ। তারা সরকারের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও চা-শ্রমিকসহ বিভিন্ন প্রান্তিক জনগণের জীবনমান ও নিরাপদ কর্মপরিবেশ উন্নয়নে সম্পৃক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

রেইনকোট গ্রহণকালে শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের শ্রমিক সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা হিসেবে চা-পাতা উপহার দেন। অনুষ্ঠানে চা-শ্রমিকদের পক্ষে শান্তি উড়িয়া, মুন্নী কুর্মি, জ্যোৎস্না আক্তার, রিনা তাঁতী, শশিকা ব্যানার্জি, কবিতা কর্মকার, সুজাতা বিশ্বাস, রিতা রাণী বাউরী ও আফখাতুন নাহার উপস্থিত থেকে প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী (সিলেট-৬), নাসির উদ্দিন মিঠু (মৌলভীবাজার-১), মো. শওকতুল ইসলাম (মৌলভীবাজার-২), এম নাসের রহমান (মৌলভীবাজার-৩), হাজী মুজিবুর রহমান চৌধুরী (মৌলভীবাজার-৪), আলহাজ মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩) এবং এস এম ফয়সাল (হবিগঞ্জ-৪)।

বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোসাদ্দেক হোসেন, বাপি’র উপদেষ্টা তপন চৌধুরী, কার্যকরী সদস্য মিজ্ সিমিন রহমান, নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম; শেভরন বাংলাদেশের পরিচালক মো. ইমরুল কবির, আশিক শেহজাদ রহমান ও হেড অব কমিউনিটি এনগেজমেন্ট একেএম আরিফ আখতার এবং পাণ্ডুঘর গ্রুপের পিপল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স চিফ গোলাম হাবিব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খড়মপুর মাজারের দানবাক্সে ৭ দিনে মিলল ১ কোটি ৩ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


খড়মপুর মাজারের দানবাক্সে ৭ দিনে মিলল ১ কোটি ৩ লাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী খড়মপুর মাজারের ওরস উপলক্ষে, দানবাক্সগুলো থেকে সাত দিনে এক কোটি টাকার অধিক অর্থ পাওয়া গেছে। নগদ টাকার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা এবং স্বর্ণ ও রৌপ্য অলংকারও ভক্তরা দান করেছেন।

শাহ সৈয়দ আহমেদ গেছুদারাজ (র.) এর প্রকাশ খড়মপুর মাজারে ১০ আগস্ট থেকে সপ্তাহব্যাপী এই ওরস শুরু হয়। গত রোববার (১৬ আগস্ট) ওরস সমাপ্ত হয় এবং এর আগে ১৪ আগস্ট রাতে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। ওরস শেষে মাজারের বিভিন্ন দানবাক্স থেকে প্রাপ্ত টাকা গণনার কাজ সম্পন্ন হয়েছে। গণনার পর দানবাক্সগুলো থেকে মোট এক কোটি তিন লাখ ৬৫১ টাকা পাওয়া গেছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া এবং মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু জানিয়েছেন যে, এই বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে এবং ভক্তদের দেওয়া এই নগদ টাকা সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা করার প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, মূল ওরস শেষ হলেও মাজার প্রাঙ্গণে বসা মেলাটি অন্তত আরও এক মাস চলবে। হাজার বছরের ঐতিহ্যবাহী এই ওরসকে কেন্দ্র করে প্রতিদিনই মাজারে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।

নৌপথের পাশাপাশি, সড়ক এবং রেলপথেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ ছুটে আসেন। ওরস চলাকালে বিশেষ করে ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আয়োজকদের মতে, এ বছর মাজারে রেকর্ড সংখ্যক ভক্তের সমাগম ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছয় মাসেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে: জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


ছয় মাসেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে: জামায়াত

জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী মনে করে, বিএনপি সরকার প্রথম ৬ মাসে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট), রাজধানীর মগবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের প্রথম ৬ মাসের কাজের মূল্যায়ন নিয়ে এই কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি আরও বলেন, ৬ মাসে সরকার চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিলেও গণমাধ্যম এটি এড়িয়ে যাচ্ছে। সাংবাদিকতা হওয়া উচিত জনগণের কল্যাণের জন্য, জনগণকে অন্ধকারে রাখা নয়।

মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেন, সরকার শুধু জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতার পরিচয় দেয়নি, বরং একইসঙ্গে তারা প্রশাসনে দলীয়করণের মাধ্যমে পুরোনো ফ্যাসিবাদের পথে হাঁটছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%