ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ১৯৩৭৭ যাত্রী ভোগান্তিতে


ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ১৯৩৭৭ যাত্রী ভোগান্তিতে

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে পরিচালিত ১২৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক কাউসার মাহমুদের দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৫৯টি সরাসরি এবং ৬৭টি ট্রানজিট ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

সরাসরি বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।

আরও পড়ুন: জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৪টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের সাতটি, এয়ার ইন্ডিয়ার ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলে বিধিনিষেধের প্রভাবেই এসব ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমাজের কার্যকর ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমাজের কার্যকর ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের ফলে বলপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ মানুষকে মানবিক কারণে আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে গুরুতর সংকটের মুখোমুখি রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকটের সার্বিক দিক এবং বাস্তুচ্যুত জনগণের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে, জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে সৃষ্ট মানবিক সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব বাংলাদেশকে বহন করতে হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বৈঠকে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ মিয়ানমারের চলমান সংঘাতময় পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন।

এছাড়া, বৈঠকে মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে ল্যান্ডমাইনের বিস্তার, মানবপাচার ও মাদক পাচারের মতো গুরুতর নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। উভয় পক্ষ এসব সমস্যার আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব নিয়েও আলোচনা করেন।

রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে রাজনৈতিক সংলাপ এবং পারস্পরিক সহযোগিতার অনুকূল পরিবেশ তৈরির ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, সিনিয়র পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার ডানকান কিথ উইলসন এবং ইউএনএইচসিআরের উপপ্রতিনিধি জুলিয়েট মুরেকিয়সোনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে বিপুল পরিমাণ অবৈধ সুতার জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


কাউখালীতে বিপুল পরিমাণ অবৈধ সুতার জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। এ সময় নদীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় সাড়ে ৬ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ হাজার টাকা।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার সন্ধ্যা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, “মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। প্রজনন মৌসুমে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে। কিন্তু কিছু অসাধু ও অসচেতন ব্যক্তি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে অবৈধ জাল ফেলে ইলিশ শিকারের চেষ্টা করছেন। তাঁদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। অভিযানে প্রায় সাড়ে ৬ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশ রক্ষায় পুরো প্রজনন মৌসুমে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা আক্তার বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিদর্শনে RDA চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিদর্শনে RDA চেয়ারম্যান
  প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ঐতিহাসিক মাদরাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকালের জনসভা সফল করতে মাঠের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (RDA) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট।

সোমবার (১৯ অক্টোবর) ঐতিহাসিক মাদরাসা মাঠ পরিদর্শনকালে তিনি জনসভাস্থলের প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে মাঠ প্রস্তুতসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যস্ত সময় পার করছেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহী নগরজুড়ে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। জনসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা। এ লক্ষ্যে জনসভাস্থলের পরিবেশ, ব্যবস্থাপনা ও অন্যান্য প্রস্তুতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

RDA চেয়ারম্যানের এই পরিদর্শন জনসভা আয়োজনের শেষ পর্যায়ের প্রস্তুতির অংশ। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর সফর ও জনসভাকে কেন্দ্র করে ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর দৌলতদিয়ায় মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ ৬ জন আটক, তিন মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


রাজবাড়ীর দৌলতদিয়ায় মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ ৬ জন আটক, তিন মাসের কারাদণ্ড
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে হেরোইনসহ ছয়জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
 
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গোয়ালন্দ ঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 
অভিযানকালে দেহ তল্লাশি করে হেরোইনসহ ছয়জনকে হাতেনাতে আটক করা হয়। 
 
আটক ব্যক্তিরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার মাধব লক্ষীকোল গ্রামের আজিবার মোল্লা (৩৫), বিনোদপুর গ্রামের রতন (৩৮), লক্ষীকোল গ্রামের বাহাদুর শেখ (৪০) ও ছোট নুরপুর গ্রামের হৃদয় প্রামাণিক (২২); মানিকগঞ্জ সদর উপজেলার আঙ্গুটিয়া গ্রামের ওয়াসিম মিয়া (৩৫) এবং ঘিওর উপজেলার বাইলজুরি গ্রামের আব্দুল মজিদ (৪২)।
 
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। ছয়জনের মোট অর্থদ*ণ্ডের পরিমাণ ৬০০ টাকা।
 
মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%