ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

মুদি দোকানি হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, খালাস ১


মুদি দোকানি হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, খালাস ১

রাজধানী ঢাকার বংশালের সিদ্দিকবাজারে ছিনতাইয়ের সময় মুদি দোকানি আব্দুল কুদ্দুসকে ছুরিকাঘাতে হত্যার মামলায় আদালত মাসুম মিয়া ওরফে কালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় ইউনুস মিয়াকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৬-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল কাশেম।

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি মাসুম মিয়া ও খালাসপ্রাপ্ত ইউনুস মিয়া আদালতে উপস্থিত ছিলেন। এ দিন রাষ্ট্রপক্ষে আইনজীবী হাবিবুর রহমান উপস্থিত থাকলেও আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

আরও পড়ুন: আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর ভোররাতে রিকশাযোগে বাড়ি ফেরার সময় কামরাঙ্গীচরের মুদি দোকানি আব্দুল কুদ্দুস বংশাল থানাধীন সিদ্দিকবাজার এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার দিন সকালে নিহতের চাচাতো ভাই মো. কামাল হোসেন বাদী হয়ে বংশাল থানায় একটি হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে একই বছরের ১০ নভেম্বর বংশাল থানার উপপরিদর্শক মো. শহীদুল ইসলাম দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

২০১৭ সালের ৭ মার্চ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরু করেন। রাষ্ট্রপক্ষের ১৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়। এরপর আদালত আজ এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: ঢাকা-সৌদি আরব রুটে ১৩৪ ফ্লাইট বাতিল, ২০ হাজার যাত্রী আটকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত থেকে আমরা ইতিবাচক ফলের অপেক্ষায়: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


ভারত থেকে আমরা ইতিবাচক ফলের অপেক্ষায়: তথ্যমন্ত্রী

বাংলাদেশ ভারত থেকে ইতিবাচক ফলাফলের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বুধবার (১২ আগস্ট) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও যোগ করেন, ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে নিজেই বলেছেন যে, দুই দেশগুলোর মধ্যে এমন কোনো সংকট নেই যা সমাধান করা অসম্ভব। বাংলাদেশ থেকে ইতিবাচক বার্তা নিয়েই তিনি নরেন্দ্র মোদির সঙ্গে আলাপ করতে গেছেন। ইতিবাচক ফলাফলের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়ার গুজব সম্পর্কে তথ্যমন্ত্রী বলেছেন যে, এখনো সরকারের নজরে আসেনি এবং সরকার এসব আমলে নিচ্ছে না।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর তরুণদের দক্ষ করতে কাজ করে যাচ্ছে। সরকার সম্প্রতি এআই ব্যবহার করে কীভাবে তরুণদের দক্ষতা উন্নয়ন করতে পারে সে ব্যাপারে কাজ করছে। এছাড়া তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ দেবার কথাও সরকারের বিবেচনায় রয়েছেন। পাশাপাশি, ঋণের মাধ্যমে ল্যাপটপ দেবার বিষয়েও কাজ চলছে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


জিয়ানগরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

"ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা" এই স্লোগানকে সামনে রেখে জিয়ানগরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বর শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,  উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ হোসেন, ইন্দুরকানী থানার এসআই মোঃ শাহীন, মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন গাজী, প্রেসক্লাব সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক এম, আহসানুল ছগির, মোঃ রাসেল, যুব উদ্যোক্তা মোঃ আল-আমিন, মোঃ জাকির হোসেন, সোনিয়া বেগম প্রমুখ।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে ২ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


নরসিংদীতে ২ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের এক বিশেষ অভিযানে দুই শতাধিক আবাসিক বাড়ির অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের ফলে গত ৫ বছরে রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবপুর উপজেলার কারারচর মদিনা জুটমিল এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এফএম. নাঈম হাসান শুভ। এ সময় তিতাস গ্যাস নরসিংদী অফিসের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে বাড়ির মালিক আওয়াল ভূইয়াকে ২ লাখ, রোসন আক্তারকে ৪০ হাজার, মোঃ মুসলেম মিয়াকে ১ লাখ টাকা এবং মুক্তাকে ২ লাখ জরিমানা করা হয়েছে।

তিতাস গ্যাস নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক (ইমারজেন্সি) আহম্মদ উল্লাহ জানান, কারারচর মদিনা জুটমিল এলাকার বিভিন্ন বাড়িতে বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে এই অভিযান চালানো হয়। বিকেল থেকে শুরু হওয়া এই অভিযানে ওই এলাকার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে দুই শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও লাইনগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এসব বাড়ির মালিকরা কোনো রকম বৈধ অনুমোদন ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে নিজেরাই গোপনে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘ বছর যাবৎ ব্যবহার করে আসছিলেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, গত প্রায় ৫ বছর ধরে তারা এই অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার করায় সরকারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার বিশাল আর্থিক ক্ষতিসাধন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় পেট্রোল পাম্পসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:১০ পি.এম


পাবনায় পেট্রোল পাম্পসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

পাবনার আটঘরিয়ার কুমারগাড়ি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে একটি মিনি পেট্রোল পাম্প, তিনটি ওষুধের দোকান এবং একটি ক্যাডেট স্কুলের দ্বিতীয় তলা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ঘটনায় প্রায় ৩১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছ।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কুমারগাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাজারের একটি জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। আগুনে মোহাম্মদ তোরাব আলী ভূঁইয়ার মিনি পেট্রোল পাম্পের প্রায় ১৫ লাখ টাকা, আয়নাল বিশ্বাসের মুরগির ওষুধের দোকানের প্রায় ৬ লাখ টাকা এবং আবুল হোসেনের একটি ওষুধের ও ভুষিমালের দোকানে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এছাড়া, আগুনের তীব্রতায় পাশের 'মাতৃছায়া ক্যাডেট স্কুল'-এর দ্বিতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়। এতে স্কুলটির আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়।

খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান যে, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন পুরোপুরিভাবে নেভানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ ৩১ লাখ টাকা বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%