১০:৫৯ এম
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে নেশাগ্রস্ত ছেলের হাতে খুন হয়েছেন তার মা। নিহত নারীর নাম শকের বানু (৫০) এবং তিনি ওই গ্রামের মৃত জেকের আলীর স্ত্রী।
শুক্রবার (১৪ আগস্ট) ভোরে ঘটনাটি ওই গ্রামের পশ্চিমপাড়ায় ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত ছেলে ইখলাসকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় বাসিন্দা মশিউর রহমান টিংকু জানান, ইখলাস দীর্ঘদিন ধরে নেশা করছে। সে প্রায় সময় তার বৃদ্ধ মায়ের কাছে টাকার দাবি করে।
আরও পড়ুন: ‘মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ, তেমনি এ সরকারের আমলে সব ধর্মের মানুষ নিরাপদ’ প্রতিমন্ত্রী আহাম্মেদ সোহেল মঞ্জুর এমপি
রাতে মায়ের কাছে টাকা চাইলে, মায়ের টাকার দিতে অপারগতা জানালে ইখলাস ভোরে তার মায়ের গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে নিহতের ছোট ছেলের স্ত্রী যখন খাবার দিতে যান, তখন বিছানায় রক্তাক্ত অবস্থায় তার মা কে দেখতে পেয়ে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, অভিযুক্ত ইখলাসকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সিলেটের কানাইঘাটে যুবক শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন