০১:০৬ এম
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আওয়ামী ওলামালীগের সভাপতি মো. আশেক এলাহীকে (৫৫) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার সময় তার নিজ এলাকা বাগধানা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আশেক এলাহী মৃত মশর উদ্দীন মন্ডলের পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আশেক এলাহী নিষিদ্ধ ঘোষিত দলের উপজেলা আওয়ামী ওলামালীগের সভাপতি এবং ঢাকার শাহ আলী থানার শ্রমিকলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি গোপনে নিজ এলাকায় সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পুলিশ তার নিজ এলাকা থেকে তাকে আটক করে। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার হাট চকগৌরী বাজারে সংঘটিত সন্ত্রাস বিরোধী মামলায় তাকে আটক করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।
আরও পড়ুন: নেত্রকোনায় নাম বদলে পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়লেন রোহিঙ্গা বাবা-মেয়ে, আটক ২ দালাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন