১২:৩৯ পি.এম
ভোর থেকে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারে লাগানো ছিল বস্তু, যা বোমা সাদৃশ্য। এই বিষয়টি আতঙ্ক ছড়িয়ে দেয় পুরো এলাকায়। শেষ পর্যন্ত ওই বোমা সাদৃশ্য বস্তু থেকে বেজে ওঠে শেখ মুজিবুর রহমানের ভাষণ।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্টমোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে থেকে ঐ বস্তুগুলো উদ্ধার করা হয়। তবে পুলিশ বলছে, আতঙ্কিত হবার কোনো কারণ নেই, কারণ এগুলো বোমা নয়।
পুলিশ জানায়, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতের খুঁটির বিভিন্ন তারের সাথে একটি বক্স আকৃতির বস্তু দেখতে পান সাধারণ মানুষ। পরে বোমা সাদৃশ্য বস্তু হিসাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক মানুষের ভিড় জমতে শুরু করে সেখানে। খবর দেওয়ার পর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। সাধারণ মানুষের সহযোগিতায় বক্সটি নামানো হয় এবং রাখা হয় পানি ভর্তির একটি বালতির ভেতর। কিছুক্ষণ পর কেটে দেওয়া হয় ব্যাটারির সঙ্গে তারের সংযোগ। বক্সটি খুলে দেখা যায়, এটি একটি সাউন্ড বক্স আকৃতির বস্তু।
আরও পড়ুন: নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
এরপর শহরের কোর্টমোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে আরও দুটি বস্তু থাকার খবর আসে। পরে উদ্ধার করা হয় কোর্টমোড়ের বস্তুটি।
পথচারীরা জানান, সকাল সোয়া ৯টা থেকে পার্কের সামনের বক্স থেকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শুরু করে। দ্রুত পুলিশ সেখানে এসে বক্সটি নামিয়ে আনে। তিনটি বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, আতঙ্কিত হবার কিছু নয়। এগুলো কোনো ধরনের বোমা সাদৃশ্য বস্তু নয়। এই বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কে বা কারা এগুলো রেখেছে তার অনুসন্ধান চলছে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন মেরামতের প্রশিক্ষণ, সনদ পেলেন ১৭ যুবক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন