ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাবির জলাবদ্ধতা সমস্যা সমাধানে ডিএসসিসি প্রশাসকের আশ্বাস


ঢাবির জলাবদ্ধতা সমস্যা সমাধানে ডিএসসিসি প্রশাসকের আশ্বাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি সোমবার (১৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘বাংলাদেশ কুয়েত মৈত্রী হল’ ও ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ পরিদর্শন শেষে এই আশ্বাস প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের জলাবদ্ধতা বিষয়ক এই আশ্বাস ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রসঙ্গে এসেছে। পরিদর্শনকালে ছাত্রদল এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা জানান। ডিএসসিসি প্রশাসক জানান, নীলক্ষেত, নিউমার্কেট ও শাহনেওয়াজ হল ছাত্রাবাস সংলগ্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পটির বাস্তবায়নে এক থেকে দুই বছর সময় লাগতে পারে। তবে আগামী বর্ষা মৌসুম থেকেই এর সুফল পাওয়া যাবে। এ ছাড়াও ভবিষ্যতে অতিবৃষ্টিতে এই সমস্যা সৃষ্টি হলে তাৎক্ষণিক পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। হল সংলগ্ন এলাকায় সম্ভাব্যতা যাচাই করে একটি পাম্পিং স্টেশন ও একটি সাব-পাওয়ার স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। শিক্ষার্থীদের দাবির আলোকে মশা নিধনে ওই দুই হলে দুটি ফগার মেশিন সরবরাহ এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার বিষয়েও তিনি উল্লেখ করেন। হলের সামনে থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত যানজট নিরসনেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন ডিএসসিসি প্রশাসক। পরিদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দিয়েছেন, ডেঙ্গুসহ পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে তাদের নিয়মিত নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্জ্যবাহী ট্রাকে নিহতদের পরিবারে অনুদান, চাকরি পেলেন দুই স্বজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১০:০২ পি.এম


বর্জ্যবাহী ট্রাকে নিহতদের পরিবারে অনুদান, চাকরি পেলেন দুই স্বজন

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় নিহত যুবদল নেতা মাসুম বিল্লাহ এবং ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানীর পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে নাসিক। এই সহায়তার অংশ হিসেবে, নাসিক নিহত দুই পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে এবং নিহত দুই পরিবারের দুই সদস্যকে সিটি করপোরেশনে চাকরি দিয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে নাসিকের অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিহত এই দুই পরিবারের সদস্যদের হাতে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেন।

এই সময় নিহত যুবদল নেতা মাসুম বিল্লাহর বাবা বাদশা মিয়াকে নাসিকের আইন শাখায় অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং নিহত ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানীর স্ত্রী সোহানাকে নাসিকের স্বাস্থ্য বিভাগে নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হয়েছে।

চেক প্রদান শেষে নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অসহায় ও বিপদগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ব পালন করা হচ্ছে। সেই নির্দেশনার অংশ হিসেবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান ছাড়াও তাদের ভবিষ্যৎ জীবিকা নিশ্চিত করতে চাকরির ব্যবস্থাও করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জুন সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ (২৭) এবং ফতুল্লা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহের ত্রিশালে গড়ে উঠছে দক্ষিণ এশিয়ার অন্যতম মডেল আবাসিক প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

রবিন বরকত উল্লাহ

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


ময়মনসিংহের ত্রিশালে গড়ে উঠছে দক্ষিণ এশিয়ার অন্যতম মডেল আবাসিক প্রকল্প

 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় প্রায় ১,২০০ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ও আধুনিক মডেল আবাসিক প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি ময়মনসিংহ নগরীর সারিন্দা স্যাবোরিতে অনুষ্ঠিত হয়েছে একটি সাইনিং সেরিমনি।
ইয়েস গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের নবাগত বিভাগীয় কমিশনার। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিদেশি বিনিয়োগকারী জং, ইয়েস গ্রুপের চেয়ারম্যানসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা।
প্রকল্পটির আওতায় নির্মাণ করা হবে ১,২০০টি আধুনিক আবাসিক ফ্ল্যাট। প্রতিটি ভবন হবে ১৫ তলা বিশিষ্ট, যেখানে আধুনিক স্থাপত্যশৈলী, উন্নত নির্মাণমান এবং টেকসই অবকাঠামোর সমন্বয়ে গড়ে তোলা হবে একটি পরিকল্পিত আবাসন ব্যবস্থা।

বাসিন্দাদের নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত জীবনযাপন নিশ্চিত করতে প্রতিটি ভবনে থাকবে প্রয়োজনীয় আধুনিক সুযোগ-সুবিধা। পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত খোলা জায়গা, অভ্যন্তরীণ সড়ক, সবুজায়ন এবং উন্নত নাগরিক সুবিধার সমন্বয়ে গড়ে তোলা হবে একটি নান্দনিক ও বাসযোগ্য আবাসিক নগরী।
সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ময়মনসিংহ অঞ্চলের আবাসন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে পরিকল্পিত নগরায়ণ ও আধুনিক আবাসন ব্যবস্থার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে ইরানি জাহাজে ফের মার্কিন অবরোধ, অন্যদের দিতে হবে ২০ শতাংশ নিরাপত্তা ফি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


হরমুজে ইরানি জাহাজে ফের মার্কিন অবরোধ, অন্যদের দিতে হবে ২০ শতাংশ নিরাপত্তা ফি

যুক্তরাষ্ট্র এবং ইরান মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে।

এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের জাহাজের ওপর পুনরায় অবরোধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের সঙ্গে সাথে তিনি নৌ রুট দিয়ে চলাচলকারী অন্যান্য সব জাহাজের জন্য ২০ শতাংশ নিরাপত্তা ফি আদায়ের কথাও জানিয়ে দিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) দেয়া এক ঘোষণায় নতুন পদক্ষেপের বিষয়টি তিনি তুলে ধরেন। এই খবরটি জানায় ইন্ডিয়ান টুডে। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ গ্রহণ করবে এবং ওই প্রণালীর অভিভাবক হতে প্রস্তুত।

এরপর তিনি তার নিজস্ব স্যোশাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ এই ঘোষণা দিতে তাৎক্ষনিক পোস্ট করেন।

উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার পর ট্রাম্পের এই মন্তব্য ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সংঘাতের পরিস্থিতিকে আরও ঘনীভূত করে তুলেছে। ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে এবং ইরানের সমর্থন থাকুক বা না থাকুক, এটি খোলা থাকবে। আমরা ইরানি অবরোধ পুনর্বহাল করছি, যার কারণেই এই নামকরণ করা হয়েছে।

এটি কেবলমাত্র ইরানি বন্দর অভিমুখে যাওয়া বা সেখান থেকে ছেড়ে আসা জাহাজগুলোর উপর কার্যকর হবে। অন্য সব দেশ এই প্রণালীটি ন্যায্য এবং মুক্তভাবে ব্যবহার করতে সক্ষম হবে।

এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট আরও ঘোষণা করেছেন যে, যুক্তরাষ্ট্র এখন থেকে হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে কাজ করবে এবং এই নৌপথ ব্যবহারে দেশগুলোর দায়িত্ব হচ্ছে এর সুরক্ষার খরচ বহন করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠন করা হল বিশেষ কমিটি, সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠন করা হল বিশেষ কমিটি, সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

সংবিধান সংশোধনের উদ্দেশ্যে জাতীয় সংসদে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই গঠিত কমিটির সভাপতির পদে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এই বিশেষ কমিটি গঠনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সংসদে ওয়াকআউট করেছে বিরোধী দল।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এরপর কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবটি পাস করা হয়।

গঠিত কমিটির সভাপতির পদে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সদস্যদের মধ্যে রয়েছেন—চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক রুবেল, গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি, বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলি উল্লাহ।

এছাড়া, বিশেষ কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির জন্য পাঁচটি সদস্যপদ খালি রাখা হয়েছে।

বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপনের পর তা কণ্ঠভোটে অনুমোদন করা হয়।

এদিকে, বিশেষ কমিটি গঠনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%