১০:০৪ পি.এম
যুক্তরাষ্ট্র এবং ইরান মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে।
এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের জাহাজের ওপর পুনরায় অবরোধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের সঙ্গে সাথে তিনি নৌ রুট দিয়ে চলাচলকারী অন্যান্য সব জাহাজের জন্য ২০ শতাংশ নিরাপত্তা ফি আদায়ের কথাও জানিয়ে দিয়েছেন।
সোমবার (১৩ জুলাই) দেয়া এক ঘোষণায় নতুন পদক্ষেপের বিষয়টি তিনি তুলে ধরেন। এই খবরটি জানায় ইন্ডিয়ান টুডে। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ গ্রহণ করবে এবং ওই প্রণালীর অভিভাবক হতে প্রস্তুত।
আরও পড়ুন: পাকিস্তান-আফগান সীমান্তে তালেবানের হামলায় ১ নিহত, ৫ আহত
এরপর তিনি তার নিজস্ব স্যোশাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ এই ঘোষণা দিতে তাৎক্ষনিক পোস্ট করেন।
উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার পর ট্রাম্পের এই মন্তব্য ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সংঘাতের পরিস্থিতিকে আরও ঘনীভূত করে তুলেছে। ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে এবং ইরানের সমর্থন থাকুক বা না থাকুক, এটি খোলা থাকবে। আমরা ইরানি অবরোধ পুনর্বহাল করছি, যার কারণেই এই নামকরণ করা হয়েছে।
এটি কেবলমাত্র ইরানি বন্দর অভিমুখে যাওয়া বা সেখান থেকে ছেড়ে আসা জাহাজগুলোর উপর কার্যকর হবে। অন্য সব দেশ এই প্রণালীটি ন্যায্য এবং মুক্তভাবে ব্যবহার করতে সক্ষম হবে।
এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট আরও ঘোষণা করেছেন যে, যুক্তরাষ্ট্র এখন থেকে হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে কাজ করবে এবং এই নৌপথ ব্যবহারে দেশগুলোর দায়িত্ব হচ্ছে এর সুরক্ষার খরচ বহন করা।
আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন