ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
কেরানীগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আমানউল্লাহ আমান

‘যারা খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করেছিল, আজ তারাই দেশছাড়া’


‘যারা খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করেছিল, আজ তারাই দেশছাড়া’

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-কে বাড়িছাড়া করা হয়েছিল। তবে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজ সেই শক্তিরা দেশছাড়া হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের আকছাইল মাঠে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুর্নামেন্টটির আয়োজন করে আকছাইল স্পোর্টিং ক্লাব। আমানউল্লাহ আমান বলেন, যারা একসময় বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন, তারাই আজ দেশছাড়া। খালেদা জিয়াকে বাড়িছাড়া করা হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসা থেকে। কিন্তু জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে তার জবাব দিয়েছে। তিনি আরও বলেন, জনগণ ভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে এবং সেই রায়ের প্রতি সম্মান জানিয়েই নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। তবে জনগণের শক্তির কাছে অন্যায় কখনো টিকে থাকতে পারে না। এসময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মাদক সমাজ ও পরিবার ধ্বংস করে দেয়। কেরানীগঞ্জে কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে সমাজের সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪ ব্যাংক থেকে ৫৪ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


৪ ব্যাংক থেকে ৫৪ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ৫৪ মিলিয়ন বা ৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার কিনেছে।

সোমবার (১ জুন) এই তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন যে, বাংলাদেশ ব্যাংক ৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার কিনেছে। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

এছাড়াও তিনি জানান, চলতি জুন মাসে মোট ৫ কোটি ৪০ লাখ ডলার কেনা হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক আগেও কয়েক দফা নিলামের মাধ্যমে ডলার কিনেছে। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৬৩৬ কোটি ৯৫ লাখ বা ৬.৩৬ বিলিয়ন ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


আবারও যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ সময় লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতও বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বৃদ্ধি করেছে।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সোমবার (১ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। এদিন বৈশ্বিক তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে। যা আগের দিনের ৯১ দশমিক ১২ ডলারের তুলনায় প্রায় ২ দশমিক ৯ শতাংশ বেশি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম আগের সেশনের ৮৭ দশমিক ৩ ডলার থেকে বেড়ে ব্যারেল প্রতি ৯০ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে। অর্থাৎ এই তেলের দাম প্রায় ৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর এই মূল্যবৃদ্ধির ঘটনা ঘটেছে। মূলত পাল্টাপাল্টি হামলার ফলে চলমান এই সংঘাতটি গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন এবং পরিবহন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রোববার রাতে জানায়, ইরানের গোরুক এলাকায় অবস্থিত রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং কেশম দ্বীপের স্থাপনায় তারা ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে। এক বিবৃতিতে সেন্টকম জানায়, শনিবার এবং রোববার পরিচালিত এসব ‘পরিমিত ও পরিকল্পিত’ হামলা ছিল ইরানের ‘আগ্রাসী কর্মকাণ্ডের’ জবাব। এর মধ্যে আন্তর্জাতিক সমুদ্রসীমার ওপর উড্ডয়নরত একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার ঘটনা রয়েছে।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনা পর মার্কিন যুদ্ধবিমান দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানায় এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র এবং দুটি একমুখী হামলাকারী ড্রোন ধ্বংস করে। তাদের দাবি, এগুলো আঞ্চলিক সমুদ্রসীমায় চলাচলকারী জাহাজগুলোর জন্য ‘স্পষ্ট হুমকি’ ছিল।

সেন্টকম আরও বলেছে, চলমান যুদ্ধবিরতির মধ্যে ইরানের ‘অযৌক্তিক আগ্রাসনের’ জবাবে অঞ্চলে মার্কিন সম্পদ ও স্বার্থ রক্ষার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যান্য দিকে, ইরানের বার্তাসংস্থা মেহরের প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দক্ষিণ হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে হামলা চালানোর জন্য ব্যবহৃত একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা করেছে। মেহরের উদ্ধৃত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী ওই ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে ধ্বংস করেছে। তাদের দাবি, ওই ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্র যোগাযোগ স্থাপনায় হামলা চালাচ্ছিল।

আইআরজিসি জানায়, মার্কিন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই পাল্টা হামলা চালানো হয়েছে এবং নির্ধারিত সব লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে। তারা একই সঙ্গে সতর্ক করে দিয়েছে, ভবিষ্যতে আরও কোনও হামলা হলে তার জবাব ‘মাত্রা ও ধরনে ভিন্ন’ হবে এবং পরিস্থিতির আরও অবনতির দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।

এদিকে বিনিয়োগকারীরা লেবাননের পরিস্থিতির দিকেও নজর রাখছেন। কারণ যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও সেখানে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী সোমবার জানায়, দক্ষিণ লেবাননে চলমান সংঘর্ষে তাদের এক সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, অন্য দুজন সামান্য আহত হয়েছেন। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাতের বেলায় হিজবুল্লাহর চালানো ড্রোন হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান, আটক কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান, আটক কয়েকজন

রাজধানীর ধানমণ্ডিতে মাসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাজা শেষে নেতাকর্মীরা যখন ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন, তখন পুলিশ তাদের মধ্যে থেকে কয়েকজনকে আটক করে।

সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে, নেতাকর্মীরা স্লোগান দেওয়ার পর পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় ১০ থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের ধানমণ্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক। তিনি বলেছেন, ‘যথাসময়ে স্মুথলি মরদেহবাহী গাড়ি যাতে করে যেতে পারে, আমরা সেই ব্যবস্থা করেছি। আর যারা বিশৃঙ্খলা করেছে, তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়েছে, সেই সংখ্যাটি এই মুহূর্তে বলতে পারছি না। যাচাই-বাছাই করে জানানো হবে।’

আটককৃতরা আওয়ামী লীগের নেতাকর্মী কি না, জানতে চাইলে তিনি জানান, ‘বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা বিশৃঙ্খলা করেছে, তাকে ধরা হয়েছে। তবে যদি আটককৃতদের মধ্যে সাধারণ কেউ থাকে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।’

এর আগে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে, রাজধানীর স্কয়ার হাসপাতালে তোফায়েল আহমেদ মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিআরটিএর ১০ দিনের অভিযানে ৮১৩ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


বিআরটিএর ১০ দিনের অভিযানে ৮১৩ মামলা

 

ঈদযাত্রা ও ঈদের পর কর্মস্থলে ফিরে যাওয়ার প্রক্রিয়া নির্বিঘ্ন করতে বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। এই অভিযানে, ১০ দিনের মধ্যে বিআরটিএর ৫৯টি ভ্রাম্যমাণ আদালত ৭৫৮টি অভিযান পরিচালনা করেছে।

এইসব অভিযানের ফলে ৮১৩টি মামলা হয়েছে এবং ১৬ লাখ ৬১ হাজার ২৩০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। নিয়ম অমান্য করায় আরও ছয়টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

বিআরটিএ সূত্রের তথ্য অনুযায়ী, গত ২২ মে থেকে ঈদযাত্রার শুরুতেই ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কার্যক্রম শুরু হয়, যা ৩১ মে পর্যন্ত একটানা চলেছে। এছাড়া, ঈদ-পরবর্তী সময়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে ঢাকার সায়েদাবাদসহ বিভিন্ন বাস টার্মিনালে ভিজিলেন্স টিমের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

যানবাহন ছাড়ানোর আগে চালকদের নির্ধারিত গতিসীমা অনুসরণ, বেপরোয়া ওভারটেকিং পরিহার এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে দূরপাল্লার যাত্রীদের সড়ক নিরাপত্তার বিভিন্ন তথ্যও অবহিত করা হচ্ছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিআরটিএ’র অভিযানের জোরদার হওয়ায় চালকদের একটি বড় অংশের মধ্যে সচেতনতা বাড়ছে। তবে সড়ক নিরাপদ রাখতে এই কর্মসূচি শুধুমাত্র ঈদ মৌসুমের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছরই চালানো প্রয়োজন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. হাদিউজ্জামান কালের কণ্ঠকে জানান, শুধু ঈদ মৌসুমে নয়, বরং সারা বছর তদারকি ও সমন্বিত কর্মসূচি অব্যাহত রাখতে হবে। কারণ একজন গাড়িচালক হুট করে তার আচরণ পরিবর্তন করবে—এমনটা আশা করা ঠিক নয়। অভ্যাস পরিবর্তনের জন্য দীর্ঘ সময় ধরে চর্চা প্রয়োজন।

বিআরটিএ ঢাকা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞা কালের কণ্ঠকে জানান, ঈদযাত্রা নিরাপদ রাখতে ২০ মে থেকে বিআরটিএ’র সদর কার্যালয়ে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে, যা ৬ জুন পর্যন্ত সক্রিয় থাকবে।

তিনি আরও বলেন, অতিরিক্ত গতির পাশাপাশি বিপজ্জনক ওভারটেকিং নিয়ন্ত্রণে প্রতিটি সার্কেল অফিস থেকে বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মাইকিং করা হচ্ছে।

জেলা প্রশাসন, পুলিশ, বিআরটিএ এবং পরিবহন মালিক-শ্রমিক নেতারা যৌথভাবে টার্মিনালগুলোতে সচেতনতামূলক বক্তব্য দিচ্ছেন। একই সময়ে সড়ক-মহাসড়কে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযানও চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%