ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

পশ্চিমবঙ্গে ৩ খুন ঘিরে চাঞ্চল্য, নিহতরা সবাই মুসলিম


পশ্চিমবঙ্গে ৩ খুন ঘিরে চাঞ্চল্য, নিহতরা সবাই মুসলিম

ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) এক কর্মীর বাবা মোহাম্মদ মাফিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সিজেপির শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা রাজ্য সরকারকে ১০ দিনের সময়সীমা দিয়েছেন। সঠিক তদন্ত নিশ্চিত করার জন্য এবং স্থানীয় পুলিশের ওপর চাপ বজায় রাখতে তিনি আপতত বাঁকুড়া জেলাতেই অবস্থান করছেন।

ঘটনার পর, দিল্লি থেকে সহকর্মীদের নিয়ে রাঙ্কা বাঁকুড়ার ইন্দাসের কারিশুন্ডা গ্রামে যান। সেখানে তিনি নিহত মাফিকের পরিবারের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে সঠিক তদন্ত নিশ্চিত করার জন্য স্থানীয় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এরইমধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নিহতের পরিবারের অভিযোগ, মাফিককে তার বাড়িতে ঢুকে নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

মাফিকের ছেলে আবদুল হাফিজ সিজেপির সঙ্গে যুক্ত। তিনি দিল্লিতে দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। এ কারণেই তার বাবাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

রাঙ্কা বলেন, ১০ দিনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। তিনি ইন্দাস থানার পুলিশের ভূমিকা নিয়েও তদন্তের দাবি জানান। তার অভিযোগ হলো, ঘটনার পর পরিবারটি পুলিশের কাছ থেকে যথাযথ সহযোগিতা পায়নি।

নিহতের পরিবার রাজ্য সরকারের দেওয়া আর্থিক ক্ষতিপূরণ নিতে অস্বীকৃতি জানিয়েছে। আবদুল হাফিজ তার বাবার স্মরণে এলাকায় একটি আন্তর্জাতিক মানের স্কুল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। তার ভাষ্য হলো, শিক্ষা বিস্তারের মাধ্যমে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলাই হবে বাবার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা।

হাফিজের দাবির প্রতি সমর্থন জানিয়ে রাঙ্কা বলেন, সিজেপি তাকে আর্থিকভাবে সহযোগিতা করবে। তিনি রাজ্যজুড়ে ‘স্কুল ঠিক করো’ আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে জেলা প্রশাসনিক ভবন ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

এর আগে, গত শনিবার রাতে নদীয়া জেলায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ানকে গুলি করে হত্যা করার একটি ঘটনা ঘটে। আনিসুরের বয়স ৫৪ বছর এবং তার ছেলে আবু সুফিয়ানের বয়স ২৩ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে আনিসুর তার আইনজীবী ছেলে সুফিয়ানকে সঙ্গে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। একটি রেলওয়ে আন্ডারপাসের কাছে তাদের গাড়ির পথ আটকে হামলাকারীরা প্রথমে এলোপাতাড়ি গুলি চালায়। পরে বাবা-ছেলেকে গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

নিহতদের পরিবারের অভিযোগ, এ হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের সংশ্লিষ্টতা রয়েছে। ঘটনার পর পুলিশ স্থানীয় হরনগর পঞ্চায়েতের তৃণমূল প্রধান ফাতেমা বিবি এবং তার দুই সহযোগী সাহেব আলী মণ্ডল ও মিঠু শেখকে গ্রেপ্তার করেছে।

আদালতে তোলা হলে তিনজনের শারীরিক পরীক্ষার পর পুলিশ তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। পরে আদালত তাদের নয় দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অতুল ভি এই তিনজনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হত্যাকাণ্ডের পেছনে সুনির্দিষ্ট কারণ কী এবং আরও কেউ এতে জড়িত কি না, তা জানতে তদন্ত শেষ হওয়ার আগে সুনিশ্চিতভাবে কিছু বলা ঠিক নয় বলে জানিয়েছেন তিনি।

পরপর এসব হত্যাকাণ্ডের ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে এবং পাল্টা অভিযোগ করছে। একই সময়ে রাজ্য বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনাও আলোচনায় এসেছে।

একাধিক মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এসব হত্যাকাণ্ডের মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ পৃথক ঘটনা সমূহের তদন্ত চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: ‘সারের ডিলারশিপ না, বিষের ডিলারশিপ দিন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই কাজী শাওন ক্লোজড আটক বাণিজ্যের অভিযোগসহ নানা ঘটনায় ছিলেন আলোচনায়, পুলিশ লাইন্সে সংযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


বরিশালে স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই কাজী শাওন ক্লোজড  আটক বাণিজ্যের অভিযোগসহ নানা ঘটনায় ছিলেন আলোচনায়, পুলিশ লাইন্সে সংযুক্ত


বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কাজী শাওনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সোমবার গভীর রাতে আকস্মিকভাবে তাকে ফাঁড়ির দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়।

স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ হিসেবে অল্প সময় দায়িত্ব পালন করলেও বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এসআই কাজী শাওন আলোচনায় ছিলেন। তার বিরুদ্ধে আটকের পর অর্থ আদায়, আটক বাণিজ্য এবং আসামি গ্রেপ্তারের সময় সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের মতো একাধিক অভিযোগ উঠেছিল বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে।

সোমবার রাতে তাকে ফাঁড়ির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় অনেকের মধ্যে স্বস্তি প্রকাশের বিষয়টিও লক্ষ্য করা যায়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বরিশাল রেঞ্জ পুলিশের সাবেক এক কর্মকর্তার এক স্বজনকে সোমবার রাতে নগরীর বান্দরোড এলাকা থেকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, পরবর্তীতে ওই ব্যক্তিকে টহল গাড়িতে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। একপর্যায়ে তাকে জিম্মি করে মোটা অঙ্কের অর্থ আদায়েরও অভিযোগ ওঠে।

বিষয়টি জানতে পেরে বরিশাল রেঞ্জের সাবেক ওই পুলিশ কর্মকর্তা বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। এর পরপরই রাতেই এসআই কাজী শাওনকে স্টিমারঘাট ফাঁড়ির দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় বলে জানা গেছে।

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন এসআই কাজী শাওন। তিনি দাবি করেন, তাকে হঠাৎ করেই বদলি করা হয়েছে। পুলিশের চাকরিতে এ ধরনের বদলি স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

আটক বাণিজ্যের অভিযোগের কারণে তাকে শাস্তিমূলকভাবে ফাঁড়ি থেকে সরানো হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেননি।


এসআই কাজী শাওনকে স্টিমারঘাট ফাঁড়ি থেকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন উল ইসলাম। তবে গভীর রাতে তাকে কেন দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি।

এদিকে শাওনকে প্রত্যাহারের পর স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিনকে। তবে সোমবার রাতের ঘটনা নিয়ে তিনিও গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত কথা বলতে রাজি হননি।


এসআই কাজী শাওনকে প্রত্যাহারের প্রকৃত কারণ সম্পর্কে বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তবে বিএমপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সোমবার রাতের একটি বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করেই তাকে ফাঁড়ির দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আটক বাণিজ্যের অভিযোগও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ছিল বলে সূত্রগুলো দাবি করেছে।


এসআই কাজী শাওন জুলাই মাসের মাঝামাঝি সময়ে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের এক মাস পূর্ণ হওয়ার আগেই তাকে ফাঁড়ি থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হলো।

তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত বা শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানারীপাড়ায় পরকীয়া প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে প্রবাসীর স্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


বানারীপাড়ায় পরকীয়া প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে প্রবাসীর স্ত্রী আটক
 
বরিশালের বানারীপাড়া উপজেলার ফেরিঘাটের চায়ের দোকানদার ও ধারালিয়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছোট মেয়ে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ার খবর পাওয়া গেছে। জানা গেছে ওই মেয়ে তার প্রেমিকা নড়াইল পৌরসভার শিপন মুন্সির ছেলে শিহাব মুন্সির সাথে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ব্রাক এনজিওর সামনে আপত্তিকর কার্যকলাপ করার কারণে স্থানীয়রা আটক করে।শিহাব মুন্সি তার প্রেমিকার কথা মতো ১৭ আগস্ট সকালে নড়াইল থেকে বাসযোগে বরিশাল নথুল্লাবাদ এসে নামেন।পরে সেখান থেকে বিকাল ৫.৩০ মিনিটে বানারীপাড়া উপজেলার গুয়াচিত্রা নামক জায়গায় এসে প্রেমিকার সাথে দেখা করে।তখন থেকে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত গুয়াচিত্রা থেকে চাখারের রাস্তায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।স্থানীয় এক যুবক জানান যে তাদের আচরন সন্দহজনক হওয়ায় তাদের সম্পর্কের কথা জানতে চাওয়ায় তাদের কথায় ভিন্নতা পরিলক্ষিত হয়।তাদের আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় যে দীর্ঘ দু'বছর পূর্ব থেকে তাদের সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিলো।প্রেমিক শিহাব বলেন তার প্রেমিকা আসতে বলায় সে দেখা করতে আসে।ওই প্রেমিকার বাবা জানান তার মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার কথা বলে বিকাল ৩.৩০ মিনিটের দিকে বের হয়ে যায়।
সহিদুল ইসলামের ওই মেয়ে বিবাহিত এবং তার শ্বশুর বাড়ি উজিরপুর উপজেলার ডহরপাড়া গ্রামে।তার স্বামী সৌদি প্রবাসি।
মেয়েটির শ্বশুর সহিদুল ইসলাম খান আরো জানান,যে তাদের পুত্রবধূ বিয়ের পর থেকেই প্রায়ই বাবার বাড়ি থাকে।গত দুইমাস পূর্বে বাবার বাড়ি যাওয়ার পরে সে আর শ্বশুর বাড়ি ফিরে যায়নি।স্বামীর সাথেও তার বুনিবনা ভালো না।তাদের পূত্রবধু স্বামীর বাধ্য স্ত্রী নয়।
বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন স্থানীয়রা প্রেমিক ও প্রেমিকাকে আটক করে থানা পুলিশকে জানানোর পরে পুলিশ সেখানে গিয়ে স্থানীয়দের শান্ত করেন এবং ওই প্রেমিকা প্রেমিকের প্রতি কোনো অভিযোগ না করায় তাকে তার অভিভাবকের জিম্মায় ফিরিয়ে দেয়া হয়।কোনো অভিযোগ না থাকার কারনে প্রেমিক শিহাব মুন্সিকে থানায় এনে মুচলিকা নিয়ে তাকেও ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অনুষ্ঠিত হলো ‘ফলাবর্তন’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অনুষ্ঠিত হলো ‘ফলাবর্তন’

শুধুমাত্র ক্লাসরুমের পড়াশোনা নয় বরং শিক্ষার্থীদের সৃজনশীল মেধা এবং প্রতিভার স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্য নিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো একটি দারুণ উৎসব। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের উদ্যোগে মঙ্গলবার (১৮ আগস্ট) সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যার নাম ‘ফলাবর্তন’।

এই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি অভিব্যক্তি এবং তাদের সৃজনশীলতা প্রদর্শনের জন্য এর আয়োজন করা হয়। পুরো সেমিস্টারজুড়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, ক্লাস পারফরম্যান্স, একাডেমিক ফলাফল এবং সৃজনশীল উদ্যোগের মূল্যায়নে ১৯টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৭১ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস্‌-সাবের শিক্ষার্থীদের প্রশংসা করে তাদের কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। এদিকে, বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আব্দুল মান্নান শিক্ষার্থীদের সৃজনশীলতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের চিন্তা অনুযায়ী, শুধুমাত্র সিজিপিএ নয় বরং তাদের সৃজনশীল কাজের এমন মূল্যায়ন তাদের ভবিষ্যতে আরও ভালো কাজ করার প্রেরণা যোগাবে।

শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত এই ‘ফলাবর্তন’ অনুষ্ঠান কেবল একটি পুরস্কার বিতরণী আয়োজন নয়, বরং ভবিষ্যৎ গণমাধ্যমকর্মীদের মেধা এবং সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার একটি অনন্য মঞ্চ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবি রিপোর্টার্স ইউনিটির নতুন নেতৃত্বে প্রসেনজিত-হিমু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


কুবি রিপোর্টার্স ইউনিটির নতুন নেতৃত্বে প্রসেনজিত-হিমু

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (কুবিরিইউ) ৯ সদস্যবিশিষ্ট প্রথম পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রসেনজিত দাসকে সভাপতি এবং এনটিভির প্রতিনিধি ফরহাদ হোসাইন হিমুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) আহ্বায়ক প্রসেনজিত দাস এবং সদস্য সচিব ফরহাদ হোসাইন হিমুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি প্রসেনজিত দাস ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন হিমু উভয়েই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

কমিটির অন্যান্য সদস্য হলেন—সহসভাপতি প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রকি উল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক দেশকাল নিউজের প্রতিনিধি ওবায়দুল্লাহ, অর্থ সম্পাদক এডুকেশন টাইমসের প্রতিনিধি মনিরা আক্তার শিলা, দপ্তর সম্পাদক ঢাকা প্রকাশের প্রতিনিধি আল শাহরিয়ার অন্তু এবং তথ্য ও পাঠাগার সম্পাদক চিটাগং ট্রিবিউনের প্রতিনিধি প্রীতম কান্তি গোপ।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বার্তা২৪-এর প্রতিনিধি সানজানা তালুকদার ও প্রতিদিনের বাংলার প্রতিনিধি বাবলু দেব।

এর আগে, চলতি বছরের ২০ মে প্রসেনজিত দাসকে আহ্বায়ক এবং ফরহাদ হোসাইন হিমুকে সদস্য সচিব করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যক্রম শুরু হয়।

সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন হিমু বলেন, 'সাংবাদিক সংগঠন হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি তিন মাস আগে কাজ শুরু করে। এই সময়ে সংগঠনের সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। মানসম্মত সাংবাদিকতা চর্চার চেষ্টা করা হয়েছে।

আমাদের কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রিপোর্টার্স ইউনিটির সাফল্যের ধারাবাহিকতা এগিয়ে নিতে আরো ভালো কাজ করতে হবে।'

সভাপতি প্রসেনজিত দাস বলেন, 'অনেক স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সংগঠনটির যাত্রা শুরু করেছিলাম। আহ্বায়ক কমিটি থেকে এবার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকতার নতুন ধারায় প্রবেশের লক্ষ্যে সংগঠনটি ধীরে ধীরে বিকশিত হচ্ছে।

সভাপতি হিসেবে সংগঠন ও এর কার্যক্রমকে আরও নিরপেক্ষ, শিক্ষার্থীবান্ধব এবং উন্নয়নমূলক সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার সর্বাত্মক চেষ্টা থাকবে।'

প্রসঙ্গত, পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিটি আহ্বায়ক কমিটি ঘোষণার দিন অর্থাৎ চলতি বছরের ২০ মে থেকে পরবর্তী এক বছর দায়িত্ব পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%