০৮:৩১ এম
বাংলাদেশ ব্যাংক দেশে সংগৃহীত ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে। নতুন ব্যবস্থার আওতায়, স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা ফি সংশ্লিষ্ট দূতাবাস, তাদের বিদেশস্থ কার্যালয় বা নির্ধারিত ব্যাংক হিসাবে পাঠানোর সুযোগ পাবেন।
সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করা হয়। সার্কুলারে উল্লেখ করা হয়েছে, ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর সময় কিছু নির্দিষ্ট শর্ত অনুসরণ করা বাধ্যতামূলক হবে। ভিসা ফি অবশ্যই সংশ্লিষ্ট দূতাবাস দ্বারা নির্ধারিত হারে সংগ্রহ করতে হবে। সেইসাথে, দূতাবাস বা তাদের অনুমোদিত প্রতিষ্ঠানের ইস্যুকৃত ইনভয়েস সংরক্ষণ করা বাধ্যতামূলক।
এছাড়া, প্রতিটি আবেদনকারীর কাছ থেকে সংগৃহীত ফি সম্পর্কিত বিস্তারিত তথ্য সংকলন করতে হবে। বিদেশে অর্থ প্রেরণের আগে প্রযোজ্য সকল ধরনের কর যথাযথভাবে কর্তন করা হয়েছে কি না, তা নিশ্চিত করাও আবশ্যক। নতুন নির্দেশনার ফলে ভিসা ফি পরিশোধ ও বিদেশে প্রেরণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং সুশৃঙ্খল হবে বলেও উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে, এ ধরনের লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে বলেও তাদের ধারণা।
আরও পড়ুন: ওয়েল্ডিং মেশিনের আড়ালে দেশে আনা ১১৪ বিদেশি বন্যপ্রাণী, আটক ১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন