০৭:২১ পি.এম
খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
আজ বুধবার, বিশ্বব্যাংকের অর্থায়নে ইউজিসির হিট প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনে বাস্তবায়িত ('Creation of an Interactive Educational Setting to Generate High-caliber Pharmacists Capable of Addressing the Challenges of the Twenty-first Century') শীর্ষক সাব-প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন।
আরও পড়ুন: মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে জিটিসির নতুন রেকর্ড
এ অনুষ্ঠানে তিনি আধুনিক অফিস ব্যবস্থাপনা, সময়োপযোগী প্রশাসনিক কার্যক্রম এবং ডিজিটাল সেবা ব্যবস্থার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ফার্মেসী ডিসিপ্লিনের প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জামিল আহমদ শিল্পীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডিসিপ্লিনের প্রফেসর ড. সমীর কুমার সাধু এবং যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
এতে স্বাগত বক্তব্য দেন, প্রশিক্ষণ সমন্বয়কারী ও প্রকল্পের এএসপিএম প্রফেসর ড. মো. ইকবাল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের এসপিএম প্রফেসর ড. উৎপল কুমার কর্মকার।
উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি ট্রেনিং সেশনে বিষয়ভিত্তিক আলোচনা করা হয়। প্রশিক্ষণের প্রথম সেশনে সময় ব্যবস্থাপনা, শিক্ষার্থী ও কর্মচারী ব্যবস্থাপনা এবং অফিস সরঞ্জামের কার্যকর ব্যবহার বিষয়ক আলোচনা করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
আরও পড়ুন: ত্বকী হত্যা মামলায় চার্জশিট জমা হয়নি, অভিযুক্ত রিফাত তদন্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেনি
দ্বিতীয় সেশনে ডকুমেন্ট ও ফাইল ব্যবস্থাপনা এবং ই-ফাইলিং ও ই-গভর্ন্যান্স বিষয়ক আলোচনা করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাইয়েদ মো. মঞ্জুর আলম। পরবর্তীতে অনুষ্ঠিত সেশনে কমিউনিকেশন লেটার প্রণয়ন ও দাপ্তরিক যোগাযোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ প্রশিক্ষণ কর্মশালায় ফার্মেসি ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সমাপনী ও মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে অর্জিত অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। এ পর্ব পরিচালনা করেন প্রকল্পের এসপিএম প্রফেসর ড. উৎপল কুমার কর্মকার।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে প্রতিপক্ষের মারধরে দর্জি হোসেন আহমেদের মৃত্যু, ছেলে আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন