ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলায় আহত ১৫ জন


বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলায় আহত ১৫ জন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের একদল শিক্ষার্থীর পরিকল্পিত সন্ত্রাসী হামলায় ক্যাম্পাস সাংবাদিকসহ অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নভোথিয়েটারের সামনে এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহতদের মধ্যে আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও এশিয়া পোস্টের ক্যাম্পাস journalist আবু উবাইদা, আব্দুল কাদের জীবনসহ একই বিভাগের ৮ জন শিক্ষার্থী। বাংলা, লোকপ্রশাসন, সিএসই, হিসাববিজ্ঞান ও ইংরেজি বিভাগের একাধিক শিক্ষার্থীও আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: পাবনায় শ্রমিক লীগ ও বিএনপির দুই নেতাকে গুলি করে হত্যা

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ফেসবুক পেজে গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরফান সিফাতের অনৈতিক কর্মকাণ্ডের একটি ভিডিও প্রকাশ পায়, এই অভিযোগকে কেন্দ্র করে কথা বলার অজুহাতে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু উবাইদা এবং সাংবাদিক আব্দুল কাদের জীবনকে নভোথিয়েটারের সামনে ডেকে নেওয়া হয়। এরপর সিফাতের নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

খবর পেয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অন্য শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের উদ্ধার করতে গেলে, তাদেরকেও আটকে রেখে দীর্ঘক্ষণ মারধর করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কোস্টাল এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, লোকপ্রশাসন ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা বাঁধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। পূর্বপরিকল্পিতভাবে লাঠি, রড, পাইপ ও ইটপাটকেল নিয়ে প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী এই হামলায় অংশ নেয়।

জানা গেছে, গণিত বিভাগের শিক্ষার্থীদের হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পাঁচ নেতাকর্মীও আহত হয়েছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্তসহ একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন।

হামলার সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আরও বেশ কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হন। সংবাদ সংগ্রহের সময় 'আজকালের কণ্ঠ'-এর সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন এবং 'দৈনিক আমার দেশ'-এর университет প্রতিনিধী মাসুদ রানার ওপর হামলা চালানো হয়। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।

আরও পড়ুন: ভালুকায় হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

বিভিন্ন ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, হামলায় নেতৃত্বে ছিলেন গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আরফান সিফাত ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. হাসান। একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইমতি, রিয়াজ ও নাইমসহ আরও ৪০-৫০ জন এই নৃশংস হামলায় অংশ নেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আহত শিক্ষার্থীরা হলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের অমিও মন্ডল, রিপন মন্ডল, নাহিদ ইসলাম, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আব্দুল কাদের ইমন। লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তানজিল, সিএসই বিভাগের সিফাত, হিসাববিদ্যা বিভাগের মারুফ, ইংরেজি বিভাগের আহনাফ আহত হয়েছেন।

হাসপাতালে ভর্তি আহত সাংবাদিক আব্দুল কাদের জীবন বলেন, 'আমার ওপর ২০-৩০ জন লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করেছে। আমি এখন হাসপাতালে ভর্তি। যারা এই হামলা চালিয়েছে, তাদের দ্রুত সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'

এ ঘটনায় গণিত বিভাগের শিক্ষার্থী আরফান সিফাত ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. হাসানকে একাধিকবার ফোন করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন: বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়!

গণিত বিভাগের চেয়ারম্যান ড. বিজয় কৃষ্ণ সাহা বলেছেন, 'আমার কাছে এখনো লিখিত আসেনি। গণিত বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আজকে এ বিষয়টি নিয়ে প্রক্টর অফিসে বসবো। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।'

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র উপদেষ্টা এবং সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন জানান, 'ঘটনা শোনার সাথে সাথেই আমি উপস্থিত হই। আমাদের বিভাগের ৮-৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।'

সার্বিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ মন্তব্য করেন, 'আমরা উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ আহ্বান করেছি। অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।

আরও পড়ুন: সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টসে ৪৩ হাজার শিক্ষার্থীর নিবন্ধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে আজ তার কার্যালয়ে ইউএনডিপির প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

এ সময় সাক্ষাতে প্রতিনিধিদল বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ও সংসদীয় কার্যক্রমকে শক্তিশালী করার জন্য কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে, সেসব বিষয়ে মতবিনিময় করেন।

ডেপুটি স্পিকার এসময় বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

তিনি উল্লেখ করেন, সমাজ পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদারও পরিবর্তন আসে। বিষয়টির সাথে সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রয়োজন রয়েছে।

ডেপুটি স্পিকার সংসদ লাইব্রেরির সদ্য সমাপ্ত গ্রাজুয়েটদের জন্য পার্লামেন্টারি ফেলোশিপ/ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে তাদের অর্জিত জ্ঞানকে আরও বৃদ্ধি করার বিষয়ে ইউএনডিপি’র প্রস্তাবের সাথে একমত পোষণ করেন।

তিনি এও উল্লেখ করেন, সংসদে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যাতে ইউরোপীয় ইউনিয়নসহ অন্য কোনো সংস্থার প্রকল্পের সাথে ডুপ্লিকেশন না হয় সে বিষয়ে তার মতামত তুলে ধরেন।

ডেপুটি স্পিকার ই-পার্লামেন্ট বাস্তবায়নের জন্য কারিগরি ও আর্থিক সহযোগিতার ক্ষেত্রে ইউএনডিপির কাছে সহযোগিতা প্রত্যাশা করেন।

যখন ইউএনডিপি বাংলাদেশ ও নেপাল পার্লামেন্টের সংসদ সদস্যদের অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেয়, ডেপুটি স্পিকার এতে সহমত পোষণ করেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) কার্যক্রমকে এগিয়ে নিতে ইউএনডিপি কর্তৃক জাতীয় সংসদ সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজনের উদ্যোগের বিষয়টিতে ডেপুটি স্পিকার ইতিবাচক মনোভাব পোষণ করেন।

নেতৃত্বদান করেন ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নে। উপস্থিত ছিলেন সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট ড্রাগন পোপোভিচ, তানভীর মাহমুদ, প্রজেক্ট ম্যানেজার মাহমুদুল হাসান এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নাজমুস সাদাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নাজমুস সাদাত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে বর্তমানে নিয়োগ লাভ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্টি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।

রোববার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।

সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলারের অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত ২০২৫) এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হলো শর্তসাপেক্ষে। ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।

প্রজ্ঞাপনে আরও জানিয়েছে, ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। একই সঙ্গে তিনি বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময়ে এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও জনস্বার্থে উল্লিখিত প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সুনামগঞ্জের মধ্যনগর এলাকায় ৫ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের অভিযোগে অর্জুন হাজং (৫০) নামের একজন বৃদ্ধকে পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাতে, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অর্জুন হাজং ওই গ্রামেরই একজন বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে লক্ষ্মীপুর গ্রামের ৫ বছর বয়সী শিশুর ওপর ধর্ষণের অভিযোগ ওঠে অর্জুন হাজংয়ের বিরুদ্ধে। ঘটনার পর, সন্ধ্যায় স্থানীয় এলাকাবাসী অর্জুন হাজংকে আটক করে এবং থানার পুলিশকে খবর দেয়। পরে মধ্যনগর থানার পুলিশ অভিযুক্ত অর্জুন হাজংকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা থানায় অর্জুন হাজংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং রোববার (১৯ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালত প্রাঙ্গণেই স্বামীকে মারধর: তাৎক্ষণিক বিচারে স্ত্রীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মাছুদুর রহমান আসলাম

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


আদালত প্রাঙ্গণেই স্বামীকে মারধর: তাৎক্ষণিক বিচারে স্ত্রীর কারাদণ্ড

বরিশালের আদালত প্রাঙ্গণে স্বামীকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে আদালত তাৎক্ষণিক সামারি ট্রায়ালের মাধ্যমে এক নারীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

রোববার (১৯ জুলাই) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক-সংক্রান্ত একটি মামলায় (সি.আর. নং-৫৩৯/২০২৬, কোতোয়ালি) আসামি ফাতিমা মনিষা হাজিরা দিতে আসেন।

আদালত সূত্রে জানা যায়, বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে হাজিরা শেষে আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় আদালতের সামনের বারান্দায় মামলার বাদী মো. সাজ্জাদ হোসেন ও তাঁর মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন ফাতিমা মনিষা। একপর্যায়ে বাদী সাজ্জাদ হোসেনের মাথায় কিল-ঘুষি মারার অভিযোগ ওঠে। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত একাধিক ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করেন।

ঘটনার পর ভুক্তভোগী মো. সাজ্জাদ হোসেন দণ্ডবিধির ৩২৩ এবং ৫০৬(২) ধারায় আদালতে তাৎক্ষণিক লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগটি আমলে নিয়ে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অব দ্য পিস এস. এম. শরিয়ত উল্লাহ সামারি ট্রায়াল পরিচালনা করেন। পরে শুনানি শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা বিবেচনা করে আদালত আসামি ফাতিমা মনিষাকে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আদালতের এ আদেশের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%