ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ন্যায়বিচার প্রতিষ্ঠায় শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার দাবি বিরোধীদলীয় নেতার


ন্যায়বিচার প্রতিষ্ঠায় শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার দাবি বিরোধীদলীয় নেতার

 সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের ফতেহপুর কবরস্থানে চব্বিশের জুলাই গণআন্দোলনে দায়িত্ব পালনকালে নিহত দৈনিক নয়া দিগন্তের তৎকালীন সিলেট ব্যুরো প্রধান এবং দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার শহীদ তুরাবের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, তুরাব হত্যার বিচার না হলে ভবিষ্যতে তুরাবের মতো সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিক তৈরি হওয়ার পরিবেশ বাধাগ্রস্ত হবে। জিয়ারতের শেষে বিরোধীদলীয় নেতা শহীদ সাংবাদিক তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন। তিনি অত্যন্ত দুঃখজনক মনে করেন, শহীদ হওয়ার দুই বছর পার হলেও এখন পর্যন্ত তুরাব হত্যার বিচার কার্যক্রম শুরু হয়নি। এর আগে, তিনি তার নিকটাত্মীয় মাস্টার জোয়াদুর রহমান, প্রবীণ জামায়াত কর্মী মরহুম আব্দুল খালিক এবং লেখক ও গবেষক আব্দুল হাকিম তাপাদারের কবর জিয়ারত করেন। তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, বিয়ানীবাজার উপজেলা আমির মোস্তফা উদ্দিন, নায়েবে আমির আবুল খায়ের, পৌর জামায়াতের আমির জমির হোসাইন, নায়েবে আমির সৈয়দ আবু কয়ছর কাজল, সেক্রেটারি ছাদ উদ্দিন এবং উপজেলা সহকারী সেক্রেটারি রুকন উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম ও দেশের মুদ্রানীতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, মুদ্রানীতির লক্ষ্য, বাস্তবায়ন কৌশল এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপির সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠক চলাকালীন বাংলাদেশ ব্যাংকের উপস্থাপনার পর কমিটির সদস্যরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এই আলোচনা চলাকালীন তাঁরা দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ পরিবেশ, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ এবং মুদ্রানীতির কার্যকারিতা নিয়ে মতামত জানান।

বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মো. জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন এবং মো. আবুল হাসনাত বৈঠকে অংশগ্রহণ করেন।

এছাড়া, বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ব্যাংকের নীতিগত কার্যক্রম এবং অর্থনীতির বিভিন্ন সূচক নিয়ে সদস্যরা মতবিনিময় করেন এবং ভবিষ্যতে এ ধরনের বিষয়ভিত্তিক উপস্থাপনা অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু: পর্যটনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু: পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু এবং দেশটি দুঃসময়ে বাংলাদেশের পাশে থেকেছে। আজ সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘জাপান-বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্স’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশের দুঃসময়ে জাপান বাংলাদেশের পাশে থেকেছে। আমরা পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে জাপানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়নে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। নারীদের জন্য মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করার মাধ্যমে তিনি নারীশিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেন।

মন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়াকে অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছেন। নারীশিক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছি।’

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর প্রধান প্রতিনিধি এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দসহ ব্যবসায়ী ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘একাধিক বিয়ে এই সমাজ ভাল ভাবে নেয় না’, আমির-গৌরীকে কটাক্ষ করলেন হিনা?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


‘একাধিক বিয়ে এই সমাজ ভাল ভাবে নেয় না’, আমির-গৌরীকে কটাক্ষ করলেন হিনা?

সম্প্রতি অভিনেত্রী হিনা খান বলেছেন যে, একাধিক বার বিয়ে করলে সমাজে তার প্রভাব পড়ে এবং মানুষের চোখে সেই ব্যক্তির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।

গৌরী স্প্র্যাটকে চলতি মাসের শুরুতে বিয়ে করার পর থেকে নানা বিতর্কের মুখে পড়েছেন আমির খান। এক দিকে কিছু দক্ষিণপন্থী হিন্দু সংগঠন তাঁর বিরুদ্ধে ‘লভ জিহাদ’-এর অভিযোগ তুলেছে। অন্য দিকে, এটি তাঁর তৃতীয় বিয়ে হওয়ায় ব্যক্তিগত জীবন নিয়েও সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেতা।

সম্প্রতি অভিনেত্রী হিনা খান বলেন যে, একাধিক বার বিয়ে করলে সমাজে তার প্রভাব পড়ে এবং মানুষের চোখে সেই ব্যক্তির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। এই প্রসঙ্গে অভিনেত্রী রুবিনা দিলৈকের নতুন পডকাস্ট ‘দ্য ফোর পিওভি’-এর এক পর্বে আমিরের তৃতীয় বিয়ে নিয়ে মন্তব্য করেন হিনা।

আলোচনার সময় রুবিনা বলেন যে, কোনও তারকার ব্যক্তিগত জীবনের প্রভাব অনেক সময়ে কাজেও এসে পড়ে। বিশেষত দর্শক ব্যক্তিগত জীবনটাকেই বিচার করে সেই তারকার কাজের মূল্যায়ন করতে শুরু করে দেন। হিনা উত্তরে বলেন, “তা হলে তো আমির খানের কোনও ছবিই চলার কথা নয়।”

এখন রুবিনা তখন জবাব দেন, এত বছর ধরে আমিরকে বড় কোনও বিতর্কের মুখে পড়তে হয়নি। তখন হিনা প্রশ্ন করেন, “এটা (তৃতীয় বিয়ে) কি কোনও বিতর্ক নয়? সাধারণ মানুষ তো ভাববেই, ‘আবার বিয়ে? আগের জনকেও ছেড়ে দিলেন?’”

তবে তিনি স্পষ্ট করে দেন, তিনি আমিরকে নেতিবাচক চোখে দেখছেন না। তিনি শুধু সমাজের মানসিকতার কথাই তুলে ধরছেন। হিনার কথায়, “আমাদের সমাজে একের পর এক বিয়েকে খুব ভাল চোখে দেখা হয় না, রুবিনা।” সেই পর্বে উপস্থিত ছিলেন হিনার স্বামী রকি জায়সবাল এবং রুবিনার স্বামী অভিনব শুক্লও। রকি তখন বলেন, “শুধু বিয়ে নয়, বিচ্ছেদকেও আমাদের সমাজ ভাল ভাবে নেয় না।”

গৌরী স্প্র্যাটকে বিয়ের পর কিছু মহল থেকে আমির খানের বিরুদ্ধে ‘লভ জিহাদ’-এর অভিযোগ ওঠে। কেউ কেউ তাঁকে ‘লভ জিহাদ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলেও কটাক্ষ করেন। পরে এই অভিযোগের জবাব দেন আমির। তিনি জানান, গৌরী হিন্দু নন, তিনি খ্রিস্টান। পাশাপাশি তাঁর কোনও স্ত্রীকে বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়নি। তাঁর পরিবারের অনেক সদস্যই ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলেও জানান অভিনেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছেলেদের ম্যাচে ধাক্কাধাক্কি ও হাতাহাতি, থামাতে গিয়ে আহত নারী রেফারি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


ছেলেদের ম্যাচে ধাক্কাধাক্কি ও হাতাহাতি, থামাতে গিয়ে আহত নারী রেফারি

 

মাঠের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে মাথায় আঘাত পান নারী রেফারি মাথিলদে দেমোঁসে। ছবি: সংগৃহীত

মাঠের পাশেই বড় করে লেখা ছিল, ‘রেফারিকে সম্মান করুন’। তবে সেই বার্তার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুই দলের খেলোয়াড়দের ধাক্কাধাক্কি ও হাতাহাতি থামাতে গিয়ে মাঠে ছিটকে পড়েন নারী রেফারি মাথিলদে দেমোঁসে।

২৬ বছর বয়সী এই ফরাসি রেফারি মাথায় আঘাত পেয়েছেন।

গোল ডট কমের খবরে বলা হয়েছে, গতকাল (২৫ জুলাই) ফ্রান্সের ক্লাব মেৎজ ও নেদারল্যান্ডসের ক্লাব ফরচুনা সিটার্ডের মধ্যকার প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে এই ঘটনা ঘটে। পূর্ব ফ্রান্সের ফোরবাখে শ্লসবের্গ স্টেডিয়ামে আয়োজিত ম্যাচটি ৩-১ গোলে জেতে মেৎজ। তবে প্রীতি ম্যাচের ফলের চেয়ে আলোচনায় উঠে এসেছে নারী রেফারির আহত হওয়ার অপ্রীতিকর ঘটনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%