০৭:২০ এম
হাসনাত আব্দুল্লাহ এমপি বলেছেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনা আসি আসি বলে আর কখনো আসবে না বলেই মন্তব্য করেছেন। তিনি বলেন, "পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না।" সরকারের দিক থেকে নেতাকর্মীদের বের করে গুমের ভয় দেখানো হয়, আর তারা গণপিটুনি খাবে। মেহেরপুরের গাংনী বাস স্ট্যান্ডে এনসিপির জুলাই পথসভায় সোমবার রাতে তিনি এ কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ শিক্ষামন্ত্রীর ব্যাপারে বলেন, তিনি সংসদে ক্ষমা চাইবেন আবার শ্রেণী বদলি করে প্রতিশোধও নেবেন। সরকার ও প্রশাসনের ব্যর্থতা কলেজের নিরীহ শিক্ষকদের ওপর চাপিয়ে দিয়েছেন। তাঁরা বদলি করেছেন অন্যত্রে। তিনি জানান, মিলন সাহেব আপনার অতীতের সম্পর্কে আমরা জানি এবং আপনার পরিবারের দুর্নীতি সম্পর্কেও অবগত রয়েছি। তবে আপনি নিজে ছেলেকে বিদেশে পড়ালেখা করান, আবার আমাদের উপদেশ দেন নেতাদের পিছনে রাজনীতি করার। স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের বৃদ্ধি নিয়ে হাসনাত বলেন, "তার সম্পদ কমেনি, বরং আগের চাইতে ২৫ গুণ বৃদ্ধি পেয়েছে।" তাঁর ছেলে ব্যাংকের ডিরেক্টর ছিল। আসলে বিএনপি নিরপেক্ষতা চায় না, বরং তারা আওয়ামী লীগের মতো দখলদার রাজনীতি করতে চায় বলেও মন্তব্য করেন। প্রশাসনকে তিনি উদ্দেশ্য করে বলেন, সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করলে সব ধরনের সহযোগিতা করা হবে কিন্তু যদি কোনো রাজনৈতিক দলের সেবাদাসে পরিণত হন তাহলে ৫ আগস্টের ঘটনা মনে করিয়ে দেন। পরবর্তী বাংলাদেশ গড়তে চাঁদাবাজি বন্ধ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তৃতায় আকতার হোসেন বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে অতিষ্ঠ হয়ে সংস্কারের আহ্বান জানানো হয়েছিল তবে ভোট হওয়ার পর বিএনপি ও তার শরিক দল আর সংস্কার চায় না। ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি কিছুকিছু বিষয়ে অনুপস্থিত ছিল এবং গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন কোনো বক্তব্য দেয়নি ইতোমধ্যে। এখন বিএনপির সাথে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়ে তারা বিএনপির সুরেই কথা বলছে। তিনি আরো বলেন, বাংলাদেশর ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে তবে এখন তারা তা মানে না। জনগণের সিদ্ধান্ত অমান্য করে কেউ ক্ষমতায় থাকতে পারেনি। তাই ক্ষমতায় থাকতে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। বিএনপিকে উদ্দেশ্য করে জাতীয় নারী শক্তির সদস্য সচিব ড. মাহমুদা মিতু এমপি বলেন, "যদি বাংলাদেশকে আওয়ামী লীগের রাস্তায় নিয়ে যেতে চান তাহলে হাসিনার মতো পালায় না পালায় না বলে পালায় যেতে হবে।" মুখ দেখানোর জায়গা পাবেন না বলেও মন্তব্য করেন। এনসিপির বিরুদ্ধে কেউ আঘাত করার চেষ্টা করলে জনগণ জানে তা কীভাবে প্রতিহত করতে হয়। পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আকতার হোসেন এমপি, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ড. মাহমুদা মিতু এমপি, নুসরাত তাবাসসুম এমপি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলা প্রধান সমন্বয়কারী অ্যাড. সাকিল আহমাদ প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন