০৫:০২ পি.এম
‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ঝিনাইদহ শহরের কুটুম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনের মধ্য দিয়ে শহরের প্রায় দেড় শতাধিক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট এবং বিভিন্ন বই উপহার দেওয়া হয়।
আরও পড়ুন: আদালতের নির্দেশের পরও সিলেটের বিরোধপূর্ণ বাড়িতে দখল অব্যাহত
ঝিনাইদহ শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি ওবাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মুজাহেরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল এডমিশনের সাবেক প্রধান পরিচালক ডা. কাজী কামরুল হাসান শিশির, ইএগঊঅ-এর স্ট্যান্ডিং কমিটি বিল্ডিং সিকিউরিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুব আলী এবং ঝিনাইদহ জেলা শিবিরের সভাপতি রিয়াজুর ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ শহর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি তানজিম বিন আলীম।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের মেধা ও জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান, সেইসাথে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের আদর্শে নিজেদের গড়ে তোলার জন্যও অনুরোধ জানান।
আরও পড়ুন: হবিগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন, ১০ যাত্রী আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন