ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঈশ্বরদীতে ৫ দফা দাবিতে খামারিদের সড়ক অবরোধ


ঈশ্বরদীতে ৫ দফা দাবিতে খামারিদের সড়ক অবরোধ

 

পাবনার ঈশ্বরদীতে খামারিরা ডিমের ন্যায্য মূল্য নির্ধারণ, পোল্ট্রি খাদ্য ও ওষুধের দাম কমানোসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন এবং ডিম ভেঙে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

রবিবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে ঈশ্বরদী পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলার মুলাডুলি বাজার এলাকায় ঈশ্বরদী-নাটোর মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কমলনগরে কোরআনের আলোয় আলোকিত ৫ শিক্ষার্থী, ফয়জুল কোরআন ইসলামী একাডেমির সংবর্ধনা

দাবি নিয়ে অর্ধশতাধিক খামারি এতে অংশগ্রহণ করেন।

প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি-সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মহাসড়কে অবস্থান নেন এবং ডিম ভেঙে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। প্রায় ২০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

খামারিদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—ডিমের ন্যায্য মূল্য নির্ধারণ, কর্পোরেট কোম্পানির পরিবর্তে প্রান্তিক খামারিদের স্বল্পসুদে ঋণ সুবিধা প্রদান, পোল্ট্রি খাদ্যের দাম কমানো, ভেটেরিনারি ওষুধের ওপর শুল্ক কমিয়ে মূল্য হ্রাস এবং কর্পোরেট কোম্পানির সিন্ডিকেট ভেঙে ক্ষুদ্র খামারিদের অগ্রাধিকার নিশ্চিত করা।

মুলাডুলি বাজারের বিসমিল্লাহ ভেটেরিনারির স্বত্বাধিকারী মো. বিপ্লব হোসেন বলেন, কর্পোরেট কম্পানির সিন্ডিকেটের কারণে প্রান্তিক খামারিরা অস্তিত্ব সংকটে পড়েছেন। তিনি জানান, একটি ডিম উৎপাদনে ৯ টাকার বেশি খরচ হলেও বর্তমানে খামারিরা প্রতি ডিম বিক্রি করছেন মাত্র ৭ টাকা ৮০ পয়সায়। তিনি যুক্ত করেন, লাভ করতে হলে অন্তত ১০ থেকে ১০ টাকা ৫০ পয়সা দরে ডিম বিক্রি করতে হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয় খাদ্যের দাম কমানোর কথা বললেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

আরও পড়ুন: সুনামগঞ্জে ১৮টি ভারতীয় কম্বলসহ যুবক গ্রেপ্তার

পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশনের সদস্য ও স্থানীয় খামারি মো. ইমদাদুল হক মিলন বলেন, খাদ্য ও ওষুধের দাম না কমিয়ে বারবার ডিমের দাম কমানো হচ্ছে। এতে ক্ষুদ্র খামারিরা চরম লোকসানের মুখে পড়েছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেকেই খামার পরিচালনা করছেন। বর্তমানে পরিস্থিতি এমন যে, ঋণ পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে। সুতরাং বাধ্য হয়ে তারা সড়কে নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

স্থানীয় খামারি মফিজউদ্দিন মানিক, আয়েন খাঁ ও মাসুদ গাজী জানান, ২০১৫-১৬ অর্থবছরে এক বস্তা পোল্ট্রি খাদ্যের দাম ছিল ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। বর্তমানে সেই খাদ্যের দাম বেড়ে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকায় পৌঁছেছে। একইভাবে, ওষুধের দামও কয়েকগুণ বেড়েছে। কিন্তু উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিমের দাম না বাড়ায় ক্ষুদ্র খামারিদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন বলেন, ‘খামারিদের কর্মসূচির বিষয়ে আগে থেকে তার দপ্তর অবগত ছিল না। তাদের উচিত ছিল প্রথমে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের সঙ্গে আলোচনা করা। বিষয়টি খতিয়ে দেখে খামারিদের সঙ্গে কথা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’

আরও পড়ুন: রংপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের কারাগারে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


দেশের কারাগারে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা চালু

মুন্সীগঞ্জ জেলা কারাগারে দেশের কারা ব্যবস্থাপনায় আধুনিকায়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এখানে পরীক্ষামূলকভাবে (টেস্ট অ্যান্ড ট্রায়াল) চালু করা হয়েছে প্রথম ক্যাশলেস লেনদেন ব্যবস্থা। এ ছাড়াও বন্দিদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার (৫ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে এ সেবার অগ্রগতি পরিদর্শন সম্পন্ন করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

তিনি বলেন, বর্তমানে ক্যাশলেস সিস্টেমটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে। এ নতুন ব্যবস্থার মাধ্যমে বন্দিরা নগদ অর্থ ব্যবহার ছাড়াই কারাগারের অভ্যন্তরে প্রয়োজনীয় পণ্য ক্রয় করার সুযোগ পাবেন। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে পরবর্তীতে অন্যান্য কারাগারেও এটি চালু করার পরিকল্পনা রয়েছে।

আইজি প্রিজনস আরও জানান, বন্দিদের মানসিক সুস্থতা এবং পারিবারিক বন্ধন অটুট রাখতে ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ চালুর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে বন্দিদের পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মো. সেলিম, ঢাকা বিভাগের উপ-মহাপরিদর্শক সুরাইয়া আক্তার, মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. এনায়েত উল্লাহ, ভারপ্রাপ্ত জেলার মো. হাসেম রেজা, ডেপুটি জেলার মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত

সরকার ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে, বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রােববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা উল্লেখ করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই দুটি আলোচিত হত্যাকাণ্ড ঘটেছিল, যা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং ছাত্র-জনতার ওই আন্দোলনকে আরও বেগবান ও ত্বরান্বিত করে তোলে।

তিনি বলেন, আলোচিত শহিদ আবু সাঈদের ঘটনার কথা আপনারা জানেন, যিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার এই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার জন্য সেখানে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান উপস্থিত থাকবেন।

ইশরাক হোসেন আরও বলেন, ২০২৪ সালের ১৫ জুলাই ছাত্রলীগ, আওয়ামী লীগ ও বহিরাগত সন্ত্রাসীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের প্রতি হামলার তীব্রতা ছিল বেশি। দিনটিকে স্মরণ করে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। প্রদর্শনীর নাম হতে পারে ‘ক্যাম্পাসের ক্ষতচিহ্ন’ অথবা ‘প্রতিরোধের সূচনা’। চারুকলা একাডেমি বা জাতীয় জাদুঘরের সামনে অথবা শাহবাগ স্কয়ারের উন্মুক্ত স্থানে প্রদর্শনীটি হতে পারে।

একই দিনে চট্টগ্রামের কক্সবাজারের পেকুয়ায় শহিদ ওয়াসিম আকরামের স্মরণে একই মর্যাদায় একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেখানে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ইশরাক হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে কৃষকদের মাঝে বীজ, বালাইনাশক ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


সিরাজগঞ্জে কৃষকদের মাঝে বীজ, বালাইনাশক ও সার বিতরণ

জেলার সদর উপজেলায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কাঁচা মরিচ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, বালাইনাশক এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে আজ রোববার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সমস্ত কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা এস এম মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান।

তিনি উল্লেখ করেন, সদর উপজেলার ১০টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা প্রদান করা হয়েছে। বিশেষত কাঁচা মরিচ এবং গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎপাদন খরচ কমানো, এবং নিরাপদ খাদ্য উৎপাদনে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


নেত্রকোণায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

জেলার কলমাকান্দা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

প্রধান অতিথি বলেন, "সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করা।" তিনি উপস্থিৎ কৃষকদের প্রতি আহ্বান জানান যে, সঠিকভাবে বিতরণকৃত উপকরণ ব্যবহার করে ফসলের অধিক উৎপাদন নিশ্চিত করতে হবে।

এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রোপা আমন ধানের বীজ, হাইব্রিড মরিচের বীজ এবং গ্রীষ্মকালীন শাকসবজির বীজ প্রদান করা হয়। পাশাপাশি কৃষকদের লেবুর চারা, বিভিন্ন ফলজ ও ওষুধি বৃক্ষের চারা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় রাসায়নিক ও জৈব সারসহ অন্যান্য উপকরণও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, "কৃষি বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে। সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগী কৃষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%