ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতে সাইকেল র‌্যালি


সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতে সাইকেল র‌্যালি

সাতক্ষীরা, ১৭ আগস্ট, ২০২৬ : সংশ্লিষ্ট জেলা পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে সাইকেল র‌্যালি আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকালে শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র রক্ষা টিম এবং বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এই সাইকেল র‌্যালির আয়োজন করে।

র‌্যালিটি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে সমাপ্ত হয়।

এসময় অংশ নেওয়া ব্যক্তিদল ‘আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’, ‘যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন’, ‘যে মুখে মা ডাকি, সে মুখে মাদক নয়’, ‘বৃক্ষনিধন বন্ধ করুন’, ‘বন্যা খরা জলোচ্ছ্বাস, গাছ কাঁটলে সর্বনাশ’, ‘বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি’, ‘আমরাই পারি সবুজ পৃথিবী গড়তে’, ‘পানি দূষণ বন্ধ করো’, ‘ফুল-পাখি-গাছ ও পুকুরের নগর চাই’ ইত্যাদি বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড বহন করেন।

আরও পড়ুন: জিয়ানগরে ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখের সমর্থকদের নিয়ে জনসংযোগ ও পথসভা

র‌্যালির পূর্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র রক্ষা টিমের সভাপতি ইমতি জামিল, সাবেক সভাপতি আব্দুর রহমান নীরব, সদস্য আজমিরা খাতুন, রাফিদ রাহি, তাপস মন্ডল, আবু তায়ের প্রমুখ।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণ এবং দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য তাদের বক্তব্য ছিল, নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই পরিবেশ সুরক্ষার দায়িত্ব রয়েছে। বর্তমানে চলমান তাপ প্রবাহের অন্যতম প্রধান কারণ হলো বৃক্ষ নিধন। সুতরাং, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বেশি করে গাছ লাগানো প্রয়োজন।

দূষণমুক্ত পরিবেশ এবং মাদক মুক্ত সমাজ গড়তে সকলকে সচেষ্ট হওয়ার আহবান জানান বক্তাগণ।

আরও পড়ুন: চলতি বছরে ৯ মাসে ‘মব’ সহিংসতায় নিহত ১৮৭ জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের প্রশংসায় ওয়াসিম আকরাম, ইয়ান বিশপ ও রবিচন্দ্রন অশ্বিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


বাংলাদেশের প্রশংসায় ওয়াসিম আকরাম, ইয়ান বিশপ ও রবিচন্দ্রন অশ্বিন

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : ডারউইন টেস্টে চারদিন ব্যাট-বল হাতে অসাধারণ পারফরমেন্সে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছে। দীর্ঘ ২৩ বছর পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় টেস্ট খেলতে নেমে টাইগাররা প্রথম জয়ের ইতিহাস গড়েছে। তাই বাংলাদেশকে নিয়ে প্রশংসা জানাচ্ছেন বিশ্বের সাবেক ক্রিকেটাররা।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে এক ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে ওপেনার তানজিদ হাসানের সেঞ্চুরিতে বাংলাদেশ ৪২৬ রান করে। এতে করে প্রথম ইনিংস থেকে ২২৮ রানের বিশাল লিড পায় টাইগাররা।

প্রথম ইনিংসে বাংলাদেশের সফলতার জবাবে, দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া বড় সংগ্রহ গড়ে তুলতে পারেনি। ক্যামেরন গ্রিনের লড়াকু সেঞ্চুরি সত্ত্বেও অস্ট্রেলিয়া ২৮৪ রানে গুটিয়ে যায়। ফলে ম্যাচ জয়ের জন্য বাংলাদেশ পায় ৫৭ রানের লক্ষ্য। গ্রিন ১০৪ রান করেন।

৫৭ রান তাড়ায় নেমে বাংলাদেশ ৮৬ বল খেলে জয়ের বন্দরে পা রাখে। ৯ উইকেটে জয় লাভ করে এই প্রথমবার সিরিজ জয়ের সুযোগ তৈরি করেছে টাইগাররা। সিরিজের শেষ অন্তত ড্র করতে পারলে অসিদের বিপক্ষে সিরিজ জয়ের নতুন ইতিহাস তৈরির সুযোগ রয়েছে বাংলাদেশর।

তবে প্রথম টেস্টে বাংলাদেশের অসাধারণ পারফরমেন্স নিয়ে প্রশংসায় মুখর হয়ে উঠেছেন বিশ্বের সাবেক ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের এক মহাকাব্যিক জয়। এই জয় যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের উন্নতি এবং তাদের অগ্রাধিকারের বিষয়ে প্রমাণ বহন করে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের নায়ক হাসান মাহমুদ। দুই ইনিংসে মিলিয়ে তিনি ৯ উইকেট শিকার করেছেন। ব্যাটিংয়ে ১০১ রানের ইনিংসে জয়ে অবদান রেখেছেন তানজিদও। আকরাম জানিয়েছেন, ‘মাঠে সবাই নিজেদের সেরাটা দিয়েছে। তানজিদ দুর্দান্ত সেঞ্চুরি করেছে। হাসানের বোলিং দেখে আমি মুগ্ধ। সে চমৎকার লাইনে বল করেছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়কে দেশের মানুষের জন্য একটি বড় অর্জন মনে করেন ইয়ান বিশপ। তিনি বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট এবং দেশের মানুষের জন্য এটি এক অবিস্মরণীয় মুহূর্ত।’

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ অশ্বিন লিখেছেন, ‘বাংলাদেশের এটি একটি দুর্দান্ত পারফরমেন্স। এটি টেস্ট সেন্টারের গুরুত্বকে আবারও মনে করিয়ে দিল। অস্ট্রেলিয়ানদের জন্য ডারউইনের কন্ডিশন চমক সৃষ্টি করেছে।’

ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর বলেছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়ে প্রথম জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বিশাল ঐতিহাসিক মুহূর্ত।’ শ্রীলংকার সাবেক ব্যাটার রাসেল আর্নল্ড বলেছেন, ‘এই অর্জনকে মহাকাব্যিক ও অবিশ্বাস্য এক পারফরমেন্স বলা যেতে পারে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডারউইনের ‘বিপর্যয়ের’ পর ঝুঁকিতে অস্ট্রেলিয়ার ব্যাটাররা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


ডারউইনের ‘বিপর্যয়ের’ পর ঝুঁকিতে অস্ট্রেলিয়ার ব্যাটাররা

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার লজ্জাজনক ৯ উইকেটের পরাজয়ের ফলে দলের পুনর্গঠনের দাবি আরও জোরালো হয়ে উঠেছে। ওপেনার জেক ওয়েদারাল্ড এবং ধারাবাহিকতার অভাবে ভোগা মার্নাস লাবুশেন এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

ডারউইনের এই ম্যাচটি একতরফা হবে বলে ধারণা করা হয়েছিল। দলটি একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে গিয়েছিল। চোটের কারণে পেস আক্রমণের প্রধান অস্ত্র নাহিদ রানা ছাড়াই প্রথম টেস্টে তারা মাঠে নেমেছিল।

কিন্তু সফরকারীরা রোববার ঐতিহাসিক জয় তুলে দিয়ে ক্রিকেটে দেখা অন্যতম বড় অঘটনের জন্ম দেয়। এর ফলে শীর্ষ র‌্যাঙ্কিংয়ের দল অস্ট্রেলিয়া হতভম্ব হয়ে পড়ে এবং তাদের ব্যর্থতার কারণ খোঁজা শুরু হয়।

সাম্প্রতিক সময়ে নিজেদের মাটিতে অপ্রত্যাশিত পরাজয়ের শিকার হয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ২০২৪ সালে গ্যাবায় ওয়েস্ট ইন্ডিজের কাছে আট রানের হার উল্লেখযোগ্য।

তবে এই পরাজয়ের ধরন ছিল আরও বেশি হতাশাজনক। বাংলাদেশ চার দিনেই আধিপত্য বিস্তার করায় সোমবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এটিকে ‘বিপর্যয়’ এবং ‘সবচেয়ে লজ্জাজনক’ পরাজয় হিসেবে চিহ্নিত করেছে।

১৩ হাজারের বেশি টেস্ট রান করা সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।

টেস্টের শেষ মুহূর্তে চ্যানেল সেভেনকে তিনি বলেন, “আমি পরিবর্তন আনার পক্ষে সবার শেষে থাকা ব্যক্তি। অধিনায়ক কিংবা খেলোয়াড় হিসেবে আমি সবসময় একটি দলকে একসঙ্গে ধরে রাখতে চেয়েছি। তাই কাউকে বাদ দেওয়ার কথা বলার আগে পরিস্থিতি খুব খারাপ পর্যায়ে পৌঁছাতে হয়।

“কিন্তু ডারউইনে আসার পর যথেষ্ট প্রমাণ পেয়েছি যে, তারা নতুন করে দল গঠনের প্রক্রিয়া শুরু করলে খুব বেশি কিছু হারাবে না। আরেকজন ওপেনার, তিন নম্বরে অন্য কাউকে আনা যেতে পারে... আমার মনে হয়, সেটি এখন করতেই হবে।”

স্টিভ স্মিথ (৭১ ও ৪৪) এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা ক্যামেরন গ্রিন ছাড়া অস্ট্রেলিয়ার ব্যাটিং ছিল হতাশাজনক। ব্যাটাররা একের পর এক সহজ ভুলে উইকেট হারিয়েছেন।

ওয়েদারাল্ড ও তিন নম্বরে ব্যাট করা লাবুশেন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ শুরুর পর থেকে ২০২৫ সালের শেষের দিকে তাদের ব্যাটিং গড় ২৭-এর নিচে রয়েছে। তাদের দলে জায়গা ধরে রাখার সুযোগও দ্রুত শেষ হয়ে আসছে।

সাবেক ওপেনার ম্যাথু হেইডেন একই সম্প্রচারমাধ্যমকে বলেন, ‘রিকি এবং আমি আপনাদের যেভাবে বলবো, ব্যাটিংয়ে কৌশল বা বিন্যাসের ক্ষেত্রে ১-২-৩ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

“যখন তারা নিয়মিতভাবে মিডল অর্ডারকে চাপে ফেলছে, স্টিভ স্মিথকে প্রয়োজনের চেয়ে অনেক আগেই মাঠে নামতে হচ্ছে, তখন এসব প্রশ্নের উত্তর খোঁজা শুরু করতে হবে।”

ডারউইন টেস্টে জশ ইংলিস ছিলেন অতিরিক্ত ব্যাটার। তবে অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, ১৩ সদস্যের স্কোয়াডের বাইরেও নির্বাচকেরা বিকল্প খুঁজতে পারেন। তিনি স্বীকার করেছেন, ব্যাটিংয়ের ব্যর্থতা কিছুটা ধারাবাহিক প্রবণতায় পরিণত হয়েছে।

শনিবার ম্যাকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ওয়েদারাল্ডের জায়গায় পুনরুজ্জীবিত ম্যাট রেনশকে নেওয়া হবে বলে সবচেয়ে সম্ভাব্য পরিবর্তন মনে করা হচ্ছে।

তবে তরুণ প্রজন্মকেও সুযোগ দেওয়ার পক্ষে সমর্থন বাড়ছে। জাতীয় দলে সুযোগের অপেক্ষায় রয়েছেন স্যাম কনস্টাস, ক্যাম্পবেল কেলাওয়ে, অলি পিক ও কুপার কনোলি।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি মার্ক ওয়াহ মন্তব্য করেন, “একপর্যায়ে আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতেই হবে।”

সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারও বলেন, “আমার মনে হয়, এখন আমাদের কিছু তরুণকে দলে সুযোগ দেওয়া শুরু করতে হবে।”

অক্টোবরে পরবর্তী অ্যাসাইনমেন্ট হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন তিন টেস্টের সিরিজ খেলতে পারে অস্ট্রেলিয়া। তাই ম্যাকেতে অন্তত একজন তরুণকে সুযোগ দিয়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া যুক্তিসঙ্গত হবে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের মতে, লাবুশেনের জায়গা নেওয়ার দৌড়ে কার্টিস প্যাটারসন ও নাথান ম্যাকসুইনি এগিয়ে রয়েছেন। যদিও তাদের কেউই সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে নেই।

ডারউইন ছিল আগামী ১২ মাসে অস্ট্রেলিয়ার খেলার সম্ভাব্য ২১টি টেস্টের প্রথমটি। তবে দীর্ঘদিন ধরে পরীক্ষিত বোলিং ইউনিট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন এখনও নির্বাচকদের আস্থায় রয়েছে বলে মনে হচ্ছে, যদিও তাদের বয়স বেশ বেড়েছে।

চোট কাটিয়ে ফেরা হ্যাজেলউড বাংলাদেশের প্রথম ইনিংসে ছয় উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের পেস আক্রমণের বোলার হিসেবে নিজের অবস্থান নিয়ে ওঠা বিতর্কের কার্যত জবাব দিয়েছেন।

চোট থেকে ফিরে আসা অভিজ্ঞ অফস্পিনার লায়নকেই অবশ্য সবচেয়ে বেশি ঝুঁকিতে মনে হচ্ছে। ৩৮ বছর বয়সী এই বোলারকে বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজের তুলনায় কম কার্যকর বলা হয়েছে। তার উত্তরসূরি হিসেবে ২৫ বছর বয়সী টড মারফিকেই তালিকার শীর্ষে মনে করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে দেওয়ার নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে দেওয়ার নির্দেশনা

চলতি অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বাংলাদেশ ব্যাংক প্রায় ৫৩ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়ে ৬০ হাজার কোটি টাকা করেছে। এইবারের জন্য একটি ব্যাংকের মোট ঋণের অন্তত চার শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এত দিন মোট ঋণের অন্তত আড়াই শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা ছিল। গত অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা ছিল সে হিসাবে ৩৯ হাজার কোটি টাকা।

সোমবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান নতুন নীতিমালা ঘোষণা করেন। ২০২৫-২৬ অর্থবছরের মোট লক্ষ্যমাত্রার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসমূহের জন্য ২০ হাজার ৪৯৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বেসরকারি ও বিদেশি ব্যাংকের জন্য ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কৃষি খাতে পর্যাপ্ত ঋণপ্রবাহ নিশ্চিত করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই এই নীতিমালার প্রধান উদ্দেশ্য। একই সঙ্গে কৃষি ঋণ কর্মসূচির তদারকি জোরদারের জন্য একটি বিশেষ ‘ওয়েব বেসড এগ্রি-ক্রেডিট এমআইএস সফটওয়্যার’ তৈরি করা হয়েছে।

এবারের নীতিমালায় বেশ কিছু নতুন বিষয় যুক্ত করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য প্রচলিত স্থাবর সম্পত্তির পরিবর্তে ব্যক্তিগত, সামাজিক বা দলবদ্ধ জামানত ব্যবহার করা যাবে। বিশেষ করে নারী ও প্রান্তিক কৃষকদের জন্য এই অর্থায়ন সহজ করা হয়েছে। শস্য, ফসল এবং মৎস্য খাতের পাশাপাশি গ্রামীণ অঞ্চলের বিভিন্ন আয়-উৎসারি কর্মকাণ্ডে দলবদ্ধভাবে ঋণ দেওয়া যাবে এবং দলীয় সদস্য সংখ্যার সীমা শিথিল করা হয়েছে।

নীতিমালায় নতুন খাত হিসেবে হ্যাচারিতে মাছ ও হাঁস-মুরগির বাচ্চা উৎপাদন এবং উট পালনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ব্লুবেরি ফল, শিমুল মূল, অর্শ্বগন্ধা এবং ডিমের খোসা দিয়ে জৈব সার উৎপাদনের মতো নতুন নতুন খাতকে ঋণের আওতায় আনা হয়েছে। প্রকৃত কৃষক যাচাইয়ের জন্য স্থানীয় কৃষি, মৎস্য বা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রত্যয়ন অথবা সরকারি ‘কৃষক কার্ড’ ব্যবহার করাও হবে। ঋণ পাওয়ার জন্য পাসবই থাকার বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্মতির ভিত্তিতে কৃষকদের বিমা সুবিধার আওতায় আনার নতুন নিয়মও যুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আশা করে, এই সময়োপযোগী নীতিমালা দেশের দারিদ্র্য বিমোচন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রদ্রিকে দলে নিতে ম্যানচেস্টার সিটির সঙ্গে বার্সেলোনার চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


রদ্রিকে দলে নিতে ম্যানচেস্টার সিটির সঙ্গে বার্সেলোনার চুক্তি

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির একটি সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারকে প্রায় ৭ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে দলে নেওয়ার উদ্যোগ নেবে বার্সেলোনা।

বার্সেলোনা অভিজ্ঞদের কাছে জানিয়েছে, “আগামী কয়েক দিনের মধ্যে একটি বিবৃতি দেওয়া হবে এবং ট্রান্সফার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে।”

জুলাইয়ে স্পেন বিশ্বকাপ জেতার পর থেকেই রদ্রির নামের সঙ্গে রিয়াল মাদ্রিদের সংযোগ তৈরি হয়েছিল। কিন্তু ২০১৯ সালে এ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগদানকারী এই তারকাকে দলে নেওয়ার জন্য বার্সেলোনা জোর চেষ্টা চালায়। সিটিতে যোগ দেওয়ার পরে ক্লাবটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

২০২৪ সালে ব্যালন ডি’অর জয়ী রদ্রি গত দুই মৌসুমে চোটের কারণে বেশ ভুগেছেন। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে তিনি দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকবেন। এই কারণে রদ্রিকে দলে নেওয়ার উদ্যোগটি কাতালান ক্লাবটির জন্য আরও জোরদার হয়ে উঠেছে।

স্পেনের অধিনায়ক রদ্রি ছিলেন ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার সময়ে সিটি ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ এবং চারটি প্রিমিয়ার লিগসহ মোট ১২টি বড় শিরোপা জিতেছে।

বার্সেলোনার পক্ষ থেকে রদ্রিকে দলে নিতে দেওয়া দুটি প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছিল ম্যানচেস্টার সিটির। কিন্তু শেষ পর্যন্ত দুই ক্লাব একটি সমঝোতায় পৌঁছায়। ফলে চলতি গ্রীষ্মে রদ্রি যোগ দিচ্ছেন ক্যাম্প ন্যুতে আসা অ্যান্থনি গর্ডন, করিম আদেয়েমি এবং জেসি বিসিউয়ের সাথে।

এদিকে, আগামী কয়েক দিনের মধ্যে জোয়াও কানসেলোকেও স্থায়ীভাবে দলে নেওয়ার চুক্তি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে বার্সেলোনার। গত মৌসুমে আল-হিলাল থেকে তাকে ধারে নিয়েছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%