ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

মঙ্গলবার অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান


মঙ্গলবার অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ২০ অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

‘অস্টিওপোরোসিস: প্রতিরোধযোগ্য মহামারি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল ভবনের কনভেনশন হলে সেমিনারটি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

অস্টিওপোরোসিস দিবস উদযাপন উপ-কমিটির আহ্বায়ক হিসেবে অধ্যাপক ডা. শেখ ফরহাদ এবং আয়োজক কমিটির সদস্যসচিব হিসেবে অধ্যাপক ডা. মো. সিরাজুস সালেহীন দায়িত্ব পালন করবেন।

সেমিনারে বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব, প্যানেল আলোচনা ও কুইজ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: সুরঞ্জিতের নেতৃত্বে অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল ও সালাহউদ্দিন আহমদের মতভেদ

প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, অধ্যাপক ডা. ফারুক কাশেম, অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, অধ্যাপক ডা. শামীম আহমেদ, ডা. শেখ ফরিদ আহমেদ এবং অধ্যাপক মোহাম্মদ বেলালুল ইসলাম।

‘আজীবন হাড় গড়ুন, সুরক্ষা দিন ও শক্তিশালী করুন’ এই প্রতিপাদ্যে এবারের কর্মসূচি পালন করা হচ্ছে, বৈজ্ঞানিক সহযোগিতা দিচ্ছে ইনসেপ্টা।

প্রতি বছর ২০ অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালন করা হয়, যাতে হাড়ের ক্ষয়জনিত রোগ অস্টিওপোরোসিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। এই রোগের ফলে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়, যা হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ায়।

আরও পড়ুন: মেঘনা নদীতে নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে মা ইলিশ নিধনের মহোৎসব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখের সমর্থকদের নিয়ে জনসংযোগ ও পথসভা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ হাফিজুর রহমান, জিয়ানগর (পিরোজপুর) থেকে

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


জিয়ানগরে ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখের সমর্থকদের নিয়ে জনসংযোগ ও পথসভা
 
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৩ নম্বর বাড়িপাড়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ ও পথসভা করেছেন সদ্য বিদায়ী ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল জলিল শেখ। 
আজ সোমবার (১৯ অক্টোবর) বিকালে বালিপাড়া বাজারে তাঁর বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতিতে জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। 
 
দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা নিয়ে আব্দুল জলিল শেখ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা করছেন। সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় তিনি স্থানীয় পর্যায়ে ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন।
এ সময় তাঁর সমর্থকেরা তাঁর পক্ষে মিছিল করেন। জনসংযোগের মধ্য দিয়ে তিনি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করেন। 
তাঁর এ জনসংযোগকে কেন্দ্র করে সমর্থকদের উৎসবমুখর উপস্থিতি ও মিছিল স্থানীয় নির্বাচনী প্রচারণায় নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। 
 
স্থানীয় নাসির হাওলাদার ও মিজানুর রহমানসহ একাধিক বাসিন্দা জানান, জলিল ভাই মেম্বার থাকা অবস্থায় এলাকায় উন্নয়ন মূলক কাজ করেছে। সে আমাদের সব সময় পাসে ছিল। তার মতো মানুষই আগামীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আমরা মনে করি তার মতো মানুষ যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়, তাহলে এলাকায় সমস্যা ও সম্ভাবনার উন্নয়ন ঘটবে। 
 
মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখ বলেন, বিগত দিনে আমি অন্যায় ভাবে মামলা, হামলা, জেল-জুলুমের শিকার হয়েছি। দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করছি। আমি নির্বাচিত হলে জনদূর্ভোগ ও বেকারদের সমস্যা নিরসনে কাজ করবো। পাশাপাশি আমাদের ইউনিয়নে স্থায়ী একটি ইউনিয়ন পরিষদ করার আপ্রাণ চেষ্টা করবো এবং যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করবো। 
এছাড়াও এলাকায় মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসবাজ ও অনিয়ম নির্মূলে কঠোরভাবে ভূমিকা রাখারও কথা জানিয়েছেন তিনি। 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০০ এম


ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশে ঘটেছে একটি মর্মান্তিক ঘটনা। সেখানে আল-আলম সামরিক ঘাঁটিতে নতুন তরুণ সেনাদের নিয়মিত প্রশিক্ষণ চলছিল। কিছু সেনা দৌড়াচ্ছিলেন, আবার কেউ ব্যস্ত ছিলেন শারীরিক কসরতে। ঠিক সেই মুহূর্তে আকাশ কাঁপিয়ে একের পর এক ভয়ংকর ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানে। মুহূর্তের মধ্যে আনন্দমুখর প্রশিক্ষণ মাঠটি পরিণত হয় এক শ্মশানে। সোমবার (১৯ অক্টোবর) ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের এই ঝটিকা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৩ জন সেনা।

প্রাথমিকভাবে খবর পাওয়া যায় যে, এই হামলায় ১৮ জন নিহত এবং ৩০ জনের মতো আহত হয়েছেন। তবে ধ্বংসস্তূপ সরানোর পর একের পর এক নিথর দেহ বের হয়ে আসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় প্রশাসন নিশ্চিত করে, নিহতের সংখ্যা অন্তত ৫৩ জন। আহত হয়েছেন আরও প্রায় দুইশ মানুষ।

এই ঘটনার পর দেশের সরকার নড়েচড়ে বসেছে। ইয়েমেনের প্রেসিডেন্ট লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, হূথিরা এখন তরুণ ও অবুঝ রিক্রুটদের নিশানা বানাচ্ছে। তিনি এই হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন।

অন্যদিকে, হুথি বিদ্রোহীরাও প্রকাশ্যে দাবি করেছে যে, এই হামলার দায় সম্পূর্ণ তাদের। তাদের মুখপাত্র হুঙ্কার দিয়ে জানান, ইয়েমেনের মাটিতে সৌদি সমর্থিত কোনো সেনাক্যাম্প আর বাকি রাখা হবে না, সেটাই এখন তাদের মূল লক্ষ্য।

ইয়েমেনের গৃহযুদ্ধ ও হানাহানি যেন থামার নামই নিচ্ছে না। কিছুদিন আগে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি থাকলেও লোহিত সাগর নিয়ে নতুন করে দ্বন্দ্ব শুরু হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সরকারি বাহিনী হারানো এলাকা উদ্ধারে ‘ডন অব ইয়েমেন’ নামের অভিযান শুরু করায় চারদিকে এখন কেবলই রক্তের হোলি খেলা চলছে।

সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০১ এম


দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, আজ মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হয়েছে। তবে আইনশৃঙ্খলার অবনতির জন্য যিনি মূলত দায়ী, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। তিনি বলেন, "দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। কারণ তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ। যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ, তিনি সেটা করছেন না। তিনি সংবিধান নিয়ে ব্যস্ত আছেন।" সোমবার (১৯ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে শ্রীশ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, "এর আগে মিষ্টি পদত্যাগ করেছেন। তাকে এখনো গ্রেফতার করা হয়নি। এক ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনামতো দেশ চলছে। এটা কোনো গণতন্ত্রের উদাহরণ নয়, আইনের শাসনের উদাহরণ নয়।"

সংবিধান সংশোধন কমিটি সম্পর্কে তিনি বলেন, ‘সংবিধান সংশোধন কমিটির নামে সরকার এখনো নাটক করছে। এ কমিটিকে এ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। দলীয় সুশীল বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি বৈঠক করছে। তাদের দিয়ে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এসব জনগণের সঙ্গে প্রহসন।’

পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল্লাহর কাছে প্রিয় দুটি বাক্য ও তার ফজিলত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৯ এম


আল্লাহর কাছে প্রিয় দুটি বাক্য ও তার ফজিলত

মহান আল্লাহ মানুষের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের উদ্দেশ্যে। পবিত্র কোরআনে মহান আল্লাহ উল্লেখ করেছেন, ‘আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যেই যে, তারা কেবল আমার ইবাদাত করবে।’ (সুরা জারিয়াত, আয়াত: ৫৬)

মহান আল্লাহ সবার আমল হিসাব করবেন। ছোট আমল হোক কিংবা বড়, একজন মুমিনের জন্য সবকিছুই আমলের খাতায় লেখা থাকবে। তাই কোনো আমলকে ছোট করে দেখা যাবে না। একাগ্রতার সঙ্গে ছোট ছোট আমলগুলোও করতে হবে। ছোট ছোট আমলগুলো একদিন মহৎ প্রাপ্তি হিসেবে কাজে আসবে।

বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দুটি বাক্য খুবই প্রিয়। যদিও এগুলো জিহ্বায় উচ্চারণ করা হালকা, তবে পরকালের পাল্লায় তা অনেক ভারি হবে। বাক্য দুটি হলো,

سبحان الله وبحمده سبحان الله العظيم উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। (বুখারি: ৬৪০৬)

এই দুটি বাক্যের তিনটি ফজিলত রয়েছে। প্রথমত, এটি আল্লাহর প্রিয় বাক্য। দ্বিতীয়ত, উচ্চারণে এটি খুবই সহজ। তৃতীয়ত, পরকালে এর সওয়াব অনেক বেশি। হাদিসে উল্লিখিত বাক্য দুটিতে মহান আল্লাহর প্রশংসা ও পবিত্রতার কথা বর্ণিত হয়েছে, যা মহান আল্লাহর জিকির তথা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করার অন্তর্ভুক্ত। মহান আল্লাহ বলেছেন,

اَلَا بِذِکۡرِ اللّٰهِ تَطۡمَئِنُّ الۡقُلُوۡبُ অর্থ: আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। (সুরা রাদ, আয়াত: ২৮)

কিয়ামতের দিন মানুষের কাজ পরিমাপের জন্য ‘মিজান’ তথা পরিমাপক স্থাপন করা হবে। কারও ভালো কাজ ভারি হবে এবং কারও মন্দ কাজ। তবে মুমিনের কিছু আমল আছে, যা হালকা মনে হলেও এর ওজন অনেক বেশি হবে। মহান আল্লাহ বলেছেন,

وَ نَضَعُ الۡمَوَازِیۡنَ الۡقِسۡطَ لِیَوۡمِ الۡقِیٰمَۃِ فَلَا تُظۡلَمُ نَفۡسٌ شَیۡئًا ؕ وَ اِنۡ کَانَ مِثۡقَالَ حَبَّۃٍ مِّنۡ خَرۡدَلٍ اَتَیۡنَا بِهَا ؕ وَ کَفٰی بِنَا حٰسِبِیۡنَ অর্থ: আমি কিয়ামতের দিন ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করব। সুতরাং কারও প্রতি কোনো অবিচার করা হবে না। কোনো কাজ যদি তিল পরিমাণ ওজনের হয়, তবু আমি তা উপস্থিত করব। হিসাব গ্রহণকারী হিসেবে আমিই যথেষ্ট। (সুরা আম্বিয়া: ৪৭)

হজরত জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ রোপণ করা হয়। (তিরমিজি: ৩৪৬৪)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%