ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল ১২ কেজি ওজনের ভেটকি মাছ


সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল ১২ কেজি ওজনের ভেটকি মাছ

জেলার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে ১২ কেজি ওজনের একটি ভেটকি মাছ ধরা পড়েছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার কাপসন্ডা গ্রামের জেলে রবিউল ইসলাম গাজীর জালে মাছটি ধরা পড়ে। মাছটি দেখতে স্থানীয় জনগণ আড়তে ভিড় জমায়। জেলে রবিউল ইসলাম গাজী জানিয়েছেন, চলতি বছর খোলপেটুয়া নদীতে তিনি বেশ কয়েকটি বড় মাছ পেয়েছেন। তবে এবারের মতো তার জালে সর্বোচ্চ ওজনের এ মাছ ধরা পড়েছে। ১২ কেজি ওজনের ভেটকি মাছটি পেয়ে তিনি এবং তার পরিবারের সদস্যরা খুবই আনন্দিত। এছাড়াও একই সময়ে তিনি দুই কেজি ওজনের আরও একটি মাছ পেয়েছেন। কাপসন্ডা মৎস্য আড়তের ব্যবসায়ী আমিরুল ইসলাম সরদার জানিয়েছেন, তাদের আড়তে এর আগে এত বড় ভেটকি মাছ কোনো জেলে নিয়ে আসেনি। খোলপেটুয়া নদী থেকে ধরা পড়া এই ১২ কেজি ওজনের মাছটি প্রথমবারের মতো তার আড়তে আসে। মাছটি প্রতি কেজি ১১শ টাকা দরে বিক্রি করা হয়েছে। ঢাকার একজন চাকরিজীবী মাছটি ক্রয় করেন। এদিকে, বিশাল আকৃতির মাছটির খবর ছড়িয়ে পড়লে তার আড়তে উৎসুক জনতা মাছটির সঙ্গে ছবি তোলেন। স্থানীয়দের মতে, খোলপেটুয়া নদীতে এখনও বড় আকৃতির মূল্যবান মাছ রয়েছে। যা নদীর জীববৈচিত্র্যের ইতিবাচক দিক তুলে ধরে। এসময় নদীতে মাছের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হলে ভবিষ্যতেও এমন বড় মাছ ধরা পড়বে এবং জেলেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় মৎস্যজীবীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচার বিভাগে হস্তক্ষেপ করবে না সরকার: প্রেসসচিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


বিচার বিভাগে হস্তক্ষেপ করবে না সরকার: প্রেসসচিব

প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী অন্তর্বর্তী সরকারের সময়ে গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার বিচারপ্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না। বিচার বিভাগ তার মতো করে চলবে এবং যারা গ্রেপ্তার হয়েছেন, তারা নিঃসন্দেহে আইনগতভাবে মোকাবেলা করে বেরিয়ে আসবেন। বর্তমান গণতান্ত্রিক সরকার কারো ব্যাপারে বাধা হয়ে দাঁড়াবে না।’

তিনি রবিবার (৩১ জুন) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলা প্রেস ক্লাবে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথাগুলি বলেন। সালেহ শিবলী বলেন, ‘এই সরকার ব্যক্তিগতভাবে প্রতিহিংসার বশবর্তী হয়ে বিচার বিভাগের ওপর কোনো চাপ সৃষ্টি করবে না। বিচার বিভাগের ওপর কোনো খবরদারি করবে না। বর্তমান সরকারের আমলে একজন সাংবাদিককেও গ্রেপ্তার করা হয়নি। আগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, আপনারা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেন, এদের ছেড়ে দেন, তার মানে তো আপনি প্রধানমন্ত্রীকে আপনি ইন্টারফেয়ার করছেন যে ঠিক আছে, আপনি বিচার বিভাগের সঙ্গে কথা বলেন, এদের ছেড়ে দেন। তার মানে এটা তো কেউ ইচ্ছা করলে প্রশ্নও করতে পারে। তার মানে আপনারা চান যে প্রধানমন্ত্রী বিচার বিভাগের ওপর ইন্টারফেয়ার করুক, একটু কথা বলুক!'

তিনি গণমাধ্যমের থ্রেটের (হুমকির) বিষয়ে অভিহিত করে বলেন, একজন বলছিলেন যে হুমকি দেওয়া! তিনি বলেন, ‘কোনো অভিযোগ নাই যে এই সরকারের কেউ হুমকি দেয়, কিংবা হুমকি দিয়েছে, কিংবা কোনো কথা বলেছে। অ্যাটলিস্ট আপাতত আমি দু-একটা জায়গায় কথাবার্তা বলতে পারি, তা আমি বলি নাই। আমি এখন পর্যন্ত বলি নাই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করেন আইসিটি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করেন আইসিটি মন্ত্রী

টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন সোমবার (৩১ মে) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।
মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান প্রতিনিধি জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, আশাগ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান প্রমূখ। এসময় মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক, মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্নাসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, ও প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সহ সকল সদস্য ও সুধিমন্ডলী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাজিম উদ্দিন আলমের অপারেশন সফলভাবে সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


নাজিম উদ্দিন আলমের অপারেশন সফলভাবে সম্পন্ন

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা এবং সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের নিউ জার্সি, যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে সফল ভাবে অপারেশন সম্পন্ন হয়েছে।

তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাভার আমিনবাজারে সক্রিয় থাকাকালীন গুলি বিদ্ধ হন। ওই সময় জীবনের ঝুঁকি থাকায় গুলি অপসারণ করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে লিভারে দুটি গুলি নিয়ে কষ্ট ভোগ করছেন।

গত ৩০ মে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় নিউ জার্সিতে অস্ত্রোপচারটি অনুষ্ঠিত হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুণগত খাদ্য সরবরাহ নিশ্চিত করাই ব্যবসার প্রধান চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


গুণগত খাদ্য সরবরাহ নিশ্চিত করাই ব্যবসার প্রধান চ্যালেঞ্জ

 

সোমবার রংপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনারে কথা বলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সরকার।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সরকার উল্লেখ করেন, গুণগত মান বজায় রেখে ভোক্তার কাছে খাদ্য পৌঁছানোই ব্যবসার মূল চ্যালেঞ্জ। তিনি বলেন, সাময়িক লাভের চিন্তা না করে একটি সুস্থ জাতি গঠনের জন্য নিরাপদ খাদ্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাবারের টেবিলে পৌঁছানো পর্যন্ত প্রতিটি স্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি পুষ্টিগুণও বজায় রাখতে হবে।

সোমবার রংপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর একটি হোটেল মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার লোকমান হোসেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রংপুরের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ছাদেকুল ইসলাম।

প্রধান অতিথি আরও বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন পর্যায়ে সেমিনার, কর্মশালা, উঠান বৈঠক ও প্রশিক্ষণসহ প্রচার কার্যক্রম চালাচ্ছে। এছাড়াও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন অভিযান চালানোর পাশাপাশি ভেজাল খাদ্য প্রতিরোধে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

তিনি জনগণের প্রতি আহ্বান জানান যে নিরাপদ খাদ্য নিশ্চিতে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের আইন প্রয়োগের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সকলকেই সচেতন হতে হবে।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় খাদ্য উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। এতে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%