১১:৩৭ এম
চলতি বিশ্বকাপে চমক দেখিয়েছেন বয়স ৪০ বছরের কেপ ভার্ডের গোলকিপার ভোজিনিয়া। আর্জেন্টিনার বিপক্ষে দল হারলেও, তিনি মেসির কঠিন পরীক্ষা নিয়েছেন। তাই, ম্যাচ শেষে ভোজিনিয়াকে মেসি প্রশংসায় ভাসিয়েছেন এবং নিজের জার্সি উপহার দিয়েছেন।
ম্যাচের পর লিওনেল মেসির সঙ্গে কয়েক মুহূর্ত কথা বলার আশায় কেপ ভার্ডের গোলরক্ষক ভোজিনিয়া তার কাছে এগিয়ে যান। তবে নিজেকে পরিচয় দেওয়ার আগেই, আর্জেন্টাইন অধিনায়কের আচরণে তিনি মুগ্ধ হয়ে যান।
ভোজিনিয়ার ভাষ্য অনুযায়ী, যখন তিনি কাছে পৌছান, তখন মেসি তাকে জড়িয়ে ধরেন। পরে আর্জেন্টাইন তারকা বলেন, "তুমি খুব প্রতিভাবান। তুমি একজন অসাধারণ গোলকিপার। তোমার দেশের মানুষের তোমার জন্য গর্ব করা উচিত।"
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
মেসির প্রশংসাকে ভোজিনিয়া তার ফুটবল ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি হিসেবে দেখছেন। তিনি বলেন, "এমন একজন ফুটবলারের মুখে নিজের সম্পর্কে ইতিবাচক কথা শোনা সত্যিই বিশেষ অনুভূতি, যা আমি কখনো ভুলব না।"
মেসির প্রশংসার জবাবে ভোজিনিয়াও তাকে ধন্যবাদ জানান। তিনি একই সাথে বলেন, "ধন্যবাদ, লিও। আপনিই সেরা।" এরপর তিনি মেসির কাছে একটি বিশেষ অনুরোধ করেন, জার্সি বদল করার জন্য।
ভোজিনিয়ার দাবি, মেসি হাসিমুখে সেই অনুরোধে সাড়া দেন এবং বলেন, "অবশ্যই। টানেলের ভেতরে তোমাকে এটা দেব।"
একজন ফুটবলারের কাছে প্রিয় তারকার সঙ্গে জার্সি বিনিময় নিঃসন্দেহে একটি স্মরণীয় অর্জন। আর যদি সেই সঙ্গে প্রশংসা এবং আন্তরিক আলিঙ্গনও যোগ হয়, তাহলে সেই মুহূর্ত আরও বিশেষ হয়ে ওঠে। ভোজিনিয়ার কাছেও ঘটনাটি তেমনই।
আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন