০৯:১৫ পি.এম
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাসার ছাদে লাগানো তিনটি গাঁজা গাছসহ অংকন দে (২৯) নামের এক বরখাস্ত পুলিশ কনস্টেবল পুলিশ দ্বারা গ্রেপ্তার হয়।
শনিবার (২৫ জুলাই) বিকালে উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময়, তার বসতঘরের বাথরুমের ছাদে টবে লাগানো তিনটি গাঁজা জব্দ করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, অংকন দে একসময় বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি ইয়াবাসহ আটক হওয়ার পর সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) হয়েছেন।
আরও পড়ুন: তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন; সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোঃ মুশতাক আহমেদ
পুলিশ জানায়, জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানের মধ্যে এসআই (নিরস্ত্র) হুসাইন মো. জুয়েল শেখ এবং সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশগ্রহণ করেন।
গ্রেপ্তার অংকন দে উপজেলা টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৮ নম্বর ওয়ার্ডের মৃত নিরঞ্জন দে (তপন)-এর ছেলে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অভিযানে উদ্ধার হওয়া তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: শেরপুরে নকলায় মাদকসহ আটক বিএনপি সভাপতির ছেলে রানা মিয়া,
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন