ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

স্টুটগার্টের জালে গোল উৎসব করে বুন্ডেসলিগায় শুভসূচনা বায়ার্নের


স্টুটগার্টের জালে গোল উৎসব করে বুন্ডেসলিগায় শুভসূচনা বায়ার্নের

বুন্ডেসলিগার নতুন মৌসুমের উদ্বোধনী দিনে মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ, যাদের প্রতিপক্ষ ছিল স্টুটগার্ট। এই ম্যাচে প্রতিপক্ষের জালে গোল উৎসবের মাধ্যমে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে বাভারিয়ানরা।

শুক্রবার (২৮ আগস্ট) আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ স্টুটগার্টকে ৫-১ গোলের ব্যবধানে পরাজিত করে।

ম্যাচের ২১তম মিনিটে বায়ার্ন এগিয়ে যায়। জসুয়া কিমিখের কর্নার থেকে দাইয়ু উপামেকানো দুর্দান্ত হেডে গোলটি করেন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বেশ কয়েকটি চমৎকার সেভ করে স্টুটগার্টের গোলরক্ষক বায়ার্নকে হতাশ করেন।

আরও পড়ুন: আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

৫২তম মিনিটে ভাগনোমান বক্সের ভেতর থেকে জোরাল ভলিতে গোল করে দলকে সমতায় ফেরান। এরপর ৫৫তম মিনিটে কিমিখের থ্রু বল ফাঁকায় পেয়ে মাইকেল ওলিসে গোল করে বায়ার্নকে আবার এগিয়ে দেন।

৫৭তম মিনিটে আলফুঁস ডেভিসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভাগনোমান দুর্ভাগ্যবশত আত্মঘাতী গোল করেন। হ্যারি কেইনের পাস থেকে ওলিসে আরেকবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ইসমায়েল সাইবারির নিঃস্বার্থ পাস থেকে ৮২তম মিনিটে বায়ার্নের চতুর্থ গোলটি করেন আলেকসান্দার পাভলোভিচ। বুন্ডেসলিগায় অভিষেকে সাইবারি দলের পঞ্চম গোলেও সহায়তা করেন। যোগ করা সময়ে গোলটি করেন লুইস দিয়াস।

নতুন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম দুই ম্যাচেই জয়লাভ করল কম্পানির দল। গত সপ্তাহে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে পরাজিত করে তারা জার্মান সুপার কাপের ট্রফি ধরে রাখে।

আরও পড়ুন: জাতীয় দলে উপেক্ষিত, অবসরের বিষয়ে মুখ খুললেন মোহাম্মদ শামি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত বসুন্ধরা কিংস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪০ এম


ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংস অবশেষে মুক্তি পেয়েছে। গতকাল ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে ঘরোয়া ফুটবলের অন্যতম প্রধান দল বসুন্ধরা কিংস।

 

এখন তারা দলবদলে অংশগ্রহণের সুযোগ পাবে, যা ডিফেন্ডিং লিগ চ্যাম্পিয়নদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঢাকা আবাহনীর সঙ্গে যৌথভাবে সর্বাধিক ৬ বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ফিফার ১৪টি নিষেধাজ্ঞা ছিল। এর মধ্যে ১১টি নিষ্পত্তি আগে থেকেই হয়ে গিয়েছিল। বাকি ছিল তিনটি নিষেধাজ্ঞা।

 

গতকাল রাতে সেগুলোও তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ক্লাব লাইসেন্সিংয়ের সময় আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। অন্যদিকে, দলবদলের সময়সীমা আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে। নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে ইতিমধ্যে দলবদলে চমক দেখিয়েছে পাঁচবারের ফেডারেশন কাপজয়ীরা।

 

মিডফিল্ডে ৩৪ বছর বয়সী নেপালি তারকা রোহিত চন্দকে তারা দলে নিয়েছে। এর আগে আবাহনীও নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে। তারা দলবদলে অংশ নিয়ে নাইজেরিয়ার হয়ে ২০১৪ বিশ্বকাপ খেলা ফুটবলারসহ ৪ বিদেশিকে দলে ভিড়িয়েছে। অন্যদিকে, আরেক পরাশক্তি মোহামেডান স্পোর্টিংও দারুণভাবে দল গোছাচ্ছে। কারণ, বসুন্ধরা থেকে বিদায় নিয়ে ফাহিম, সাদ, সোহেল রানা, ইমানুয়েল সানডেরা সাদাকালোতে নাম লিখিয়েছেন।

 

আবাহনী-বসুন্ধরা কিংস নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেও ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাব এখনও তাদের একটি ফিফা নিষেধাজ্ঞা তুলে নিতে পারেনি। যদি তারা ১ সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে, তাহলে তারা ক্লাব লাইসেন্স করে ৩ সেপ্টেম্বরের মধ্যে দলবদল করতে পারবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বন্দুক’ হাতে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৩ এম


‘বন্দুক’ হাতে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ আটক

নারায়ণগঞ্জের সিটি নগর পার্ক এলাকায় ‘বন্দুক’ হাতে দুই তরুণের ঘুরে বেড়ানোর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ ওই দুইজনকে আটক করেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বন্দর উপজেলার বন্দর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

দুই তরুণের কাছ থেকে দুটি খেলনা বন্দুক উদ্ধার করা হয়েছে।

আটক হওয়া তরুণদের মধ্যে লিমন তোহা (২২) ও ইয়াসিন মোল্লা (২৩) রয়েছেন। তাদের বাড়ি বন্দর বাজার এলাকায়। লিমন তোহা ওই এলাকার মো. শাহীন আহমেদের ছেলে।

 

ইয়াসিন মোল্লার বাবার নাম স্বপন মোল্লা। ভিডিওটি ধারণ করা স্থান নারায়ণগঞ্জ সদর মডেল থানার আওতাধীন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বন্দুক দুটির প্রকৃতি খেলনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। উদ্ধারকৃত খেলনা বন্দুক দুটি সঠিকভাবে যাচাই করা হয়েছে।

 

আটক দুই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ভিডিওটি তৈরি করার জন্য খেলনা বন্দুক ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছেন আটক দুই তরুণ। তাদের উদ্দেশ্য ছিল টিকটকের জন্য একটি ভিডিও বানানো।

তিনি আরও জানান, লিমন ২০২৪ সালে এইচএসসি পাস করে লেখাপড়া বন্ধ করে দিয়েছেন।

 

তিনি সাত বছর ধরে টিকটক করেন। অন্যদিকে, ইয়াসিন ২০২২ সালে এসএসসি পাস করার পর লেখাপড়া করেননি। তিনি দুই বছর ধরে টিকটক ভিডিও বানাচ্ছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্প্রতি ফেসবুকে ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে কালো রঙের লম্বা কুর্তা-পায়জামা ও মাথায় টুপি পরা দুই তরুণকে বন্দুক হাতে নারায়ণগঞ্জের সিটি নগর পার্কের বিভিন্ন স্থানে ঘুরতে দেখা যায়। তারা পথচারী, রিকশাচালক ও শিশুসহ বিভিন্ন ব্যক্তির দিকে বন্দুক তাক করে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে জানা যায়, টিকটকের ‘ভাইবোন’ নামের একটি অ্যাকাউন্টে প্রথম ভিডিওটি প্রকাশ করা হয়। এরপর লিমনের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টেও সেটি পোস্ট করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৭ এম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্তত ৪০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দিনভর যান চলাচল থেমে থেমে হলেও বিকেলের পর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।

 

রাতের অগ্রগতির সঙ্গে সঙ্গে যানজট নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর থেকে দাউদকান্দি হয়ে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ে।

শনিবার সকালে মহাসড়কের ওই অংশে যানবাহন প্রায় স্থবির হয়ে ছিল। এতে দূরপাল্লার বাসের যাত্রী, চালক এবং পণ্যবাহী যানবাহনের শ্রমিকরা ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে চরম দুর্ভোগে পড়েন।

রাতে নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর ব্রিজ এলাকা থেকে দাউদকান্দি পর্যন্ত ঢাকামুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

 

কিছু জায়গায় ধীরগতিতে যানবাহন চললেও বেশিরভাগ সময় গাড়িগুলি প্রায় স্থির ছিল। সময়ের সঙ্গে সঙ্গে যানজটের সারিও দীর্ঘ হতে থাকে।

মধ্যরাতে যানজটে আটকে থাকা বাসযাত্রী সাইফুল আলম জানান, ‘সন্ধ্যায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। রাত সাড়ে ১১টা পর্যন্ত দাউদকান্দিতে পৌঁছাতে পারিনি।

 

ঘণ্টার পর ঘণ্টা ধরে একইভাবে আটকে আছি। এত দীর্ঘ যানজটে পড়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

জাহিদ নামে আরেক যাত্রী বলেন, ‘রাত থেকে সড়কে আটকে আছি। কখন যানজট শেষ হবে, কিছুই বুঝতে পারছি না। বাসের মধ্যে নারী, শিশু ও বয়স্ক মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।

 

দূরপাল্লার বাস স্টারলাইনের চালক আহমেদ করিম বলেন, ‘সড়কে গাড়ির চাপ এমনিতেই বেশি। এর মধ্যে একটি লেন বন্ধ থাকায় সব গাড়িকে একটি লেন দিয়ে চলতে হচ্ছে। ফলে এই দীর্ঘ যানজট তৈরি হয়েছে।’

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর এলাকায় মহাসড়কের ঢাকামুখী অংশে বড় গর্ত তৈরি হওয়ায় জরুরি ভিত্তিতে মেরামত ও সংস্কারকাজ শুরু করা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম বলেন, ‘আষাঢ়িয়ার চর এলাকায় মহাসড়কের দুই লেনের এক লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। এ কারণে এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে। সংস্কারকাজ দ্রুত শেষ করে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
যুক্তরাষ্ট্র

স্কুলে ৩ শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় ১৪ বছরের সন্দেহভাজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫১ এম


স্কুলে ৩ শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় ১৪ বছরের সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি হাই স্কুলে ১৪ বছর বয়সী এক কিশোরের ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) আমেরিকারাস হাই স্কুলে এই হামলার ঘটনা ঘটে।

 

তবে ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

জেরোম ওয়াশিংটন জানান, সকাল সাড়ে ৮টার দিকে স্কুলের বেসবল মাঠের কাছে ছুরি নিয়ে হামলার খবর পাওয়া যায়। আহত শিক্ষার্থীদের মধ্যে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। একজন শিক্ষার্থী হামলার শিকার হলে অন্য দুইজন তাকে বাঁচাতে গিয়ে জখম হয়।

 

আহতদের হাসপাতালে নেওয়া হলে দুইজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং বর্তমানে তারা সকলেই শঙ্কামুক্ত অবস্থায় আছেন।

ঘটনার পরপরই সতর্কতা হিসেবে স্কুলটিতে লকডাউন জারি করা হয়। জেলা পুলিশ ঘটনার স্থান থেকেই ১৪ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে। তার বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনা হচ্ছে।

 

তবে অভিযুক্ত কিশোর ওই স্কুলের শিক্ষার্থী কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্কুল ডিস্ট্রিক্ট বোর্ড জানিয়েছে, অন্য সব শিক্ষার্থী ও কর্মীরা নিরাপদে রয়েছেন এবং তাদের মানসিক সহায়তার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। টেক্সাস রেঞ্জার্স ও স্থানীয় পুলিশ ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%