ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আরও কমলো জেট ফুয়েলের দাম


আরও কমলো জেট ফুয়েলের দাম

দেশের বাজারে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আরও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (৭ জুলাই) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। যা কার্যকর হবে আজ রাত ১২ টা থেকে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই মাসে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম কমানো হয়েছে ১৯ টাকা ২২ পয়সা।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৯৮০৮ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৭ জুন দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল। এছাড়া তখন আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়।

অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি ক্রেতা ও আন্তর্জাতিক ফ্লাইটে দেশি-বিদেশি ক্রেতারা হলো- চট্টগ্রামের হযরত শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর ও ভবিষ্যতে চালুতব্য বিমানবন্দর।

আরও পড়ুন: গণতন্ত্রের শর্ত ও রাজনৈতিক সংকটের গুরুত্ব: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাকড়ির স্তূপে লুকিয়ে থাকা সাপের ছোবলে প্রাণ হারালেন গৃহবধূ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


লাকড়ির স্তূপে লুকিয়ে থাকা সাপের ছোবলে প্রাণ হারালেন গৃহবধূ

মাদারীপুরের কালকিনি উপজেলায় রান্নার প্রস্তুতি নিতে গিয়ে লাকড়ির স্তূপ থেকে লাকড়ি তুলতে গিয়ে বিষধর সাপের ছোবলে খাদিজা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর কোলচরি (সস্তাল) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত খাদিজা বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে এবং জাকির বেপারীর স্ত্রী।

স্বজনরা জানান, প্রতিদিনের মতো সকালে রান্নার জন্য লাকড়ি-খড়ি আনতে রান্নাঘরে যান খাদিজা। এ সময় লাকড়ির স্তূপে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। ছোবল খাওয়ার পর তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিহাব উদ্দিন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই খাদিজা বেগমের মৃত্যু হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুগঞ্জের ধানের মোকামে গুজবের প্রভাব, দুশ্চিন্তায় কৃষক-বেপারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


আশুগঞ্জের ধানের মোকামে গুজবের প্রভাব, দুশ্চিন্তায় কৃষক-বেপারী

আশুগঞ্জের ধানের মোকামে গুজব ছড়িয়ে পড়ার কারণে অস্থিরতা সৃষ্টি হয়েছে, কৃষক ও বেপারীরা বেশ কষ্টে রয়েছেন।

'সরকার ভারত থেকে চাল আমদানি করছে’—এ এমন গুজবর কারণে বাজারে কৃত্রিম মন্দা সৃষ্টি করেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এই গুজব ছড়ানোর ফলস্বরূপ ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ধানের মোকাম আশুগঞ্জে রাতারাতি পতন ঘটেছে। এর ফলে কৃষক ও বেপারীদের পকেট কেটে সিন্ডিকেটটি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছে, এমন অভিযোগ উঠেছে। খাদ্য মন্ত্রণালয় চাল আমদানির বিষয়টি গুজব উল্লেখ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। তবে খাদ্য মন্ত্রণালয়ের এই বার্তার আগেই, কৃষক ও বেপারীরা সিন্ডিকেটের সুক্ষ্ম কারসাজির ফলে লোকসান ভোগ করছেন।

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বোরো মৌসুমে সরকার ধানের জন্য ৩৬ টাকা কেজি এবং প্রতি মন ধানের জন্য ১৪৪০ টাকা সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে। কিন্তু উজান থেকে আসা পাহাড়ী ঢল ও আগাম বন্যায় হাওরাঞ্চলের কৃষকরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকদের অভিযোগ, তারা সরকার নির্ধারিত মূল্যে ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না।

বিজয়নগরের কৃষক রফিক মিয়া জানান, ৮৫০ থেকে ১০৫০ টাকার বেশি দামে ধান বিক্রি করা সম্ভব নয়। সরকার নিদিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে ধান ক্রয় করছে বলে বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। বেপারীরা ধান কিনতে এসে দাম কম বলছে। জমির খরচ ৮ থেকে ১০ হাজার টাকা হলেও বিক্রির সময় ধানের দাম মিলছে না। বেপারীরা সিন্ডিকেট করে ধান কিনে গুদামে লোড করার পর দাম বাড়লে তারা বেশি দামে ধান বিক্রি করে লাভবান হচ্ছে।

নাসিরনগরের কৃষক সোহাগ মিয়া জানিয়েছেন, তিনি ধার দেনা করে জমি করেছেন। শ্রমিকের মূল্য হিসাব করে ধানের দাম পাওয়া যায় না। সরকার নির্ধারিত মূল্যে বাজারে ধানের দাম মিলছে না। মিল মালিকেরা কৃষকদের কাছ থেকে কম দামেই ধান কিনছেন এবং পরে বাজারে দাম বাড়লে তারা বিক্রি করছেন।

এদিকে, সরকার ভারত থেকে দেড়লাখ টন চাল আমদানি করবে—এমন গুজব শহরের ধান-চালের বৃহৎ হাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জকে অস্থির করে তুলেছে। গুজবের কারণে মিল মালিকদের সিন্ডিকেট হাওর অঞ্চলের কৃষক ও বেপারীদের কাছ থেকে ধান কেনা বন্ধ করে দিয়েছে। ফলে হাজার হাজার মন ধান নিয়ে কৃষকরা মারাত্মক বিপদের মধ্যে পড়েছেন।

কিশোরগঞ্জের মিঠামইন থেকে ধান নিয়ে আসা সেলিম মিয়া জানান, নৌকাগুলো দেখেই মিল মালিকের সিন্ডিকেট বাজার দর কমিয়ে দিচ্ছে। গত ৪ দিন ধরে বসে আছেন, কারণ তিনি ১১০০ টাকা মন ধান কিনে এনে এখন ৮৫০ থেকে ৯০০ টাকা মন দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

মিলন চন্দ্র দাস, যিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে ধান নিয়ে আসছেন, বলেন, ধান কিনে আনছেন ১১৫০ টাকা মনদরে, কিন্তু বাজারে ৭০০ টাকা মন বলা হচ্ছে। তিন দিন ধরে ধান বিক্রি করতে পারছেন না। মিল মালিকদের পক্ষ থেকে কিসে ইনফ্লেশন রয়েছে, তা দরদালে নিশ্চিত নয়।

মিল মালিকপক্ষের জয়নাল আবেদিন জানিয়েছেন, ধান থেকে চাল তৈরি করা হয় এবং তাদের লোকসান হচ্ছে। আগের চাল রাখার জায়গা নেই এবং বর্তমানে সরকার এলসি চাল আমদানি করবে বলে খবর রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সহকারী খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত নূর আলী বলেন, সরকার এলসির মাধ্যমে ইন্ডিয়া থেকে চাল আমদানি করছে—এটা নিছক গুজব। আমাদের পক্ষ থেকে বাজারে মনিটরিং চলছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর ব্রাহ্মণবাড়িয়ায় ৪ লাখ ৯৭ হাজার ৭শ ৯০ মেট্রিকটন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে আগামী ৩১ আগস্টের মধ্যে সরকার ৪৮ টাকা কেজি দরে ৪ হাজার ৯শ ৯৩ মেট্রিকটন আতপ চাল এবং ৪৯ টাকা কেজি দরে ৬৯ হাজার ২৭২ মেট্রিকটন চাল সংগ্রহ করবে। এছাড়া ৩৬ টাকা দরে ১১০৫৫ মেট্রিকটন ধান ক্রয় করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যান্সারে আক্রান্ত জুলাই শহীদের ভাইকে চাকরির আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


ক্যান্সারে আক্রান্ত জুলাই শহীদের ভাইকে চাকরির আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের প্রধানমন্ত্রীর দফতরে ক্যান্সারে আক্রান্ত সন্তান মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে এসে সাক্ষাৎ করেন তিনি। তাদের সাথে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

এ সময়, প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সেইসাথে মা ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর ঠিক দুই সপ্তাহ পর জানতে পারেন তার এই ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যান্সারে আক্রান্ত। এর সাত মাস পর স্বামীকেও হারান তিনি।

স্বামী-সন্তান হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়েন ফাতেমা। এসময়, ক্যান্সারে আক্রান্ত সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ান বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তখন থেকেই আমরা বিএনপি পরিবারের আহবায়ক, বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের তত্বাবধানে জিসানের চিকিৎসা চালানো হয়। তখন বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

তিনি আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমানের মাধ্যমে জিসানের চিকিৎসার খোঁজ খবর নিতেন। এরপর থেকে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের তত্বাবধানে চলছে জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থাপনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীর লাঠির আঘাতে বৃদ্ধ নিহত, স্বাভাবিক মৃত্যু হিসেবে ধামাচাপা দেয়ার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


স্ত্রীর লাঠির আঘাতে বৃদ্ধ নিহত, স্বাভাবিক মৃত্যু হিসেবে ধামাচাপা দেয়ার চেষ্টা

যশোরের মণিরামপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর লাঠির আঘাতে এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত পুলিশের হাতে আটক হয়েছেন অভিযুক্ত স্ত্রী।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার মদনপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আরিফুর রহমান (৭০) মদনপুর গ্রামের মৃত লালচাঁদ গাজীর ছেলে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, পারিবারিক কলহের এক পর্যায়ে আরিফুর রহমানকে তার স্ত্রী শেফালী বেগম লাঠি দিয়ে মাথা ও কপালে আঘাত করেন।

এতে তিনি গুরুতর আহত হয়ে মারা যান। পরে শেফালী বেগম তার এক আত্মীয়কে ডেকে এনে এটি ‘স্বাভাবিক মৃত্যু’ হয়েছে বলে দাবি করেন।

তবে সকালে স্থানীয় ইউপি সদস্য মরদেহে রক্তাক্ত জখম দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঝাঁপা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনার পর পুলিশি তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%