০৯:৫১ এম
ভারতের দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের প্রেক্ষাপটে শহরজুড়ে প্রায় ২৫ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এলাকায়, যেমন দিল্লির সীমান্ত, রেলস্টেশন এবং বাস টার্মিনালগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি, ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বেরোনোর পথ বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপ একটি বার্তা দিয়েছেন।
অভিজিৎ বলেন, “তারা যদি আমাকে আটক বা গ্রেফতার করতে চায়, করুক। আমি তার জন্য প্রস্তুত। আমাকে গ্রেফতার করুক বা আটক করুক, তাতে আমার কিছু যায়-আসে না।”
দিল্লিতে পৌঁছালে তাকে আটক করা হবে কিনা, এ বিষয়ে তিনি এ কথা বলেন। এএনআইকে তিনি এসব মন্তব্য করেন। মুম্বাই থেকে দিল্লির পথে রওনা হয়েছেন অভিজিৎ। এনআই প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে দীপকে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হতে।
আরও পড়ুন: ফিলিস্তিনিদের জমি কেড়ে নিয়ে নৈতিকতা হারিয়েছে ইসরাইল: বারাক ওবামা
দিল্লি ছাড়ার আগে সামাজিক মাধ্যম এক্সে অভিজিৎ একটি পোস্টে লেখেন, “যন্তর মন্তর ২.০ শুরু হয়ে গেছে। জ্ঞানেশ কুমার, ভোট চুরিতে আপনার সহায়তা করার দিন শেষ হয়ে গেছে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন