০৫:২৬ পি.এম
বিশ্বকাপে কেপ ভার্ডের বিপরীতে আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর জয়ের পর অসংখ্য সমর্থক উচ্ছ্বাসে ভেসেছেন। এই আবেগের ঢেউ ক্ষুদ্র পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকেও স্পর্শ করেছে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি মজার পোস্ট ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে।
নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় তিনি লিখেছেন, ‘আজকে জানলাম ১৩ মিনিট শ্বাস আটকে রেখেও আমি বেঁচে থাকতে পারি।’
এই সংক্ষিপ্ত মন্তব্যেই ফুটে উঠেছে ম্যাচের উত্তেজনা। শেষ মুহূর্ত পর্যন্ত চলা টানটান লড়াইয়ে অনেক দর্শকের মতো তৌসিফও যে রীতিমতো শ্বাসরুদ্ধকর সময় কাটিয়েছেন, তা তিনি রসিকতার ছলে প্রকাশ করেছেন।
আরও পড়ুন: এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
তার পোস্টের পর ভক্তরা মন্তব্যের ঘরে মজার প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। অনেকেই নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে বলেন, আর্জেন্টিনার ম্যাচ দেখতে গিয়ে তাদের অবস্থাও প্রায় একই ছিল।
আবার অনেকেই মেজার ছলে খোঁচা দিয়ে মন্তব্য করেন, শক্তিশালী কেপ ভার্ডের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়নদের এই অবস্থা!
উল্লেখ্য, কেপ ভার্ডেকে হারিয়ে বিশ্বকাপের পরবর্তী পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই রোমাঞ্চকর জয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উচ্ছ্বাসের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে অভিনেতা তৌসিফ মাহবুবের এই ব্যতিক্রমী মন্তব্য।
আরও পড়ুন: আজ দুর্গাপূজা উপলক্ষে সরকারি অফিস ও ব্যাংক খোলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন