বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং
০৩:০২ পি.এম
রাজধানীর রায়েরবাগের জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসা থেকে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দুজনের মধ্যে একজন মাদরাসার শিক্ষকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (১৩ অগাস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামি হাফেজ মো. জাকারিয়া রওয়াজাতুল উলূম হাফিজিয়া নুরানী মাদরাসার শিক্ষক বলে জানা যায়।
এছাড়া, বয়স বিবেচনায় শিশু হিসেবে জুবায়ের নামে আরেক আসামির রিমান্ড শুনানির জন্য শিশু আদালতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এই দিন কারাগার থেকে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। বাদীপক্ষের আইনজীবী হারুনর রশীদ খান রিমান্ডের পক্ষে শুনানি করেন।
অন্যদিকে আসামিপক্ষে দেওয়া ইমদাদুল আলম রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ৩ আগস্ট দুপুরে ওই মাদরাসার তৃতীয় তলার বাথরুম থেকে মো. নাঈম শেখ নামে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি তার মা নাজমা বেগমের দায়ের করা হত্যা মামলায় উঠে আসে।
মামলার পর রাত ১০ টার দিকে পুলিশ তাদের মাদরাসা থেকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে, ৪ আগস্ট তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরদিন, ৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই আমজাদ হোসেন তাদের পাঁচ দিনের রিমান্ট চাইলে আদালত ১৩ আগস্ট শুনানির দিন ধার্য করেন।
মামলার বিবরণ অনুযায়ী, নাজমা বেগমের দুই ছেলে ওই মাদরাসায় পড়াশোনা করছে। আসামিরা বিভিন্ন কারণে নাঈমকে নির্যাতন করতো। শিশুটি বিষয়টি তার মায়ের কাছে প্রকাশ করে। নাজমা তার ছেলেকে মাদরাসা থেকে নিয়ে আসতে চাইলেও আসামিরা জানায় যে তারা ছাড়পত্র দেবে না। এই কারণে নাঈম সেখানে পড়াশোনা করতে অস্বীকার করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে নির্যাতন করতে থাকে। গত সোমবার দুপুর ১টার দিকে নাঈম তার শিক্ষকদের জানান যে, সে মাদরাসায় পড়বে না। এ সময় তার উপর মারধর করা হয় এবং চেঙ্গাদোলা করে রাখা হয়। পরে, দুপুর ১টা থেকে আড়াইটার মধ্যে আসামিরা নাঈমকে শ্বাসরোধ করে হত্যা করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২ টার দিকে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মনোনয়নপত্র গ্রহণ করেন।
এদিন দুপুর আড়াইটায় বিএনপির একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র নিয়ে নির্বাচন ভবনে যায়। এরপর তারা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলামের মনোনয়পত্র জমা দেন।
এই প্রতিনিধি দলে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী এবং হাবিব উন নবী খান সোহেল।
বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। দুটি মনোনয়নপত্র একই ব্যক্তির নামে জমা দেওয়া হয়েছে। যিনি প্রস্তাবক ও সমর্থক হিসেবে আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায় রয়েছেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে অন্তত ৩৫ বছর বয়সী হতে হবে এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। যেকোনো সংসদ সদস্য যদি রাষ্ট্রপতি নির্বাচিত হন, তবে কার্যভার গ্রহণের দিনের থেকে তার সংসদীয় আসন শূন্য হয়ে যাবে।
তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেটেলার তথা অবৈধ বসতিস্থাপনকারীদের অবরোধকে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ‘ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্কের রিপোর্ট অনুযায়ী, নাবলুসের কুসরা গ্রামে গত রোববার থেকে ফিলিস্তিনি কয়েকটি বাড়ি অবরোধ করে রেখেছেন ইসরাইলি বসতিস্থাপনকারীরা। অবরুদ্ধ বাড়িগুলোর মধ্যে একটি বাড়ি যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের মালিকানাধীন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই অবরোধের কারণে তারা খাবারসহ নানা প্রয়োজনীয় সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
এখন, এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাকাবি মন্তব্য করেছেন, ওই পরিবারের বাড়ির সঙ্গে যারা এমন আচরণ করছে, তাদের কর্মকাণ্ড ‘অপরাধমূলক’। তিনি আরও বলেছেন, ‘পরিবারটিকে ভয় দেখানো ও হয়রানি করার উদ্দেশ্যে যারা এই ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তাদের আচরণ অপরাধজনক এবং ঘৃণ্য। এ ধরনের গুন্ডামির কোনো অজুহাত নেই।’
এছাড়া মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরায়েল এ ঘটনায় হস্তক্ষেপ করেছে। হাকাবির দেওয়া এই মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কারণ, তিনি একজন ইভানজেলিক্যাল খ্রিষ্টান ধর্মযাজক এবং অতীতে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের প্রতি সমর্থন জানিয়ে এসেছেন। ১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে থাকা পশ্চিম তীরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার বিরোধিতা করেছেন বলেও জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
৭ কলেজের সকল সেশনের শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পরিচালনা করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ১২টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনের অংশে তাঁরা অবস্থান নেন।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী ঢাকা কলেজের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আলা ফাহাদ বলেন, "আমরা যতবার আন্দোলন করেছি, প্রত্যেকবার ঢাকা কলেজের এই মুক্ত ময়দান থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটির স্লোগান উঠেছে। আজও আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির রানিং সেশন, একাডেমিক মাইগ্রেশনের দাবিতে বিক্ষোভ মিছিল করার আহ্বান জানিয়েছিলাম।"
তিনি আরো মন্তব্য করেন, "শিক্ষার্থীরা এখানে সহাবস্থান করেছিল, সব ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমার ক্যাম্পাসে উপস্থিত ছিল। ঠিক তার কিছুক্ষণ পরে শিক্ষা সিন্ডিকেটের একটি দল ঢাকা কলেজের প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে আমাদের ক্যাম্পাসে যেসব শিক্ষার্থী অবস্থান করছিল, তাদের সবাইকে ক্যাম্পাস থেকে বের করে দেয় এবং আমাদের ঢাকা কলেজের গেটে তালা ঝুলিয়ে দেয়, বলার জন্য যে এখান থেকে কোনো বিক্ষোভ মিছিল বের হবে না।"
তিনি আরও উল্লেখ করেছেন, "সরকার শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় আইন পাস করেছে। এই আইনটি রানিং সেশনগুলোর একাডেমিক জটিলতা দূর করার জন্য ছিল এবং আমাদের যে পরিচয়হীনতা রয়েছে, তা মোকাবিলা করার জন্য। প্রথমত তারা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কিন্তু যৌক্তিকতার কারণে যখন আমরা টেবিল টকে জয়ী হলাম, তখন সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় আমাদের পক্ষে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় আইন পাস করেছে। বর্তমানে সবচেয়ে বড় কাজ হলো যাদের সমস্যার জন্য এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, তাদের সমস্যাগুলি দূর করা।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ঐতিহ্যবাহী জলছত্র হরিসভা মন্দিরে রাতের আঁধারে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মন্দিরের দুটি দানবাক্সের আনুমানিক ৯০ হাজার টাকা, স্বর্ণালংকার, রূপার নুপুর, পিতল-কাঁসার পূজার সামগ্রীসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
মন্দির কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাতে কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা মন্দিরের দানবাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যায়। পাশাপাশি পূজার কাজে ব্যবহৃত স্বর্ণালংকার, রূপার নুপুর, পিতল-কাঁসার বিভিন্ন সামগ্রীসহ মূল্যবান জিনিসপত্রও নিয়ে যায়।
স্থানীয়রা জানান, জলছত্র হরিসভা মন্দিরটি দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসছে। মন্দিরের ইতিহাসে এ ধরনের চুরির ঘটনা আগে কখনো ঘটেনি। ফলে চুরির ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
মন্দির কর্তৃপক্ষ জানায়, চুরির ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। দ্রুত চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
চুরির ঘটনা শুনে ঘটনা স্হলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল মোঃ আরিফুল ইসলাম। তিনি জানান মামলা প্রক্রিয়াধীন আছে। তদন্ত চলছে। আশা করি দ্রুত চুরির ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ