ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা


বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২ টার দিকে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মনোনয়নপত্র গ্রহণ করেন।

আরও পড়ুন: ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-ডানপন্থীদের প্রাইমারিতে অংশ নেবেন না এদুয়ার ফিলিপ

এদিন দুপুর আড়াইটায় বিএনপির একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র নিয়ে নির্বাচন ভবনে যায়। এরপর তারা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলামের মনোনয়পত্র জমা দেন।

এই প্রতিনিধি দলে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী এবং হাবিব উন নবী খান সোহেল।

বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। দুটি মনোনয়নপত্র একই ব্যক্তির নামে জমা দেওয়া হয়েছে। যিনি প্রস্তাবক ও সমর্থক হিসেবে আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায় রয়েছেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে অন্তত ৩৫ বছর বয়সী হতে হবে এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। যেকোনো সংসদ সদস্য যদি রাষ্ট্রপতি নির্বাচিত হন, তবে কার্যভার গ্রহণের দিনের থেকে তার সংসদীয় আসন শূন্য হয়ে যাবে।

আরও পড়ুন: নতুন ভোটার হওয়া ও এনআইডি সংশোধনের নিয়ম জেনে নিন

তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের অবরোধকে ‘সন্ত্রাস’ আখ্যা মার্কিন রাষ্ট্রদূতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


পশ্চিম তীরে ফিলিস্তিনিদের অবরোধকে ‘সন্ত্রাস’ আখ্যা মার্কিন রাষ্ট্রদূতের

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেটেলার তথা অবৈধ বসতিস্থাপনকারীদের অবরোধকে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ‘ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্কের রিপোর্ট অনুযায়ী, নাবলুসের কুসরা গ্রামে গত রোববার থেকে ফিলিস্তিনি কয়েকটি বাড়ি অবরোধ করে রেখেছেন ইসরাইলি বসতিস্থাপনকারীরা। অবরুদ্ধ বাড়িগুলোর মধ্যে একটি বাড়ি যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের মালিকানাধীন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই অবরোধের কারণে তারা খাবারসহ নানা প্রয়োজনীয় সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

এখন, এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাকাবি মন্তব্য করেছেন, ওই পরিবারের বাড়ির সঙ্গে যারা এমন আচরণ করছে, তাদের কর্মকাণ্ড ‘অপরাধমূলক’। তিনি আরও বলেছেন, ‘পরিবারটিকে ভয় দেখানো ও হয়রানি করার উদ্দেশ্যে যারা এই ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তাদের আচরণ অপরাধজনক এবং ঘৃণ্য। এ ধরনের গুন্ডামির কোনো অজুহাত নেই।’

এছাড়া মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরায়েল এ ঘটনায় হস্তক্ষেপ করেছে। হাকাবির দেওয়া এই মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কারণ, তিনি একজন ইভানজেলিক্যাল খ্রিষ্টান ধর্মযাজক এবং অতীতে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের প্রতি সমর্থন জানিয়ে এসেছেন। ১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে থাকা পশ্চিম তীরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার বিরোধিতা করেছেন বলেও জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ কলেজের সব সেশনের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্তির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


৭ কলেজের সব সেশনের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্তির দাবি

৭ কলেজের সকল সেশনের শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পরিচালনা করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ১২টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনের অংশে তাঁরা অবস্থান নেন।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী ঢাকা কলেজের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আলা ফাহাদ বলেন, "আমরা যতবার আন্দোলন করেছি, প্রত্যেকবার ঢাকা কলেজের এই মুক্ত ময়দান থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটির স্লোগান উঠেছে। আজও আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির রানিং সেশন, একাডেমিক মাইগ্রেশনের দাবিতে বিক্ষোভ মিছিল করার আহ্বান জানিয়েছিলাম।"

তিনি আরো মন্তব্য করেন, "শিক্ষার্থীরা এখানে সহাবস্থান করেছিল, সব ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমার ক্যাম্পাসে উপস্থিত ছিল। ঠিক তার কিছুক্ষণ পরে শিক্ষা সিন্ডিকেটের একটি দল ঢাকা কলেজের প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে আমাদের ক্যাম্পাসে যেসব শিক্ষার্থী অবস্থান করছিল, তাদের সবাইকে ক্যাম্পাস থেকে বের করে দেয় এবং আমাদের ঢাকা কলেজের গেটে তালা ঝুলিয়ে দেয়, বলার জন্য যে এখান থেকে কোনো বিক্ষোভ মিছিল বের হবে না।"

তিনি আরও উল্লেখ করেছেন, "সরকার শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় আইন পাস করেছে। এই আইনটি রানিং সেশনগুলোর একাডেমিক জটিলতা দূর করার জন্য ছিল এবং আমাদের যে পরিচয়হীনতা রয়েছে, তা মোকাবিলা করার জন্য। প্রথমত তারা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কিন্তু যৌক্তিকতার কারণে যখন আমরা টেবিল টকে জয়ী হলাম, তখন সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় আমাদের পক্ষে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় আইন পাস করেছে। বর্তমানে সবচেয়ে বড় কাজ হলো যাদের সমস্যার জন্য এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, তাদের সমস্যাগুলি দূর করা।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে রাতের আঁধারে চুরি

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে রাতের আঁধারে চুরি

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ঐতিহ্যবাহী জলছত্র হরিসভা মন্দিরে রাতের আঁধারে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মন্দিরের দুটি দানবাক্সের আনুমানিক ৯০ হাজার টাকা, স্বর্ণালংকার, রূপার নুপুর, পিতল-কাঁসার পূজার সামগ্রীসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
মন্দির কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাতে কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা মন্দিরের দানবাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যায়। পাশাপাশি পূজার কাজে ব্যবহৃত স্বর্ণালংকার, রূপার নুপুর, পিতল-কাঁসার বিভিন্ন সামগ্রীসহ মূল্যবান জিনিসপত্রও নিয়ে যায়।
স্থানীয়রা জানান, জলছত্র হরিসভা মন্দিরটি দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসছে। মন্দিরের ইতিহাসে এ ধরনের চুরির ঘটনা আগে কখনো ঘটেনি। ফলে চুরির ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
মন্দির কর্তৃপক্ষ জানায়, চুরির ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। দ্রুত চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
চুরির ঘটনা শুনে ঘটনা স্হলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল মোঃ আরিফুল ইসলাম। তিনি জানান মামলা প্রক্রিয়াধীন আছে। তদন্ত চলছে। আশা করি দ্রুত চুরির ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ ইরানের নিয়ন্ত্রণে: বাসিজ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


হরমুজ ইরানের নিয়ন্ত্রণে: বাসিজ প্রধান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ‘নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায়’ রয়েছে বলছেন ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান হোজ্জাতোলেসলাম হোসেইন তাইয়েব। এই খবরটি ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারসের বরাতে আল জাজিরা জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দিয়েছেন যে, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর এই বক্তব্যটি আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইরানের পক্ষ থেকে উচ্চারিত হলো।

স্থানীয় সময় বুধবার (১২ আগস্ট) ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমার মনে হয়, আমরা এটি ধরে রাখব!’ তিনি পোস্টের শেষে লেখেন, ‘সমস্ত প্রশংসা আল্লাহর’।

এর আগে, গত মঙ্গলবার (১১ আগস্ট) সাংবাদিকদের কাছে একই ধরনের দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ইরানের বন্দরগুলোতে চলমান মার্কিন অবরোধের কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, এটাকে সবাই ‘ইস্পাতের দেয়াল’ বলে অভিহিত করেছে এবং এর বিরুদ্ধে ইরানের কিছু করার সম্ভাবনা নেই।

বাসিজ প্রধান তাইয়েব আজ জবাবে বলেন, ‘আজ আপনারা দেখতে পাচ্ছেন, হরমুজ প্রণালি ইসলামী প্রজাতন্ত্র ইরানের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের দেশ সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে তার পথ এগিয়ে নিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমেরিকানরা ইসলামী বিপ্লবের শক্তি দেখেছে।’

হরমুজ প্রণালিতে কার্যত ইরানের প্রভাব অব্যাহত রয়েছে। আগামীতে এই জলপথ কীভাবে পরিচালিত হবে, সে নিয়ে তেহরান ওমানের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এই আলোচনাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করছে না। একই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর শান্তি আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে।

ইরান জানিয়েছে যে, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা সম্পদ অবমুক্ত না করা পর্যন্ত হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল সম্পূর্ণরূপে চালু হতে দেয়া হবে না।

প্রণালিটি দিয়ে কিছু জাহাজ চলাচল করতে পারলেও তারা বিভিন্ন বাধা ও নিরাপত্তাজনিত সমস্যার মুখোমুখি হচ্ছে। এর ফলে, জলপথটিতে জাহাজ চলাচলের পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে মাত্র আটটি জাহাজ পার হয়েছে। যুদ্ধের পূর্বে প্রতিদিন এই জলপথ দিয়ে ১৩০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করত। বাণিজ্য বিশ্লেষণ প্ল্যাটফর্ম কেপলারের তথ্য অনুযায়ী, এর আগের ১০ দিনের গড় ছিল প্রায় ১২টি জাহাজ।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। জুনে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করলেও জুলাইয়ের মাঝামাঝি সময়ে তা ভেঙে যায়। এরপর উভয় পক্ষ আবারও হামলা শুরু করে।

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধে কিছুটা কমে এলেও বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত রয়েছে। মঙ্গলবার মার্কিন নৌবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%