ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

আজকের নামাজের সময়সূচি (২৪ জুন ২০২৬)


আজকের নামাজের সময়সূচি (২৪ জুন ২০২৬)

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হলো নামাজ, যা পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয়। তাই নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করার গুরুত্ব রয়েছে।

বুধবার (২৪ জুন) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য নামাজের সময়সূচি নিচে উল্লেখিত:

জোহর- ১২:০৫ মিনিট।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

আসর- ০৪:৪১ মিনিট।

মাগরিব- ০৬:৫৩ মিনিট।

এশা- ০৮:২০ মিনিট।

উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ ও বিয়োগ করতে হবে, সেগুলো নিচে উল্লেখ করা হলো:

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

আরও পড়ুন: একা জবাই করলে কি প্রাণীর মাংস হালাল হবে? শায়খ আহমাদুল্লাহর মন্তব্য

বরিশাল: ০১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট।

আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচসহ টিভিতে আজকের সূচি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:২৮ এম


বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচসহ টিভিতে আজকের সূচি

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখা সম্ভব নয়। সুতরাং আপনাকে কিছুটা বেছে নিতে হবে নিজের সময় এবং পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি সকলের মতো আপনারও আগ্রহ বেশি। কোন খেলা কোথায় হচ্ছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। ঠিক করে ফেলুন, কখন আপনি কোন খেলায় চোখ রাখবেন।

আগামীকাল ভোরে ব্রাজিল তাদের শেষ গ্রুপ ম্যাচ খেলতে চলেছে। ব্রাজিলের প্রতিপক্ষ হবে স্কটল্যান্ড। এছাড়া আজ দিনের প্রথম ম্যাচে কলম্বিয়া এবং কঙ্গোর মধ্যে মুখোমুখি লড়াই হবে।

ফুটবল

ফিফা বিশ্বকাপ

কলম্বিয়া-কঙ্গো

সকাল ৮টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

সুইজারল্যান্ড-কানাডা

রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

স্কটল্যান্ড-ব্রাজিল

আগামীকাল ভোর ৪টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

ক্রিকেট

নারী টি–টুয়েন্টি বিশ্বকাপ

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

রাত ১১-৩০ মিনিটে, স্টার স্পোর্টস ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পে-স্কেল ইস্যুতে আজ গুরুত্বপূর্ণ সভা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:৩২ এম


পে-স্কেল ইস্যুতে আজ গুরুত্বপূর্ণ সভা

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেল এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্তকরণের লক্ষ্যে আজ বৈঠকে বসছে পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটি।

বুধবার (২৪ জুন) প্রকাশিত তথ্য অনুযায়ী, কারিগরি ও আইনি বিষয়ের ওপর সিদ্ধান্ত গ্রহণ করতে পে-স্কেল কমিটি আজ এই বৈঠক আয়োজন করেছে।

বৈঠকে বেতন বৃদ্ধি, গেজেট প্রকাশ, পে-স্কেল বাস্তবায়নের ধাপ নির্ধারণ, ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য দূরীকরণ এবং কারিগরি ও আইনি জটিলতা অপসারণসহ অন্যান্য বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে।

মঙ্গলবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সচিব কমিটির প্রাথমিক প্রস্তাবনা অনুযায়ী তিন ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে আলোচনা ইতিমধ্যেই হয়েছে, তবে এখন আলোচনা হবে এটি দুই ধাপে করতে পারা যায় কিনা। অফিসার-কর্মচারীদের দাবির আলোকে এমন আলোচনা উঠেছে। দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন হলে আগামী ১ জুলাই থেকে শতভাগ বেসিক বৃদ্ধি পাবে।

সূত্রের তথ্য অনুযায়ী, শুধুমাত্র বেসিকের বিষয়টিই নয়; সচিব কমিটির সভায় পে-কমিশনের সুপারিশের কতটুকু কার্যকর করা হবে অর্থাৎ পে-কমিশন বেতন বৃদ্ধির যে সুপারিশ করেছিল তা কতটুকু বাস্তবায়ন হবে সে বিষয়টিও গুরুত্বের সাথে আলোচনা হবে। পাশাপাশি বিভিন্ন ভাতা কত টাকা বৃদ্ধি করা হবে সেটিও আলোচনা করার বিষয়।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, বুধবার সচিব কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত ঠিকানা সচিব কমিটির এ বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন। একইসাথে, আইনি ভেটিংয়ের মাধ্যমে পূর্বের বিধিমালা সংশোধন এবং পে-স্কেলের জটিল হিসাব-নিকাশ ডিজিটাল প্ল্যাটফর্ম আইবাস++ মাধ্যমে দ্রুত সম্পন্ন করার বিষয়েও আলোচনা হবে।

নাম প্রকাশ না করার শর্তে সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানান, ‘আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর হবে। তবে বেসিকের ৫০ শতাংশ নাকি শতভাগ বৃদ্ধি পাবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। জুলাই থেকে পে-স্কেল কার্যকর হলেও টাকা পেতে দুই থেকে তিন মাস সময় লাগবে। সচিব কমিটির সভায় অনেক কিছুই চূড়ান্ত হবে বলেও আশা করা যাচ্ছে।’

এর আগে ১৮ জুন অনুষ্ঠিত বৈঠকে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো সম্পর্কে প্রস্তাবগুলো পর্যালোচনা করা হয়েছে।

সচিবালয়ে অনুষ্ঠেয় বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এর নেতৃত্বাধীন পুনর্গঠিত সচিব কমিটির সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

সূত্রগুলো জানাচ্ছে, নতুন পে-স্কেলের প্রথম ধাপে উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বেশি বাড়ানোর পরিকল্পনার কথা বলা হচ্ছে। সরকারি ব্যয় নিয়ন্ত্রণের সঙ্গে মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় নিম্ন আয়ের কর্মচারীদের সহায়তা করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই অনুযায়ী, আগামী অর্থবছর থেকে ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়তে পারে। অন্যদিকে, ১ম থেকে ৯ম গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক কম রাখতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গ্রেড-১ থেকে গ্রেড-৯ পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন যতটা বৃদ্ধি করা হবে, তার ৪০ শতাংশ আগামী অর্থবছরে কার্যকর করা হতে পারে। অন্যদিকে, ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির ৬০ শতাংশ কার্যকর করার প্রস্তাব আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ৭ হাজার ইয়াবাসহ আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:৩৬ এম


মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ৭ হাজার ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় মোটরসাইকেলের ইঞ্জিনের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ৭ হাজার পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার সুজন বর্মণের মোটরসাইকেল গ্যারেজের দক্ষিণ পাশের সড়ক থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে সোহেল মিয়া (৩৬) এবং একই উপজেলার খাইরুল ইসলামের ছেলে সজীব (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজেন্দ্রপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেল সন্দেহজনক মনে হলে সেটি গ্যারেজে নিয়ে পরীক্ষা করা হয়। পরে মোটরসাইকেলের ইঞ্জিনের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। এ ঘটনায় অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক আল আমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে কাগজের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:৪৭ এম


কেরানীগঞ্জে কাগজের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম এলাকায় একটি কাগজের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ফলে গুদামে থাকা বিপুল পরিমাণ কাগজ ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে বনগ্রাম এলাকায় অবস্থিত ‘রুবেল অ্যান্ড সন্স’ নামের একটি কাগজের গুদামে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুদামটির পাশেই একটি নতুন কারখানার নির্মাণকাজ চলছিল এবং সেখানে ওয়েল্ডিংয়ের সময় ছিটকে যাওয়া আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ উঠেছে, ঝুঁকিপূর্ণভাবে ওয়েল্ডিংয়ের কাজ না করার জন্য শ্রমিকদের একাধিকবার সতর্ক করা হলেও তা উপেক্ষা করা হয়।

গুদামের মালিক রুবেল হোসেন দাবি করেন, পাশের নির্মাণাধীন কারখানায় অসতর্কভাবে ওয়েল্ডিংয়ের কাজ করার কারণেই আগুন লাগে। এতে তাঁর কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।’

রাত সাড়ে নয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পোস্তগোলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার জানান, বিকেল সাড়ে চারটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে গুদামে বিপুল পরিমাণ কাগজ ও প্লাস্টিকজাতীয় সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একই সঙ্গে এলাকায় পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

তিনি আরও বলেন, প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি। তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক জানান, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজিদ উল মাহমুদকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খানকে সদস্য করা হয়েছে।

তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%