০৪:৫৫ পি.এম
যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় চলমান তীব্র তাপপ্রবাহের কারণে স্বাধীনতা দিবসের আয়োজন কমিয়ে ফেলা হয়েছে। ৪ জুলাইয়ের প্রচণ্ড গরমের কারণে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন স্থানের কর্মকর্তারা ডজনখানেক শোভাযাত্রা, কনসার্ট ও আতশবাজির প্রদর্শনী বাতিল কিংবা স্থগিত করতে বাধ্য হয়েছেন।
ব্যাহত হওয়া অনুষ্ঠানগুলোর মধ্যে আছে ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’। এই মেলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কর্মসূচির অন্যতম প্রধান আকর্ষণ ছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ৫০টি অঙ্গরাজ্যের সংস্কৃতি ও বৈশিষ্ট্য তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত এ মেলা গতকাল শুক্রবার বিকেলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তখন তাপমাত্রা পৌঁছেছিল ১০১ ডিগ্রি ফারেনহাইটে (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস)।
এদিকে, আড়াইশো বছর আগে জাতির কর্ণধাররা স্বাধীনতার ভিত নির্মাণ করেছিলেন তা রক্ষায় দেশবাসীকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করেছেন, প্রগতিশীল ডেমোক্র্যাটদের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের ব্ল্যাক হিলস অঞ্চলে অবস্থিত বিশ্ববিখ্যাত স্মৃতিসৌধ মাউন্ট রাশমোর। এই মাউন্ট রাশমোর জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, থিওডোর রুজভেল্ট এবং আব্রাহাম লিঙ্কন- চার প্রেসিডেন্টের প্রতিকৃতি নিয়ে তৈরি ৬০ ফুট উঁচু একটি মনুমেন্ট।
আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে
যুক্তরাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক এই স্মৃতিসৌধ ভ্রমণ করে স্বাধীনতা দিবসের সন্ধ্যার সূচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্বাধীনতার কাণ্ডারিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বক্তব্য শুরু করেন। এ সময় মধ্যবর্তী নির্বাচনের বিষয়টি মাথায় রেখে প্রগতিশীল ডেমোক্র্যাটদের একহাত নিয়েছেন ট্রাম্প।
বর্তমানে বামপন্থী ডেমোক্র্যাটিক প্রার্থীদের সাম্প্রতিক ধারাবাহিক সাফল্য রীতিমতো ভোগাচ্ছে রিপাবলিকানদের। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের সতর্কবার্তা, প্রগতিশীল ডেমোক্র্যাটরা একধরনের কমিউনিস্ট হুমকি সৃষ্টি করছে, যা জাতির কর্ণধারদের স্বপ্ন ধূলিসাৎ করে দিতে পারে।
এদিকে, তীব্র দাবদাহের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে দেশটির স্বাধীনতা দিবস উদযাপনও ব্যাহত হচ্ছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বোস্টনের মতো শহরগুলোতে রোদের তীব্রতা এড়ানোর চেষ্টা হচ্ছে। দুপুরের অনুষ্ঠানগুলো বিকেলে সরানো হয়েছে। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য শহরে কুলিং সেন্টার ও মিস্ট স্টেশনও বসানো হয়েছে। প্রচণ্ড গরমে বাতিল করা হয়েছে ফিলাডেলফিয়ার বিখ্যাত স্যালুট টু ইন্ডিপেন্ডেন্স সেমিকুইনসেন্টেনিয়াল প্যারেড। নিউ জার্সির হ্যাডন টাউনশিপ এবং নিউ ইয়র্কের ওয়াটারটাউনে প্যারেড ও কনসার্ট বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন