১২:৫৩ পি.এম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ২২ বোতল এসকাফ সিরাপ, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ৫৮ বিজিবির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, মাধবখালী বিওপির হাবিলদার মো. সাইফুর রহমানের নেতৃত্বে একটি টহল দল জীবননগর উপজেলার সীমান্ত পিলার ৭০/৬-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের বাঁশবাগানে অভিযান চালায়। এ সময় এক অজ্ঞাত চোরাকারবারীকে ধাওয়া করলে তিনি একটি প্লাস্টিকের নেটের বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যান।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে উদ্ধার করা হয় ২২ বোতল এসকাফ সিরাপ। একই বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি।
বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও এসকাফ সিরাপকে জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, এখন পর্যন্ত তিনি এ বিষয়ে অবগত নন।
আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন