ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মাদারীপুরে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিক নিহত, আহত ২


মাদারীপুরে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিক নিহত, আহত ২

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল এলাকায় একটি কারখানা/গ্যারেজে কেমিক্যালযুক্ত ড্রাম কাটার সময় বিস্ফোরণে নিরব শরীফ (১৫) নামে এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরব শরীফ পশ্চিম বনগ্রাম এলাকার বাসিন্দা হানিফ শরীফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে নিরব শরীফসহ কয়েকজন শ্রমিক একটি কারখানা/গ্যারেজে কাজ করছিলেন। এ সময় একটি কেমিক্যালযুক্ত ড্রাম ইলেকট্রিক কাটার মেশিন দিয়ে কাটার চেষ্টা করা হলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নিরব শরীফ গুরুতর দগ্ধ হন এবং আরও দুই শ্রমিক আহত হন।

আরও পড়ুন: পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায়

স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরব শরীফকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হবে।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে কেমিক্যালযুক্ত ড্রামটি বিস্ফোরিত হয়েছে এবং নিরাপত্তা বিধি অনুসরণ করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
শাওন বল
মাদারীপুর

আরও পড়ুন: বরিশাল মহানগর পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৪, ইয়াবা-গাঁজাসহ উদ্ধার ট্রান্সফরমারের কয়েল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মাগুরায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


জুলাই গণঅভ্যুত্থান দিবসে মাগুরায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় শহরের ঢাকা রোডে নবগঙ্গা সেতুর কাছে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

পুষ্পস্তবক অর্পণের পর নেতৃবৃন্দ মাগুরায় ৪ আগস্ট নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত করেন।

পরে শহরের নোমানী ময়দান জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান বলেন, ‘আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা। জুলাই আন্দোলনের শহীদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা। যেখানে ঘুষ, দুর্নীতি ও অন্যায়ের কোনো স্থান থাকবে না।’

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বংশালে বিভিন্ন অপরাধে আটক ১৭, কারাদণ্ড পেলেন ১৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


বংশালে বিভিন্ন অপরাধে আটক ১৭, কারাদণ্ড পেলেন ১৫ জন

রাজধানীর বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার কারণে ১৫ জনসহ বিভিন্ন অপরাধে মোট ১৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানার পুলিশ। জুয়ার আসর থেকে আটক ১৫ জনকে ভ্রাম্যমাণ আদালত দুই মাস করে কারাদণ্ড দেন।

বুধবার (৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদ ভিত্তিতে বংশাল থানার একটি বাসায় অভিযানে গিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় ১৫ জনকে হাতে নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচারে তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দেন।

তিনি আরও জানান, এছাড়াও পৃথক অভিযানে সোহেল রানা (৩২) ও ইকরামুল হক ওরফে ইমরান (২৭) আটক হন। এ সময় তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা, তিনটি তাসের বান্ডিল, দুটি লাল-সবুজ চেকের পুরোনো ও ছেঁড়া বিছানার চাদর এবং জুয়া খেলার জন্য ব্যবহৃত ২৪ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে সোহেল রানা, ইকরামুল হক ওরফে ইমরান, ফয়সাল আহমেদ, পাপন, কালাম, মোক্তার হেসেন, ফারুখ, নূর হোসেন, মনির হোসেন, রুবেল হোসেন, টিটু, আব্দুল মতিন, বাহার, শুভ, মামুনুর রহমান জাবেদ, আব্দুর রহিম ও ফয়সাল রয়েছেন।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। জনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা আয়োজনে মানিকগঞ্জে পালিত হলো জুলাই গণ-অভ্যুত্থান দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


নানা আয়োজনে মানিকগঞ্জে পালিত হলো জুলাই গণ-অভ্যুত্থান দিবস

মানিকগঞ্জে বিভিন্ন আয়োজনের মাধ্যমে ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস পালন করা হয়। এই উপলক্ষে মানিকগঞ্জের মানরা এলাকায় যে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ রয়েছে, সেখানে শ্রদ্ধা জানানো হয়। বুধবার বেলা এগারোটার সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, জেনে পরিষদ প্রশাসক জামিলুর রশীদ খান, তাদের নিজ নিজ দপ্তরের পক্ষে শ্রদ্ধা জানান।

এরপর মানিকগঞ্জ প্রেস ক্লাব, সিভিল সার্জন কার্যালয়, অফিসার্স ক্লাব, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে। এই সময় সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাহফিল খান, সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস, প্রকৌশলী দেওয়ান গিয়াস মাহমুদও শহীদ স্মৃতিতে শ্রদ্ধা জানান।

এ সময় শহিদ পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে জুলাইয়ের তাৎপর্য তুলে ধরে আবৃত্তি, রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থান বিজয় দিবস উপলক্ষে কাউখালীতে জামায়াতের মিছিল-সমাবেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:০০ পি.এম


জুলাই গণঅভ্যুত্থান বিজয় দিবস উপলক্ষে কাউখালীতে জামায়াতের মিছিল-সমাবেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান বিজয় দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে দশটায় পিরোজপুরের কাউখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হলে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ হুমায়ুন কবির। তিনি বলেন, "জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, "দেশে আইনের শাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে সঠিকভাবে তুলে ধরতে হবে, যাতে তারা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।
সমাবেশ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অধ্যাপক হুমায়ুন কবির বলেন ,জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। এ বিজয় দিবস আমাদের সেই আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের অনুপ্রেরণা জোগায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%