ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই গণঅভ্যুত্থান বিজয় দিবস উপলক্ষে কাউখালীতে জামায়াতের মিছিল-সমাবেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান


জুলাই গণঅভ্যুত্থান বিজয় দিবস উপলক্ষে কাউখালীতে জামায়াতের মিছিল-সমাবেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান বিজয় দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে দশটায় পিরোজপুরের কাউখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হলে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ হুমায়ুন কবির। তিনি বলেন, "জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, "দেশে আইনের শাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে সঠিকভাবে তুলে ধরতে হবে, যাতে তারা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।
সমাবেশ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অধ্যাপক হুমায়ুন কবির বলেন ,জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। এ বিজয় দিবস আমাদের সেই আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের অনুপ্রেরণা জোগায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের হুমকির পর ডেনমার্কে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের মেয়াদ ১১ মাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:০২ পি.এম


ট্রাম্পের হুমকির পর ডেনমার্কে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের মেয়াদ ১১ মাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রীনল্যান্ডকে দখলের হুমকির প্রেক্ষাপটে ডেনমার্ক তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করছে।

এবং এই লক্ষ্যে, দেশটিতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের মেয়াদ আগের চার মাস থেকে বাড়িয়ে ১১ মাস করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম এআরডি।

নতুন নিয়ম অনুযায়ী, আগস্টের প্রথম দিনে দেশজুড়ে ১ হাজার ৬০০ তরুণ-তরুণী বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দিয়েছেন। তাদের মধ্যে ডেনমার্কের রাজপরিবারের সদস্য প্রিন্সেস ইসাবেলাও রয়েছেন।

উত্তর ডেনমার্কের ফ্রেডরিকসিয়ায় নৌঘাঁটিতে ৮০ জন সদস্যের যোগদানের মাধ্যমে নতুন প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

ডেনিশ নৌবাহিনীর প্রধান সোরেন কিয়েলসেন জানিয়েছেন, প্রশিক্ষণের মেয়াদ সাত মাস বাড়ানো একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এর ফলে সদস্যদের নির্দিষ্ট দায়িত্ব ভিত্তিক আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাদের সরাসরি নৌবাহিনীর জাহাজে দায়িত্ব পালনের জন্যও নিয়োগ দেওয়া যাবে।

ট্রাম্পের গ্রীনল্যান্ড দখলসংক্রান্ত মন্তব্যের পর থেকেই ডেনমার্ক তাদের প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আনতে শুরু করে। ২০২৫ সাল থেকে দেশটিতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালু হয়েছে। প্রতি বছর ১৮ বছর বয়সী তরুণ-তরুণীদের স্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। যে বছর পর্যাপ্ত স্বেচ্ছাসেবক পাওয়া না যায়, তখন লটারির মাধ্যমে সদস্য নির্বাচন করা হয়।

ডেনমার্ক সরকার পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সরকারের মতে, প্রশিক্ষণের মেয়াদ বৃদ্ধি এবং জনবল সম্প্রসারণ ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটির প্রতিরক্ষা বাহিনীকে আরও কার্যকর ও প্রস্তুত করে তুলবে।

তথ্য সূত্র- রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ইশরাক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ইশরাক

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও বীর আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশে সংঘটিত প্রতিটি গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম থামবে না।

বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় নতুন প্রজন্ম সর্বদা রাজপথে সচেষ্ট রয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের চেতনা ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরুজ্জীবিত হয়েছে। অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে তাজা বুলেটের সামনে দাঁড়িয়ে বীর ছাত্রजनতা যে ত্যাগ স্বীকার করেছে, তা কখনো ব্যর্থ হতে দেওয়া হবে না।’

সাম্প্রতিক রাজনৈতিক এবং দেশের ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘পতিত স্বৈরাচার ও দেশের অর্থ লুটপাটকারীরা নতুন করে দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। বিদেশে পাচার করা হাজার হাজার কোটি টাকা পুনরায় বাংলাদেশে বিনিয়োগ করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত আমরা সফল হতে দেব না। যারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে, তাদের সঙ্গে পতিত স্বৈরাচারের কোনো যোগাযোগ রয়েছে কি না—তা গভীরভাবে খতিয়ে দেখা দরকার।’

হুঁশিয়ারি উচ্চারণ করে ইশরাক হোসেন বলেন, ‘ফ্যাসিবাদী গোষ্ঠী যদি কোনোভাবে দেশে ফেরার চেষ্টা করে, তবে গণহত্যার দায়ে তাদের ফাঁসির রায় কার্যকর করার মাধ্যমেই বাংলাদেশে ফ্যাসিবাদের রাজনীতির চূড়ান্ত ইতি টানা হবে, ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স

ফিলিপিন্সের দক্ষিণ উপকূলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্প স্থানীয় সময় বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টা ১৪ মিনিটে অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানাচ্ছে, সারাঙ্গানি দ্বীপের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩২ কিলোমিটার দূরত্বে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে যে, ভূমিকম্পটির কেন্দ্র ভূপৃষ্ঠের প্রায় ৬২ কিলোমিটার গভীরে অবস্থান করছিল। এই ঘটনার পর সুনামির জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি। এছাড়া, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

সারাঙ্গানি দ্বীপের উদ্ধারকর্মী হার্লি সাউরো জানিয়েছেন, ভূমিকম্পের সময় সরকারি আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচিতে একটি বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। হঠাৎ করে কম্পন শুরু হলে অনেকেই আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করেছিলেন।

তিনি বলেন, কম্পনটি যথেষ্ট শক্তিশালী ছিল। মানুষ চিৎকার করতে করতে নিরাপদ স্থানে ছুটে যায়। তবে, সবকিছুই নিরাপদে গেছে বলে জানানো হয়েছে। প্রাথমিক মূল্যায়নে বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না।

এদিকে, এর আগে গত ৮ জুন ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে ৭৬ জনের প্রাণহানি ঘটে। প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার'-এর ওপর অবস্থান করার কারণে ফিলিপিন্সে প্রায় প্রতিদিনই ভূমিকম্প হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

‎হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:১০ পি.এম


হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
‎‎কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
‎
‎এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) প্রতিষ্ঠানটির হলরুমে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
‎
‎ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুস সালাম, ইসরাত জাহান স্মৃতি, শফিকুল ইসলাম, ফররুখ আহমেদ, মশিউর রহমান, মফিজ উদ্দিন মাহফুজ, হেলাল উদ্দিন, স্বপন কুমার, নাজমুল ইসলাম ও নাসরিন আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ইমাম হোসেন, খাইরুল ইসলাম, ফারজুল ইসলাম, রেজাউল করিম ফিরোজ, আল আমিনসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা।
‎
‎আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের চেতনা লালনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও ইতিহাস-সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
‎
‎অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%