ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন


কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

আগামীকাল ১২ আগস্ট, লন্ডনে ফিরে যাচ্ছেন অভিনেতা এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের পরবর্তী ধাপের চিকিৎসার জন্য তিনি লন্ডনে যাচ্ছেন। বুধবার সকাল ১০টার ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন। এ বিষয়টি জানিয়েছেন তার ছেলে মিরাজুল মইন জয়। এ সময় অভিনেতার সঙ্গে থাকবেন তার স্ত্রী এবং জামাতা আরিফুল ইসলাম কলিন্স। লন্ডনে পৌঁছানোর পর ইলিয়াস কাঞ্চন এক সপ্তাহ বিশ্রামে থাকবেন। এরপর শুরু হবে তার পরবর্তী ধাপের চিকিৎসা। চিকিৎসকেরা প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার পরবর্তী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করবেন। জয় জানিয়েছেন, পূর্ব লন্ডনের টেমস নদীতীরবর্তী শহর বার্কিংয়ে তার বোন ইমা ইসলাম থাকেন। এবার লন্ডনে ফিরে সেখানেই উঠবেন ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর তার মেয়ের বাসায় থেকেই চিকিৎসা নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এবারও মাউন্ট ভার্নন হাসপাতালে তার চিকিৎসা শুরু হবে। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণে সক্ষম হলেও ঝুঁকি থাকায় পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি। এরপর তাকে দীর্ঘ চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়েছে। টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি ওরাল থেরাপিও নিতে হয়েছে ইলিয়াস কাঞ্চনকে। সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহের চিকিৎসায় তিনি ৬০টির বেশি কেমোথেরাপি নিয়েছেন। পরে প্রথম ধাপের তিন মাসের ওরাল থেরাপি শেষ করে আরও তিন মাসের দ্বিতীয় ধাপের ওরাল থেরাপি নেন। জয় জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা সন্তুষ্ট। চিকিৎসায় টিউমারটি অনেকটাই ছোট হয়ে এসেছে। যেহেতু এখনো টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি এবং কেমোথেরাপির ধাপও শেষ হয়েছে, তাই এবার নতুন চিকিৎসাপদ্ধতি শুরু করার কথা ভাবছেন চিকিৎসকেরা। লন্ডনে পৌঁছানোর পর সিটি স্ক্যান, এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এসব পরীক্ষার ফলাফল পর্যালোচনা করেই পরবর্তী চিকিৎসাপদ্ধতি ঠিক করবেন চিকিৎসকেরা। গত ৩ আগস্ট পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটাতে দেশে ফেরেন ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার পর চলচ্চিত্র অভিনেতা আলমগীর, মিশা সওদাগরসহ অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করেন। গত ৭ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত নিসচার ১১তম মহাসমাবেশে যোগ দেন ইলিয়াস কাঞ্চন। আজ কিশোরগঞ্জে নিজের গ্রামের বাড়িতে যাওয়ার কথা রয়েছে তার। ৯ আগস্ট রাতে নিজের শারীরিক অবস্থা নিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘দেশে আসার পর আজ একটু বেশি আরাম বোধ করছি। ঘুমটা খুব ভালো হয়েছে। অনেকেই আসছেন, দেখা করছেন, কথা বলছি, খুব ভালো লাগছে। জীবনের এই পর্যায়ে এসে শুধু একটাই চাওয়া—আমার জন্য সবাই দোয়া করবেন, যেন দ্রুত চিকিৎসা শেষে দেশে ফিরতে পারি। আমার দেশে থাকতেই ভালো লাগে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ তারকা হোটেলে দুই মেয়েকে হত্যার পর বাবার ‘রহস্যময় চিঠি’ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:২২ পি.এম


পাঁচ তারকা হোটেলে দুই মেয়েকে হত্যার পর বাবার ‘রহস্যময় চিঠি’ উদ্ধার

ভারতের বেঙ্গালুরুর একটি পাঁচ তারকা হোটেলে, এক ব্যক্তি তার দুই শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেছেন।

সোমবার (১০ আগস্ট) দিনেফা, কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে অবস্থিত ওই পাঁচ তারকা হোটেল থেকে পুলিশ দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

নিহত শিশুদের মধ্যে ৫ বছর বয়সী শেখ জোহরা এবং ১০ বছর বয়সী শেখ জোয়া রয়েছে। তাদের ৪০ বছর বয়সী বাবা এস জি ইমরানকে গলা কাটা অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের সূত্রে জানা গেছে, ইমরান উত্তর বেঙ্গালুরুর নাগভারা এলাকার বিলালনগরের একটি বাসিন্দা। তিনি একটি বেসরকারি ক্যাব সংস্থার ম্যানেজার হিসেবে কাজ করেন। হোটেলের কক্ষ থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে, যা পুলিশ সন্দেহ করছে যে এটি ইমরান লিখেছিলেন।

চিরকুটে স্ত্রীর পরকীয়া এবং পারিবারিক কলহের বিষয় উল্লেখ করা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ‘স্ত্রীর অনৈতিক সম্পর্কের কারণে আমি জীবনে ক্লান্ত হয়ে পড়েছি। তার এই সম্পর্কের যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে। সে আমাকে গভীরভাবে কষ্ট দিয়েছে, তাই আমি আমার দুই মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছি।’

পুলিশ জানিয়েছে, হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইমরান রোববার (৯ আগস্ট) রাতে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই সন্তানকে নিয়ে হোটেলে ওঠেন। তিনি জানিয়েছিলেন যে মধ্যরাতের পর দুবাই থেকে একটি অতিথি আসবে। পরের দিন সোমবার দুপুরে চেক-আউট না করায়, বিকেল সাড়ে ৪টার দিকে হাউসকিপিং কর্মীরা দরজায় নক করেন। সাড়া শব্দ না পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে মাস্টার কি (ডুপ্লিকেট চাবি) ব্যবহার করে কক্ষটি খোলা হয়।

কক্ষে প্রবেশ করে পুলিশ খাটের পাশে দুই শিশুর নিথর দেহ এবং সোফার পাশে গলায় ক্ষতসহ ইমরানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তাদের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুই শিশুকে মৃত ঘোষণা করেন। বর্তমানে, ইমরান একটি বেসরকারি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

বেঙ্গালুরুর নর্থ-ইস্ট ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার মিথুন কুমার জি জানান, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। উদ্ধার হওয়া চিঠি, পারিবারিক বিবাদ এবং পুরো ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধান করে বিস্তারিত তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে পচা কুকুরের দেহ নিজ হাতে মাটিচাপা দিলেন সদর থানার ওসি রতন শেখ

আন্তর্জাতিক ডেস্ক

মোহাম্মদ নূর ‎​স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


সুনামগঞ্জে পচা কুকুরের দেহ নিজ হাতে মাটিচাপা দিলেন সদর থানার ওসি রতন শেখ

‎সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ওয়েজখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া একটি পচা দুর্গন্ধযুক্ত কুকুরের দেহ নিজ হাতে মাটিচাপা দিয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, পিপিএম।
‎
‎মঙ্গলবার ( ১১ আগস্ট) সকালে এই মানবিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় একদিন আগে ওয়েজখালী এলাকায় যানবাহনের সাথে ধাক্কা লেগে একটি কুকুরের মৃত্যু হয়। মৃত কুকুরটি ব্যস্ত সড়কের ওপর পড়ে থাকায় প্রচণ্ড গরমে পচে গিয়ে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। এ সময় রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা নাকে হাত দিয়ে দ্রুত স্থান ত্যাগ করছিলেন। দীর্ঘক্ষণ ধরে সড়কে মৃতদেহটি পড়ে থাকলেও কেউ তা অপসারণের কোনো উদ্যোগ নেননি।
‎
‎আজ সকালে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সিভিল ড্রেসে একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে রওয়ানা দিয়েছিলেন। পথিমধ্যে ওয়েজখালী এলাকায় পৌঁছালে সড়কের ওপর জটলা এবং দুর্গন্ধের বিষয়টি তার চোখে পড়ে। তাৎক্ষণিকভাবে তিনি গাড়ি থামিয়ে বিষয়টি খতিয়ে দেখতে নামেন।
‎সড়কে মৃত কুকুরটির করুণ অবস্থা দেখে তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের অভিযানে যাওয়া অফিসার ও সঙ্গীয় ফোর্সকে সাথে নিয়ে গাড়ি থেকে নেমে পড়েন। এরপর কাউকেই ডেকে কোনো নির্দেশ না দিয়ে তিনি নিজেই এগিয়ে যান এবং পরম মমতায় নিজ হাতে মৃত কুকুরটিকে তুলে সড়কের পাশের একটি নিরাপদ স্থানে নিয়ে যান। পরে সেখানে মাটি খুঁড়ে কুকুরটিকে সসম্মানে মাটিচাপা দেন তিনি।
‎
‎
‎এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম বলেন,পুলিশ শুধু অপরাধ দমন বা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই নয়, মানুষের পাশাপাশি যেকোনো মুক ও বধির প্রাণীর প্রতিও আমাদের সমান দায়িত্ব রয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটি মৃত কুকুর পচে গিয়ে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছিল। একজন মানুষ ও পুলিশ কর্মকর্তা হিসেবে এটি আমার নৈতিক দায়িত্ব মনে করেছি। কোনো জীব মারা যাওয়ার পরও যেন এভাবে অবহেলায় পড়ে না থাকে এবং পরিবেশ দূষিত না হয়, সেটির প্রতি আমাদের সবারই সচেতন হওয়া উচিত।
‎
‎পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন মানবিক ও নজিরবিহীন উদ্যোগ দেখে উপস্থিত স্থানীয় সাধারণ মানুষ ও পথচারীরা অভিভূত হন। সাধারণ পথচারী ও স্থানীয়রা জানান, একজন পুলিশ কর্মকর্তা হয়েও সড়কের পরিবেশ রক্ষা এবং মৃত একটি প্রাণীর প্রতি এমন সংবেদনশীল আচরণ সত্যিই প্রশংসনীয়। ওসি রতন শেখের এই মহৎ কাজ এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং সর্বস্তরের মানুষের মাঝে প্রশংসিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন।’

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্যটি ব্যক্ত করেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকেও আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আর প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারতে যেতে পারেন।’

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’ তিনি আরও জানান, দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও কথাবার্তা হতে পারে বলেও মন্তব্য করেন।

 

তথ্য উপদেষ্টা বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর একজন প্রতিনিধি ঢাকায় এসেছেন। দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠক হতে পারে। ‘র’ প্রধানের বাংলাদেশ সফর গোপন কোনো বিষয় নয় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বললেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন নতুন আঙ্গিকে হবে। গত ১৭ বছর যেভাবে দুই দেশের সম্পর্ক পরিচালিত হয়েছে, তার বাইরে গিয়ে সমতার ভিত্তিতে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলা হবে।

শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় ভারতীয় কোন সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে দেওয়া হবে না বলেও জানান তথ্য উপদেষ্টা। তিনি আরও বলেন, ‘এখন থেকে সবকিছু স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনয় ছাড়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন হাসান মাসুদ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


অভিনয় ছাড়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন হাসান মাসুদ

সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অভিনয় ছেড়ে দিয়েছেন। তবে তিনি জানান, বিষয়টি পুরোপুরি সত্য নয়। আবারও অভিনয়ে ফিরতে প্রস্তুত তিনি যদি ভালো গল্প ও পছন্দের চরিত্র পেলে।

এক অনুষ্ঠানে হাসান মাসুদ জানান, গত দুই বছর ধরে তিনি নাটক বা সিনেমায় কাজ করছেন না। তিনি আরো জানিয়েছেন, হজ সম্পন্ন করার পর ধর্মীয় অনুশাসনের প্রতি আরও বেশি মনোযোগী হয়েছেন। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করেন, অভিনয় থেকে হয়তো স্থায়ীভাবে তিনি সরে দাঁড়িয়েছেন।

তবে পরবর্তী একটি সাক্ষাৎকারে হাসান মাসুদ বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, অভিনয় ছাড়ার কোনো সিদ্ধান্ত তিনি নেননি। মূলত ভালো কনটেন্ট না পাওয়ার কারণে দীর্ঘদিন অভিনয়ের বাইরে ছিলেন। অনুষ্ঠানে নিজের বক্তব্য যথাযথভাবে ব্যাখ্যা করতে না পারায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

মাসুদ বলেন, যদি গল্প পছন্দ হয় এবং মনের মতো কাজের প্রস্তাব আসে, তবে তিনি আবার অভিনয়ে ফিরতে আগ্রহী। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, অভিনয়কে বিদায় জানানোর কোনো পরিকল্পনা তার নেই।

ধর্মচর্চা ও অভিনয় দুইটিকে কখনোই পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক মনে করেন না হাসান মাসুদ। ২০০০ সাল থেকেই তিনি নিয়মিত নামাজ পড়েন। তিনি জানান, শুটিংয়ের সময়ও পরিচালকরা তাকে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় বিরতি দিতেন।

মাসুদ বলেন, কাজের পাশাপাশি ধর্মীয় নিয়ম-কানুন মেনেও চলা সম্ভব। উদাহরণ হিসেবে তিনি জানান, হজ থেকে ফেরার পর ইতোমধ্যে দুটি বিজ্ঞাপনের কাজ তিনি শেষ করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর সাংবাদিকতায় যুক্ত হন। ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয়ে অভিষেক করেন।

এরপর ‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘বিহাইন্ড দ্য সিন’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান হাসান মাসুদ। অভিনয়ের পাশাপাশি ২০০৬ সালে প্রকাশিত হয় তার একটি একক গানের অ্যালবামও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%