০৫:৩৪ পি.এম
টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। এক সময় পর্দার রসায়ন ছাড়াও তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা ছিল ব্যাপক।
তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুজনেই নিজেদের জীবনে নতুনভাবে এগিয়ে গেছেন। গত ১১ বছর তারা একসঙ্গে কাজ করেননি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট
এবার সেই দীর্ঘ বিরতি ভেঙে আবারও পর্দায় দেখা যাবে দেব-শুভশ্রী জুটিকে। নতুন সিনেমা ‘দেশু ৭’-এর মাধ্যমে দর্শকদের প্রিয় এই জুটিকে একসঙ্গে দেখা যেতে যাচ্ছে।
শুধু অভিনয় নয়, এই সিনেমার সঙ্গে প্রথমবার পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন দেব।
বুধবার ছিল ‘দেশু ৭’-এর শুটিংয়ের শেষ দিন। বিশেষ এই দিনে দেবকে উদ্দেশ করে শুভশ্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তিনি সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা, দেবের নতুন পরিচয় এবং তার প্রতি নিজের মুগ্ধতার কথা তুলে ধরেছেন।
চিঠির শুরুতে শুভশ্রী লেখেন, “প্রিয় দেব, আজ (বুধবার) ‘দেশু ৭’-এর শুটিংয়ের শেষ দিন। তাই ভাবলাম, আজই কথাগুলো লিখে ফেলি। আমরা দুজনই একসঙ্গে কমবেশি একই সময়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। তবে এবার অভিজ্ঞতাটা ছিল একেবারেই অন্যরকম। তোমার প্রথম পরিচালিত সিনেমার অংশ হতে গিয়ে তোমাকে এবং তোমার ভাবনাকে পর্দায় জীবন্ত হয়ে উঠতে দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি।
আরও পড়ুন: নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের দাবি জানালো নিসচার
তোমার অন্য একটি দিক আমি আবিষ্কার করেছি।”
পরিচালক হিসেবে দেবের কাজ দেখে শুভশ্রী জানিয়েছেন যে, শুরুতে তার কিছুটা ঈর্ষা ছিল। কিন্তু সিনেমার কাজ এগোনোর সঙ্গে সঙ্গে সেই অনুভূতি পরিবর্তিত হয় অনুপ্রেরণায়।
তিনি বলেন, ‘সত্যি বলতে, শুরুতে তোমার প্রতি একটু ঈর্ষাই হচ্ছিল। পরিচালক হিসেবে তোমার ভিশন দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। মনে হচ্ছিল, সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে চিত্রনাট্য এবং নির্মাণ সম্পর্কে এত কিছু কিভাবে শিখে ফেললে? কিন্তু সিনেমার যাত্রা যত এগিয়ে গেছে, ঈর্ষার চেয়ে তোমার প্রতি অনুপ্রেরণাটাই বেশি অনুভব করেছি।’
দেবের পরিচালনায় প্রথম সিনেমার অংশ হতে পেরে উদ্বেগ প্রকাশ করে শুভশ্রী বলেন, ‘তোমার সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। মন থেকে বিশ্বাস করি, ‘দেশু ৭’ মুক্তির পর আমাদের ইন্ডাস্ট্রি একজন নতুন যুগের নির্মাতাকে পাবে; যিনি শুরু থেকে শেষ পর্যন্ত গল্প বলবেন এবং একই সঙ্গে সাধারণ দর্শকদের বিনোদন দিতে জানবেন। তোমাকে নিয়ে আমি গর্বিত। পরিচালক হিসেবে তোমার আগামী দিনের জন্য রইল অনেক শুভকামনা। তুমি দারুণ কিছু করে দেখাবে—এটা নিশ্চিত।’
আরও পড়ুন: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
দীর্ঘ বিরতির পর দেব-শুভশ্রী আবার পর্দায় ফিরছেন, যা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ‘দেশু ৭’-এ এই জুটির সঙ্গে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার।
দুর্গাপূজা উপলক্ষে আসন্ন সিনেমাটি মুক্তি পাবে ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন