ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী


ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

বলিউড অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজার মধ্যে দাম্পত্য কলহ এবং সম্ভাব্য বিবাহবিচ্ছেদ নিয়ে চলা নাটকীয়তার অবসান ঘটেছে। অবশেষে সুনীতা আহুজা গোবিন্দের বিরুদ্ধে আদালতে দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলাটি প্রত্যাহার করেছেন।

সম্প্রতি, সুনীতাকে মুম্বাইয়ের বান্দ্রা পারিবারিক আদালতে উপস্থিত হতে দেখা যায়, তবে এর কারণ প্রথমে অস্পষ্ট ছিল। পরে, গোবিন্দের ম্যানেজার শশী সিনহা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন যে, সুনীতা মামলাটি প্রত্যাহার করেছেন। গত দুই বছর ধরে সংবাদমাধ্যমে এই তারকা দম্পতির ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ও পাল্টাপাল্টি বিতর্কের কারণে চরম আলোচনার সৃষ্টি হয়েছিল।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে শশী সিনহা বলেন, বিগত দুই বছরে যেভাবে পুরো বিষয়টি মিডিয়ার সামনে এসেছে, তা অত্যন্ত দুঃখজনক। তিনি উল্লেখ করেন যে, ছোটখাটো ঝগড়া সত্ত্বেও পরিবার এগিয়ে চলে। তিনি বলেন, 'একবার আদালতে বিষয়টি পৌঁছে গেলে সারা বিশ্ব জেনে যায়। কিন্তু পুরো পৃথিবীর এটি জানার কি কোনো প্রয়োজন ছিল?' তিনি আরও বলেন, 'পারিবারিক বিষয়গুলো পরিবারের ভেতরেই থাকা উচিত এবং আলোচনার মাধ্যমেই অনেক সমস্যার সমাধান সম্ভব।' তিনি প্রশ্ন করেন, 'আজ যদি মামলাটি প্রত্যাহারই করতে হলো, তবে কেন তা আদালতে তোলা হয়েছিল? নিজেদের নিয়ে এভাবে লোকহাসানো মোটেও কাম্য ছিল না।'

আরও পড়ুন: মোহাম্মদপুরে সাত মামলার আসামি কিশোর গ্যাং লিডার ‘কেন্তা ফিরোজ’ গ্রেপ্তার

গোবিন্দের প্রতিক্রিয়া জানাতে পারেননি উল্লেখ করে শশী সিনহা আরও বলেন, 'ঈশ্বর সবাইকে সুবুদ্ধি ও বিচক্ষণতা দান করুন।' তিনি গোবিন্দ, সুনীতা এবং তাদের সন্তানদের সার্বিক মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাস থেকেই গোবিন্দ ও সুনীতার বৈবাহিক সম্পর্কে ফাটল ও বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সুনীতা আহুজা পরে বেশ কয়েকটি সাক্ষাৎকারে নিজেদের ব্যক্তিগত জীবনের গোপন তথ্য প্রকাশ করেন, যা সম্পর্কের টানাপোড়েনের আলোচনা তীব্র করে তোলে। পূর্বে, ইটাইমস-এর একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে, কয়েক মাস আগে সুনীতা বিচ্ছেদের একটি নোটিশ পাঠিয়েছিলেন, তবে সে বিষয়ে দীর্ঘদিন কোনও অগ্রগতি হয়নি। গত বছর গণেশ চতুর্থীর সময় সুনীতা মিডিয়াকে একসঙ্গে পোজ দিয়ে সব জল্পনা উড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন, 'আমাদের মধ্যে সমস্যা থাকলে কি আমরা এতটা কাছাকাছি থাকতাম? সৃষ্টিকর্তা কিংবা কোনো অপশক্তি—কেউ আমাদের আলাদা করতে পারবে না।'

তবে সম্প্রতি, গোবিন্দার 'রূপা' ছবির সহশিল্পী কোমল রানি স্বর্ণকারকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সুনীতা গোবিন্দকে নিয়ে কটু মন্তব্য করে তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। গোবিন্দ এই অভিযোগের জবাব দিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন, 'বাইরের অনেক কাজের সুযোগ আমি নিই না, অথচ আমি এখন যে কাজগুলো করছি সেখানেও হস্তক্ষেপ করা হচ্ছে।'

গোবিন্দ আরও অভিযোগ করেন যে, 'যখন আমি নতুন কোনো সিনেমার কাজ শুরু করেছি, তখনই আমাকে জনগণের কাছে হেয় করা, বদনাম করা এবং আমার ব্যবসায়িক ক্ষতি করার চেষ্টা চলছে।'

আরও পড়ুন: জাপান বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে

গোবিন্দ এবং সুনীতা আহুজা ১৯৮৭ সালের মার্চ মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারা দীর্ঘ সময় বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন। পরে ১৯৮৮ সালে তাদের প্রথম সন্তান মেয়ে টিনা আহুজার জন্মের পরে তারা নিজেদের বিয়ের কথা প্রকাশ করেন। এই তারকা দম্পতির ১৯৯৭ সালে ইয়শবর্ধন নামে একটি পুত্রসন্তানও জন্মগ্রহণ করে।

এতদিন ধরে চলা সমস্ত বিতর্ক, অভিযোগ এবং আইনি লড়াইয়ের পর মামলাটি প্রত্যাহারের মাধ্যমে অবশেষে এই পরিবারে শান্তির বার্তা এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে তিনটি স্বর্ণের বারসহ যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


যশোরে তিনটি স্বর্ণের বারসহ যুবক আটক

যশোর, ১৯ আগস্ট, ২০২৬ : জেলার শার্শা উপজেলার পুটখালী সীমান্ত তিনটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যার নাম সুজন হোসেন (৪৪)।

উদ্ধার হওয়া স্বর্ণের মোট মূল্য ৭৭ লাখ ৬৭ হাজার ৬৭০ টাকা। স্বর্ণবার তিনটির মোট ওজন ৩৯৭ দশমিক ৮৭ গ্রাম রয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) সুবেদার মো. সলিমুল্লাহ মুন্সীর নেতৃত্বে একটি টহলদল গতকাল মঙ্গলবার রাত তিনটার দিকে দৌলতপুর বালুর মাঠ পোস্ট এলাকার পাকা সড়কে অভিযান চালায়।

অভিযানের সময় সেখান থেকে মো. রফিকুল ইসলামের ছেলে মো. সুজন হোসেনকে আটক করা হয়, যিনি পুটখালী গ্রামের বাসিন্দা। তার শরীর তল্লাশি করা হলে শরীরের বিভিন্নস্থানে লুকানো অবস্থায় তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এই ঘটনায় মামলা করে আটক যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বার যশোর ট্রেজারিতে জমার প্রক্রিয়া চলমান বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা অঙ্গরাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও চারজন হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি হন।

বুধবার (১৯ আগস্ট) রাজ্যটির বিআর-৩৭৩ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে এ মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ওই মহাসড়ক পরিচালনাকারী সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, খবর পেলেই উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতলে পাঠিয়ে দেয়।

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। এ ছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


পটুয়াখালীতে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পটুয়াখালী, ১৯ আগস্ট, ২০২৬ : জেলার দশমিনায় মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, আত্মহত্যা, বাল্যবিয়ে এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনের ফলে আজ দুপুরে দশমিনা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই সভা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম।

সভায় বক্তারা মত প্রকাশ করেন, সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই ছাড়া তথ্য প্রচার না করার দিকেও লক্ষ্য দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার কথা বলেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


জুলাই অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

জুলাই অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ রয়েছেন, জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

তিনি বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি’র সভায় সভাপতির বক্তব্যে এ কথা উল্লেখ করেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা বাস্তবায়নের জন্য শহীদ পরিবারগুলোর উপযুক্ত পুনর্বাসন এবং আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকার পূর্ণ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এই মন্ত্রণালয় এবং নবগঠিত জুলাই অধিদফতরের মাধ্যমে প্রতিটি শহীদ পরিবার ও আহত যোদ্ধার কল্যাণে কাজ করা হবে; এই প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতির সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকার থেকে আমরা জুলাই গণঅভ্যুত্থান অধিদফতরকে সক্রিয় করে এর মাধ্যমে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য কাজ করব। জুলাই গণঅভ্যুত্থানের সাফল্য কোনো একক দলের নয়, এটি সম্পূর্ণ জাতির। শহীদ পরিবার ও আহতদের পরিচর্যা এবং সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসন-৩৪৫-এর সংসদ সদস্য ও জুলাই শহীদ জাবিরের মাতা রোকেয়া বেগম।

অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পরিকল্পনা বিভাগ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট কর্মকর্তা; সরকার মনোনীত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের একজন প্রতিনিধি এবং জুলাই যোদ্ধাদের একজন প্রতিনিধি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%