ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

দিনাজপুরে বিজিবির অভিযানে ৮৭ কেজি কষ্টি পাথরের শ্বেত মূর্তি উদ্ধার


দিনাজপুরে বিজিবির অভিযানে ৮৭ কেজি কষ্টি পাথরের শ্বেত মূর্তি উদ্ধার

দিনাজপুর, ১ অক্টোবর, ২০২৬ : দিনাজপুরে বিজিবি সদস্যদের পৃথক অভিযানে আজ ৮৭ কেজি ১শ’ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টি পাথরের শ্বেত মূর্তিসহ বেশ কয়েকটি খন্ড মূর্তি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় দিনাজপুর ব্যাটালিয়নের ৪২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাসস’কে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল বুধবার রাত আড়াইটায় দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, এসআরবি ও এলআই বিজিবি’র একটি যৌথ দল দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার তেনাপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ৩৫ কেজি ৬শ’ গ্রাম ওজনের একটি শ্বেত পাথরের মূর্তির খণ্ড উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সুনামগঞ্জে মাদক নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিককে কুপিয়ে জখম

অন্যদিকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দোহর গ্রামে পৃথক একটি অভিযান পরিচালিত হয়। সেখান থেকে ৮৭ কেজি ১শ’ গ্রাম ওজনের একটি বেলে পাথরের খণ্ড, ৩০ কেজি ৭শ’ গ্রাম ওজনের একটি শ্বেত পাথরের খণ্ড এবং ৩৫ কেজি ৬শ’ গ্রাম, ১৬ কেজি ৮শ’ গ্রাম ও ১৮ কেজি ৬শ’ গ্রাম ওজনের তিনটি কষ্টি পাথরের খণ্ড উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মূর্তিগুলো চোরাচালানি চক্র পার্শ্ববর্তী দেশে পাচার করার উদ্দেশ্যে ঘটনাস্থলে মজুত করে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যদের যৌথ অভিযানে মূর্তিগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধার কষ্টি পাথরের মূর্তিগুলো আজ বেলা ১১টায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে পাথরের খণ্ডগুলো প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইন, যা ১৯৭৬ সালে সংশোধিত হয়, অনুযায়ী এ ধরনের প্রত্নসম্পদ সংরক্ষণের দায়িত্ব সরকারের পক্ষ থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত।

বিজিবি জানায়, উদ্ধার কষ্টি, বেলে ও শ্বেত পাথরের খণ্ডগুলোর মোট বাজার মূল্য ১ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা। তবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এসব নিদর্শনের প্রকৃত মূল্য অনেক বেশি।

আরও পড়ুন: কক্সবাজারে অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ ছয় স্বজন হারালেন নূর আলম

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা ও প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্ত:সীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ়ভাবে কাজ করে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


মুন্সীগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা বৃদ্ধার মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে, উপজেলার নিমতলা এলাকার রেললাইনের পাশে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, সকালে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে যে, নিমতলা এলাকার রেললাইনের পাশে একটি অজ্ঞাত বৃদ্ধ নারীর মরদেহ পড়ে রয়েছে। এরপর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহত নারীর বাম পা কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইন দিয়ে চলাচলের সময় ট্রেনের ধাক্কায় তিনি দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন।

ঢাকা রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানিয়েছেন, ওই নারী সকালে লাঠিতে ভর করে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ থানায় রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজাসহ ৩ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজাসহ ৩ জন গ্রেফতার

ঝিনাইদহে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তুহিন রেজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত অন্য দুইজন হলেন- স্থানীয় ইয়াফাত ফিলিং স্টেশনের মালিক ও আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক সোহাগ এবং নলডাঙ্গা গ্রামের ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দক্ষ দল জেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করে। তাদের গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং বুধবার মধ্যরাতে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

গোয়েন্দা পুলিশের ওসি আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পূর্বে থেকেই নাশকতা ও সন্ত্রাস দমন আইনে কালীগঞ্জ থানায় মামলা বিচারাধীন ছিল। তারা পলাতক অবস্থায় নাশকতার পরিকল্পনা ও গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার কাজ করছিল। নাশকতা ও সন্ত্রাস দমন আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশান কিষান ৮০ নট আউট, শ্রীলঙ্কা ৪৫ অল আউট; ফাইনালে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


ঈশান কিষান ৮০ নট আউট, শ্রীলঙ্কা ৪৫ অল আউট; ফাইনালে ভারত

এশিয়ান গেমস ক্রিকেটের রোমাঞ্চকর দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে ভারত। সকালে প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। ফলে নাগোয়ার নিশিন করোগি স্পোর্টস পার্কে স্বর্ণ জয়ের মর্যাদাপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান।

টস জিতে প্রথম ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত শ্রীলঙ্কার জন্য চরম আত্মঘাতী প্রমাণিত হয়। তরুণ ও প্রায় অপরিচিতদের নিয়ে টুর্নামেন্টে আসা লঙ্কানদের বিপক্ষে সোনার পদক জয়ের দৃঢ় প্রত্যয়ে নামা ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকে। টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন দলের নিয়মিত তারকাদের নিয়ে গঠিত শ্রেয়াস আইয়ারের শক্তিশালী দল নির্ধারিত ওভারে ১৬৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।

১৭০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলিং আক্রমণের সামনে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র ৪৫ রানেই লঙ্কানদের পুরো ইনিংস শেষ হয়ে যায়, ফলে ১২৪ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

ভারত-পাকিস্তান বহুল প্রতীক্ষিত ফাইনাল নিশ্চিত হওয়ায় ক্রীড়াপ্রেমীদের নজর এখন স্বর্ণের লড়াইয়ের দিকে। অন্যদিকে, ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া বাংলাদেশ দল ব্রোঞ্জ বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেনাংয়ের সঙ্গে সরাসরি ফ্লাইটে যুক্ত হচ্ছে কক্সবাজার: বিমান পরিবহনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


পেনাংয়ের সঙ্গে সরাসরি ফ্লাইটে যুক্ত হচ্ছে কক্সবাজার: বিমান পরিবহনমন্ত্রী

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার উদ্যোগে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিমান সংস্থা এয়ার এশিয়া কক্সবাজার ও মালয়েশিয়ার পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, ‘এয়ার এশিয়া কক্সবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বলে নিশ্চিত করেছে।’ এই প্রস্তাবিত ফ্লাইট কক্সবাজারকে মালয়েশিয়ার পেনাংয়ের সঙ্গে যুক্ত করবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলতি মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতির মধ্যে এ অগ্রগতি ঘটেছে। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার থেকে বিদেশি এয়ারলাইনসকে আকৃষ্ট করে সরাসরি আন্তর্জাতিক বিমান যোগাযোগ স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।

মন্ত্রী বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করবে।’ তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন ও বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার একই সঙ্গে আরো কয়েকটি আন্তর্জাতিক রুট চালুর জন্য কাজ করছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, স্থলবেষ্টিত নগরগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আমরা কক্সবাজার-কাঠমাণ্ডু-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুরও পরিকল্পনা করছি। চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ের সঙ্গেও কক্সবাজারের সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের উদ্যোগ চলছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও অভ্যন্তরীণ অঞ্চলের পর্যটকদের আকৃষ্ট করাই এর মূল লক্ষ্য।’

কক্সবাজারের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেও পর্যটক আকর্ষণের সুযোগ সরকার খতিয়ে দেখছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, কক্সবাজারকে শুধু দেশীয় পর্যটকদের ওপর নির্ভরশীল একটি গন্তব্যের পরিবর্তে আন্তর্জাতিক পর্যটনের প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে প্রস্তাবিত এসব রুটকে।

তবে এয়ার এশিয়া কবে থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে, কিংবা সপ্তাহে কতটি ফ্লাইট পরিচালনা করবে, সে বিষয়ে বিস্তারিত কিছু এখনই জানাননি মন্ত্রী।

এয়ার এশিয়ার এই আগ্রহকে কক্সবাজারের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। তিনি জানান, আন্তর্জাতিক বিমান যোগাযোগ চালুর লক্ষ্যে সরকার বিমানবন্দর অবকাঠামো উন্নয়নে বড় ধরনের বিনিয়োগ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক এয়ারলাইনসকে যুক্ত করার উদ্যোগও অব্যাহত রেখেছে।

এর আগেও মন্ত্রী জানিয়েছিলেন, দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক রুট চালুর জন্য সরকার আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

সর্বশেষ এই উদ্যোগে সেই প্রচেষ্টায় অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এয়ার এশিয়া কক্সবাজার বিমানবন্দরের সম্ভাব্য বিদেশি অপারেটর হিসেবে সামনে এসেছে।

অন্যদিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধানে প্রস্তুতি শেষে কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত যাত্রী টার্মিনাল গত সোমবার থেকে অভ্যন্তরীণ যাত্রীদের জন্য কার্যক্রম শুরু করেছে।

বেবিচকের সদস্য (অপারেশন্স অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার আগ পর্যন্ত নতুন টার্মিনালে প্রাথমিকভাবে অভ্যন্তরীণ যাত্রীদের সেবা দেওয়া হবে। পরে এটি সমন্বিত ব্যবস্থায় পরিচালিত হবে।

প্রস্তাবিত ব্যবস্থায় আন্তর্জাতিক যাত্রীদের আগমন ও বহির্গমন নতুন টার্মিনাল দিয়ে হবে। তবে অভ্যন্তরীণ যাত্রীদের আগমন বর্তমান টার্মিনাল দিয়েই হবে। অভ্যন্তরীণ রুটের যাত্রীরা নতুন টার্মিনালে চেক-ইনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর পুরনো টার্মিনালে গিয়ে বিমানে উঠবেন।

প্রায় ১৭ হাজার ৯৫৬ বর্গমিটার আয়তনের নতুন আন্তর্জাতিক টার্মিনালটি প্রায় ৩৬২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এতে চেক-ইন কাউন্টার, ইমিগ্রেশন সুবিধা, লাগেজ সরবরাহের বেল্ট, নিরাপত্তা তল্লাশি সরঞ্জাম, লিফট, এসকেলেটর এবং বোর্ডিং ব্রিজসহ আধুনিক যাত্রীসেবা সুবিধা রয়েছে।

টার্মিনাল সম্প্রসারণের ফলে বিমানবন্দরের বার্ষিক যাত্রী পরিচালন সক্ষমতা প্রায় ৭ লাখ ৩০ হাজার থেকে বেড়ে ১৮ লাখে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া বঙ্গোপসাগর থেকে প্রায় ৪৩ হেক্টর জমি পুনরুদ্ধারের মাধ্যমে বেবিচক রানওয়ের দৈর্ঘ্য ৯ হাজার ফুট থেকে বাড়িয়ে ১০ হাজার ৭০০ ফুট করেছে।

বর্ধিত রানওয়েটি বর্তমানে দেশের দীর্ঘতম রানওয়ে। এটি ওয়াইড-বডি উড়োজাহাজ চলাচল এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার উপযোগী করে তৈরি করা হয়েছে।

সরকার আশা করছে, মালয়েশিয়া, নেপাল, চীন এবং মধ্যপ্রাচ্যের সম্ভাব্য গন্তব্যগুলোর সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ বিদেশি পর্যটক আকর্ষণে সহায়তা করবে। একই সঙ্গে হোটেল ও রিসোর্টে বিনিয়োগ বাড়বে এবং পর্যটন খাতে কর্মসংস্থানের সুযোগও সম্প্রসারিত হবে।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক বিমান চলাচলের প্রবেশদ্বার হিসেবে বাণিজ্যিকভাবে টেকসই করতে আন্তর্জাতিক এয়ারলাইনসের কার্যক্রম, যৌক্তিক বিমানবন্দর ফি এবং পর্যটন গন্তব্যের উন্নয়ন গুরুত্বপূর্ণ হবে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন, নতুন টার্মিনালের কার্যক্রম শুরু এবং আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধনকে সামনে রেখে সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার হওয়া উচিত এয়ারলাইনসগুলোর আগ্রহকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটে রূপ দেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%