০২:২১ এম
বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর শ্রেষ্ঠত্ব নির্ধারণী ম্যাচে আজ ইউরোপিয়ান জায়ান্ট পর্তুগাল ও লাতিন আমেরিকার লড়াকু দল কলম্বিয়া একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাওয়ার উদ্দেশ্যে একটি বাঁচা-মরার লড়াই চলছে। এই ম্যাচের আগে ফুটবল মহলে চুলচেরা বিশ্লেষণ চলছে। হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে বিখ্যাত অপ্টা সুপারকম্পিউটার নিজেদের ডিজিটাল বিশ্লেষণ ও জয়-পরাজয়ের সম্ভাবনা প্রকাশ করেছে।
অপ্টা অ্যানালিস্টের ডিজিটাল ডাটা অনুযায়ী, আজকের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকেই স্পষ্ট ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। সুপারকম্পিউটারের অনুযায়ী, পর্তুগিজদের জয়ের সম্ভাবনা ৪৮.৯ শতাংশ। অন্যদিকে, কলম্বিয়ার জেতার সম্ভাবনা ২৬ শতাংশ এবং ড্র হওয়ার সম্ভাবনা ২১.১ শতাংশ।
এই ম্যাচটি কেবল মর্যাদার লড়াই নয়, বরং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে সুবিধাজনক অবস্থানে যাওয়ার শেষ সুযোগ। বর্তমান সময়ে টানা দুই জয়ে শতভাগ রেকর্ড নিয়ে কলম্বিয়া গ্রুপের শীর্ষে রয়েছে। আজকের ম্যাচে পর্তুগালের বিপক্ষে স্রেফ একটি ড্র করতে পারলেই লাতিন আমেরিকার দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক-আউটে পা রাখবে।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের সময় ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি
অন্যদিকে, এক জয় ও এক ড্র নিয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে পর্তুগাল অবস্থান করছে। রবার্তো মার্টিনেজের শিষ্যদের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে হলে আজ মাঠে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন