০৪:৩৪ পি.এম
২০২৪ সাল থেকে লেবাননে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত দেশটির অন্তত ৩৭ নাগরিককে আটক বা অপহরণ করার অজানা অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন আটক হওয়া বা নিখোঁজদের স্বজনরা।
সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এমন একটি তথ্য উঠে এসেছে। দক্ষিণ লেবানন থেকে প্রতিবেদক জেইনা খোদর এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ১৮ বছর বয়সী জাওয়াদ এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন।
জাওয়াদের মা সাওসান জানান, দক্ষিণ লেবাননে তার বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিল, তখন ছেলের সঙ্গে শেষবার কথা হয়েছিল। সেসময় যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা ছিল এবং অনেক বাসিন্দা নিজেদের গ্রামে ফিরে এসেছে।
আরও পড়ুন: মাওয়া প্রান্তে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ রাসেলের মরদেহ উদ্ধার
তবে স্থানীয় বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান অব্যাহত ছিল। সংঘাতের সামনের সারির অবস্থানও বারবার পরিবর্তিত হচ্ছিল, ফলে সাধারণ মানুষের নিরাপদ চলাচলা কঠিন হয়ে পড়েছিল।
স্থানীয় সূত্রগুলো দাবি করছে, এই অবস্থায় অনেক মানুষ ভুলবশত ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রিত বা অভিযান চলমান এলাকায় প্রবেশ করে আটক হয়েছেন। নিখোঁজদের পরিবারগুলো স্বজনদের অবস্থান সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পাচ্ছে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন