ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

গিলের মন্তব্যের জবাবে হোপের পাটকেল, ২৫০ রানে জয় ওয়েস্ট ইন্ডিজের


গিলের মন্তব্যের জবাবে হোপের পাটকেল, ২৫০ রানে জয় ওয়েস্ট ইন্ডিজের

অসাধ্য সাধন করেছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ নেতৃত্ব দিয়েছেন এই অসাধ্য সাধনে। টি-টোয়েন্টিতে ২৫০ রান চেজ করা সহজ কাজ নয়।

কিন্তু এমন কঠিন লক্ষ্য তাড়া করেও হোপ ছিলেন শান্ত। এ সময় তার বিস্মিত হওয়ার কথা ছিল। তবে তার শান্ত থাকার পেছনে একটি কারণ রয়েছে। যা ইট মারলে পাটকেলের মতো। এই পাটকেলটি তিনি মেরেছেন শুবমান গিলের উদ্দেশে।

দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৪০৬ রানের লক্ষ্য তাড়া করে ভারত জয় পেয়েছিল। সেদিন ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় অর্জন করে ভারত। অধিনায়ক গিল ২২৩ রানের অপরাজিত ইনিংস খেলে জয়ে নেতৃত্ব দেন। গুয়াহাটিতে জয় পাওয়ার পর সামাজিক মাধ্যমে গিল লিখেছিলেন, ‘৪০৬? শান্ত থাকুন।’ যেন বোঝাতে চেয়েছেন, এটি কোনো লক্ষ্য নয়।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের শুভসূচনা

সেই খোঁচার জবাব এবার দিলেন হোপ। টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ ২৫০ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের জয় পেয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক হোপ। তিনি খেলেছেন ১০২ রানের অপরাজিত ইনিংস।

জয়ের পর সামাজিক মাধ্যমে হোপ লিখেছেন, ‘২৫০? শান্ত থাকুন।’ তিনিও বোঝালেন, ক্যারিবিয়ানদের জন্য এটি একটি লক্ষ্য নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে তৈরি স্যুট পরিধান করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


বাংলাদেশে তৈরি স্যুট পরিধান করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরনে থাকা স্যুট নিয়ে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত। সম্প্রতি একটি সমাবেশে তিনি যে স্যুটটি পরেছিলেন, তা তুলনামূলকভাবে কম দামের একটি ব্র্যান্ডের বলে জানা গেছে। তবে বাংলাদেশের মানুষের আগ্রহের কারণ ভিন্ন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্যুটটি সম্ভবত চীন অথবা বাংলাদেশে তৈরি।

প্রতিবেদন অনুযায়ী, নেব্রাস্কা অঙ্গরাজ্যের গ্র্যান্ড আইল্যান্ডে অনুষ্ঠিত ‘আমেরিকাকে আবার মহান করো’ শীর্ষক সমাবেশে নেভি ব্লু রঙের স্যুট পরে হাজির হয়েছিলেন ট্রাম্প। সেখানে তোলা ছবিতে দেখা যায়, তার স্যুটটি ‘জস. এ. ব্যাংক’ ব্র্যান্ডের। এই ব্র্যান্ডটি তুলনামূলক কম দামের পোশাকের জন্য পরিচিত এবং এর অধিকাংশ পোশাক চীন ও বাংলাদেশের মতো এশীয় দেশে তৈরি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্পের মতো একজন ধনকুবেরের পরনে এমন স্যুট দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। ফ্লোরিডার মার-এ-লাগোতে তার বিলাসবহুল ব্যক্তিগত ক্লাব রয়েছে। তিনি নিজের নামে এক লাখ ডলারের ঘড়িও বিক্রি করেন। ফোর্বসের ধনকুবেরদের তালিকায় নিজের অবস্থান নিয়ে তার সম্পদের পরিমাণ বাড়িয়ে দেখানোর অভিযোগও রয়েছে। এসব কারণে অনেকে মনে করেন, ট্রাম্পের কাছে পোশাকের দাম ও আভিজাত্য গুরুত্বপূর্ণ।

রাজনৈতিক দিক থেকেও বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার অন্যতম প্রধান বক্তব্য ‘আমেরিকা ফার্স্ট’, অর্থাৎ মার্কিন অর্থনীতি ও দেশের তৈরি পণ্যকে অগ্রাধিকার দেওয়া। অথচ তিনি যে ব্র্যান্ডের স্যুট পরেছেন, সেই ব্র্যান্ডের অধিকাংশ পোশাকই তৈরি হয় যুক্তরাষ্ট্রের বাইরে।

অন্যদিকে, ট্রাম্পের নিজস্ব অনলাইন দোকানে যুক্তরাষ্ট্রে তৈরি একটি টাই বিক্রি হয় ১২৫ ডলারে। এমন পরিস্থিতিতে দেশের প্রেসিডেন্টের পরনে আমদানি করা তুলনামূলক কম দামের স্যুট তার নিজের অর্থনৈতিক ও রাজনৈতিক বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়ে আলোচনা করছেন বিশ্লেষকেরা।

তবে ট্রাম্পের এই পোশাক বেছে নেওয়ার পেছনে কোনো পরিকল্পনা ছিল কি না, কিংবা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার পোশাকের পছন্দে পরিবর্তন এসেছে কিনা—তা এখনো স্পষ্ট নয়। স্যুটটি বাংলাদেশে তৈরি কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি সরকারের পদত্যাগ দাবি করলেন কেজরিওয়াল ও রাহুল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


মোদি সরকারের পদত্যাগ দাবি করলেন কেজরিওয়াল ও রাহুল

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলটির নেতাদের আটকের ঘটনায় নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেছেন আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পৃথকভাবে দেওয়া পোস্টে তারা সরকারের পদক্ষেপের নিন্দা করেন। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান। রাহুল গান্ধী বর্তমান সরকারেরও পদত্যাগ দাবি করেছেন।

কেজরিওয়াল তার পোস্টে উল্লেখ করেন, ‘এখন আনুষ্ঠানিকভাবে বলা যায়, আমরা মোদির চরম স্বৈরশাসনের মধ্যে আছি। উড়োজাহাজ থেকে নামার আগেই সিজেপি নেতাদের গ্রেপ্তার করা নজিরবিহীন ভয়ের বহিঃপ্রকাশ।’

তিনি আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে জয়ী হয়েছেন বলে জানেন। কেজরিওয়াল দাবি করেন, নিজের এই জালিয়াতি আড়াল করতে তিনি গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন।

পোস্টের শেষ দিকে তিনি লেখেন, ‘জ্ঞানেশকে বিদায় নিতে হবে, মোদিকেও বিদায় নিতে হবে।’

অন্যদিকে, শনিবার সকালে এক্সে দেওয়া পোস্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লেখেন, ‘জ্ঞানেশ কুমারকে বিদায় নিতে হবে। এই সরকারকেও বিদায় নিতে হবে। এর পরই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে।’

উল্লেখ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। এই কর্মসূচিকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়ি থেকেই আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ভিডিও বার্তায় জানালেন সিজেপি নেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


বাড়ি থেকেই আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ভিডিও বার্তায় জানালেন সিজেপি নেত্রী

ভারতের দিল্লিতে সিজেপির বিক্ষোভে যোগ দেয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে আটক হয়েছেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি। একইসাথে আটক হন সিজেপির আইনবিষয়ক সেলের প্রধান রত্না সিং। দিল্লিতে রাজনৈতিক বিক্ষোভের প্রেক্ষাপটে এই ঘটনার ফলে নতুন আলোচনা শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে গুরগাঁওয়ে তার পারিবারিক বাড়ি থেকে ধ্রুব রাঠিকে আটক করে দিল্লি পুলিশ। রত্না সিংও বিক্ষোভে অংশ নেয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু বিক্ষোভে যোগ দেয়ার পূর্বেই তাদের আটক করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা ৪৮ মিনিটের দিকে ধ্রুব রাঠির বাড়িতে প্রায় ৫০ সদস্যের একটি পুলিশ দল প্রবেশ করে।

ধ্রুব রাঠির আটক হওয়ার দিনেই রত্না সিংও আটক হন। সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সকালের মধ্যেই দিল্লির বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০০ জনকে আটক করা হয়েছে।

আটক হওয়ার বিষয়টি নিয়ে সিজেপির আইনবিষয়ক সেলের প্রধান রত্না সিং সামাজিক মাধ্যমে গাড়ি থেকে ধারণ করা ভিডিও বার্তায় বলেন, “আমার গাড়ি যেতে দেয়া হচ্ছে না। আটকের বিষয়ে পুলিশ আমাকে কোনো কারণ জানায়নি।”

এদিকে, ধ্রুব ও রত্না সিংকে আটক করার ঘটনায় সিজেপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দলটি তাদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে। অপরদিকে, বিক্ষোভকারীদের প্রতিরোধ করতে আগাম সতর্কতামূলক আটক বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করেছে ভারত সরকার।

প্রসঙ্গত, ইউটিউবার ধ্রুব রাঠি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচক হিসেবে পরিচিত। তিনি রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে ভিডিও তৈরি করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ১ কোটি ৯২ লাখ, এক্সে ৩৩ লাখ এবং ইউটিউবে তার চ্যানেলের গ্রাহক সংখ্যা ৩ কোটি ৩০ লাখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী: হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী: হুমায়ুন কবির

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল ও পেশাদার অভিজ্ঞতা রয়েছে, উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সক্রিয় ভূমিকা পালনে বাংলাদেশের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

শনিবার (১০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি।

ইসলামের পুণ্যভূমি মক্কা ও মদিনা শরিফের নিরাপত্তা প্রসঙ্গে সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের কোনো ধরনের আপস নেই। পবিত্র এই ভূমি যদি কখনো আক্রান্ত বা হুমকির মুখে পড়ে, তবে প্রয়োজনীয় যে কোনো ধরনের নিরাপত্তা ও সার্বিক সহায়তা দিতে ঢাকা সর্বাত্মক প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল ও পেশাদার অভিজ্ঞতা রয়েছে। সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সক্রিয় ভূমিকা পালনে বাংলাদেশের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের ভিত্তি হওয়া উচিত বিনিয়োগ। বাংলাদেশে বিনিয়োগের জন্য স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা হয়েছে। সৌদি আরবের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দ্বিতীয় অগ্রাধিকার শ্রমবাজার। দেশটিতে দক্ষ শ্রমিক পাঠাতে আগ্রহী বাংলাদেশ।

হুমায়ুন কবির বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি হবে বিশ্বাস ও আস্থা। বাংলাদেশ অন্য দেশের ওপর নির্ভরশীল হতে চায় না, বরং বিনিয়োগের অংশীদার হতে চায়। দেশে বিনিয়োগের জন্য স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা হয়েছে। এ ক্ষেত্রে সৌদি আরবের বিনিয়োগ প্রত্যাশা করে ঢাকা।

শান্তি রক্ষায় ভূমিকা রাখার সুযোগ থাকলে মক্কায় যোগ দেয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে বলেও জানান তিনি।

এদিকে, আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%